লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ নিহত হয়েছেন। বুধবার ভোরে সদর উপজেলার বশিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চার পুলিশ সদস্য। আহতরা হলেন এএসআই জাহাঙ্গীর, রাজীব কর, কনস্টেবল মুসলিম ও প্রনব।
নিহত ইউসুফ সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আলী আকবরের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ৯টি মামলা ছিল।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে রাজধানীর বংশাল থেকে ইউসুফকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব বশিকপুর এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। এ সময় ওই এলাকার মোল্লাবাড়ীর সামনে পৌঁছলে ইউসুফের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে।
এ সময় ইউসুফ মারাত্মকভাবে আহত হন। আহত হন পুলিশের চার সদস্য। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি বড় ছোরা উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













