মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লাঞ্ছিত শিক্ষককে সুশীল সমাজের নেতাদের সমবেদনা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যাণদি এলাকায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র ভক্ত লাঞ্ছিত হওয়ার ঘটনায় বিভিন্ন মহলে জোর সমালোচনা শুরু হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সুশীল সমাজের নেতৃবৃন্দ নগরীর খানপুর হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান।

প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র ভক্ত ষড়যন্ত্রের শিকার বলে সুশীল সমাজের নেতাদের কাছে অভিযোগ করেন। পাশাপাশি তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। সুশীল সমাজের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাকে স্বান্তনা দেন।

নেতাদের মধ্যে ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর আহবায়ক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, মহিলা পরিষদরে শহর কমিটির সভানেত্রী শাহানারা বেগম। তারা পরে সাংবাদিকদের কাছে তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, ‘একজন প্রধান শিক্ষককে যে ভাবে লাঞ্ছিত করা হয়েছে, এটা বাংলাদেশকে লাঞ্ছিত করার সামিল। প্রধান শিক্ষকের পরিচয় ছাড়াও তিনি একজন মুক্তিযোদ্ধা। একজন সংখ্যালঘু হওয়ার কারণেই তাকে এই বর্বর হামলার শিকার হতে হয়েছে। দোষী যে-ই হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং লাঞ্ছিত শিক্ষকের সুনাম অক্ষুন্ন রাখার উদ্যোগ নিতে হবে।’

নাগরিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র আহবায়ক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম বলেন, ‘একজন প্রধান শিক্ষকের গায়ে হাত তুলে সারা দেশের শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা হয়েছে।’ প্রধানমন্ত্রীর কাছে এর যথাযথ বিচারের দাবী জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত