বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দরবনে আগুন, ৬ জনকে আসামি করে মামলা

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় চতুর্থ দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করেছে বন বিভাগ।

শনিবার দুপুরে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বাদী হয়ে বাগেরহাটের শরণখোলা থানায় এই মামলা দায়ের করেন।

এতে ছয়জনকে আসামি করা হয়েছে। তবে আসামিদের গ্রেফতারের স্বার্থে নাম প্রকাশ করতে রাজি হয়নি বন বিভাগ।

মামলায় সুন্দরবনের প্রাণবৈচিত্র ধ্বংসে ২ লাখ এবং লাকড়ি পুড়ে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে শরণখোলা থানায় অভিযোগ দায়ের করে বন বিভাগ।

সে অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় সন্দেহভাজন হিসেবে শরণখোলা উত্তর রাজাপুর থেকে পুলিশ খলিলুর রহমান হাওলাদারকে (৩৫) আটক করে।

পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও (বিভাগীয় বন কর্মকর্তা) মো. সাইদুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের স্বার্থে এখন নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে।

তিনি জানান, চতুর্থ দফার এই আগুনে সাড়ে ৩ একর বনভূমি পুড়ে গেছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরপরও সতর্কতা হিসেবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়েছে। তারা আগামীকাল রোববার পর্যন্ত থাকবে।

এক প্রশ্নের জবাবে সাইদুল ইসলাম বলেন, বিক্ষিপ্তভাবে লাগা আগুনে বনের উপরে থাকা বলাগাছ ও লতা জাতীয় উদ্ভিদ পুড়ে গেছে। সুন্দরীসহ অন্য মূল্যবান উদ্ভিদের তেমন ক্ষতি হয়নি।

এদিকে, শনিবার ঢাকা থেকে সুন্দরবনের অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করবেন প্রধান বনসংরক্ষক মো. ইউনুস। আর আগামীকাল বোরবার আসবেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিকালে সুন্দরবনের গহীনে ধানসাগর স্টেশনের তুলতলায় এই আগুন লাগে। এ নিয়ে এ বছর চতুর্থ দফায় আগুন লাগল।

চলতি এপ্রিলের ১৩, ১৮ ও ২৭ তারিখে চাঁদপাই রেঞ্জ এলাকায় তিন দফা আগুনের ঘটনা ঘটে।

এর মধ্যে ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় পৃথক দুটি আগুনের ঘটনায় বন বিভাগ শরণখোলা থানা ও বন আদালতে মামলা করে।

যদিও ওই মামলার এজাহারভুক্ত ১১ আসামির কাউকে এখনও পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত