চট্টগ্রামে তেলবাহী ওয়াগন-বাস সংঘর্ষে ২ নারী নিহত, আহত ৪


চট্টগ্রাম : নগরী ষোলশহর ২ নম্বর গেট রেল ক্রসিংয়ে বিদ্যুৎকেন্দ্রের তেলবাহী ওয়াগনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী নিহত ও চারজনকে আহতবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সোমবার বেলা ১১টার দিকে বেবি সুপার মার্কেট সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় নিহতরা হলেন আরিফা (৪০) ও সমবয়সী অজ্ঞাতনামা আরেক নারী। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো চারজন।
চট্টগ্রাম জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা বলেন, ‘২ নম্বর গেট এলাকায় হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রগামী ফার্নেস তেলবাহী ওয়াগনের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ চারজন আহত হয়েছে। এঘটনার বিস্তারিত জানা যায়নি। তবে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













