শ্রীমঙ্গলে চেয়ারম্যান প্রার্থী স্বামী, স্ত্রী ও ভাই
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে একই পরিবারের তিন সদস্য চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
এরা হলেন- ভুনবীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চেরাগ আলী, তার স্ত্রী সুফিয়া বেগম এবং ছোট ভাই শাহ মোহাম্মদ আলী মিয়া। চেরাগ আলী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
চেরাগ আলী বলেন, আমার মনোনয়নপত্র টিকবে কিনা সেটা নিয়ে সন্দিহান থাকায় স্ত্রী ও ভাইকেও প্রার্থী করেছিলাম। কথা ছিল আমারটা বৈধ হলে তাদেরগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। এখন তারাও প্রার্থী রয়ে গেছেন। তবে এতে কোনও অসুবিধা হবে না।
আগামী ২৮ মে নির্বাচনে তিনি জিতবেন বলেই আশা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













