ভোট কেন্দ্র থেকে অস্ত্রসহ ছাত্রলীগ কর্মী আটক


জেলার সাতকানিয়া উপজেলায় একটি ভোট কেন্দ্র থেকে গোলাগুলি, সংঘর্ষ ঘটনায় অস্ত্রসহ এমরান আহমেদ নামেবহিরাগত এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিজিবি। শনিবার সকাল ৮টা থেকে সাতকানিয়াসহ চট্টগ্রামের ৫ উপজেলায় ৪১ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান, দু’পক্ষে গোলাগুলির কারণে বাজালিয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। আরো কয়েকটি কেন্দ্রে উত্তেজনা চলছে।
তিনি আরো জানান, শনিবার সকাল ১০টার দিকে ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর বোর্ড অফিস কেন্দ্র থেকে দেশীয় তৈরি একটি এলজিসহ এমরানকে আটক করে বিজিবি। আটকের সময় এমরান নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। নগরীর আতুরার ডিপো এলাকায় তার বাসা বলে জানিয়েছে।
বিজিবি এমরানকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের হাতে তুলে দেয়। আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, এমরানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। সেখানে তার বিচার হবে।
এদিকে সকাল ১১টা থেকে বাজালিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে তিন দফা মারামারি হয়েছে। প্রতিবারই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
একই ওয়ার্ডের প্রসন্ন গুহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় চলছে স্থানীয়রা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













