ভাবির প্রাণ গেল দেবরকে বাঁচাতে গিয়ে


চট্টগ্রাম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেবর-ভাবির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া।
রোববার দিনগত রাতে স্থানীয় আমতলি উত্তর নাথ পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন উত্তর নাথ পাড়ার সুশীল দেবনাথের ছোট ছেলে আশুতোষ দেবনাথ(২৬) ও বড় ছেলে বাসু দেবনাথের স্ত্রী রিটা রাণী দেবী(২৮)।
স্থানীয় সূত্র জানায়, নিহত আশুতোষ দেবনাথ পেশায় একজন বিদ্যুৎ মেকানিক। রোববার রাতে বাড়ির বৈদ্যুতিক সরবরাহ লাইনের মেইন সুইচ বন্ধ করে বৈদ্যুতিক তারের সংযোগ ঠিক করছিলেন তিনি। কিন্তু আশুতোষের মা বিষয়টি জানতেন না। পাশের বাড়িতে বিদ্যুৎ দেখে তিনি মেইন সুইচ অন করে দেন। এতে আশুতোষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। বিষয়টি খেয়াল করে আশুতোষের ভাবি রিটা রাণী তাকে ছাড়াতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে একই পরিবারের দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সম্মতিতে নিহতদের লাশ তাদের বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













