বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গরু ছিনতাইয়ের অভিযোগ

এবার গরু ছিনতাইয়ের অভিযোগ উঠল রাজিবপুরের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। দু’জন সহযোগীসহ রাজিবপুরের স্লুুইসগেইট এলাকায় এ ঘটনা ঘটান তিনি। পরে পুলিশ ওই দুই সহযোগীকে আটক করলেও গোলাম কিবরিয়া পালিয়ে যেতে সক্ষম হন।

আটক দুইজনের কাছ থেকে হেরোইন ও ইয়াবা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি নিয়ে গোটা রৌমারী-রাজিবপুরে এখন চলছে নানা মুখরোচক আলোচনা।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রৌমারী হাট থেকে গরু নিয়ে যাওয়ার সময় রাজিবপুরেরর স্লুইসগেইট এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন দুজন গরু ব্যবাসায়ী। তাদের পথ রোধ করে চালান দেখতে চান ছিনতাইকারীরা। হাটের চালান দেখানোর সময় কৌশলে চালান দুটি নিজের পকেটে নেন একজন। ব্যবাসায়ীদের মারধর করে দুটি বলদ গরু নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় রাস্তায় টহলরত পুলিশ ভ্যান দেখে ব্যবসায়ীরা ঘটনাটি পুলিশকে খুলে বলেন। পরে ছিনতাইকারীদের ধাওয়া করে আব্দুল বারেক (৪০) ও মোহাম্মদ আব্দুল্লাহ (৩৫) নামের দুজনকে গরুসহ আটক করা হয়। কিন্তু গোলাম কিবরিয়াকে পাওয়া যায়নি।

ছিনতায়ের কবলে পড়া গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও আব্দুল গফুরের বাড়ি পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গোয়ালকান্দা গ্রামে। তারা বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে গরুর ব্যবসা করি। রৌমারী ও রাজিবপুরের বিভিন্ন হাট থেকে গরু কিনে অন্য জায়গায় বিক্রি করি।’

রাজিবপুর থানার ওসি প্রীথৃশ কুমার বলেন, ‘গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। তারা শুধু ছিনতাইকারী না হেরোইনও বিক্রি করে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত