রাঙ্গামাটিতে অপহৃত শিশু উদ্ধার, আটক ৩


রাঙামাটির রাজস্থলীতে পুলিশ ও সেনা সদস্যদের যৌথ অভিযানে দুর্বৃত্তদের হাতে অপহৃত এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার সকাল ৮টার দিকে ইসলামপুরের গভীর বন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
অপহৃতের পিতা উথোয়াইউ মারমা জানান, তার ছেলে বিজয় মারমা (৭) ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে বিজয়কে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল্লাহ সরকার জানান, অপহৃত শিশুর পরিবার অভিযোগ করার পর থেকেই পুলিশ ও সেনা সদস্যরা যৌথ অভিযান শুরু করে। সকালে ইসলামপুরের গভীর বন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে সময় অপহরণে জড়িত তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটকরা হলেন- রাসেল, সালাউদ্দিন ও মনোয়ার। এদের মধ্যে মনোয়ারের বাড়ি রাজস্থলীতে হলেও রাসেল কক্সবাজার ও সালাউদ্দিন সন্দ্বীপের বাসিন্দা। উদ্ধারের পরে শিশুটি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













