মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

প্রিসলির বন্ধু ও বিখ্যাত গীটারিস্ট স্কটি মোরের মৃত্যু

রকসঙ্গীতে গীটারের অগ্রদূত বলা হত বিশ্বের তুমুল জনপ্রিয় ও বিখ্যাত গীটারিস্ট স্কটি মোরকে। তারচেয়েও বড় পরিচয় হল তিনি ছিলেন মূলত ‘রক এন্ড রোল’-এর রাজা বিখ্যাত শিল্পী এলভিস প্রিসলি’র সঙ্গে গীটার বাজাতেন। আর এই বিখ্যাত স্কটি মোর মারা গেলেন ৮৪ বছর বয়সে।

দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন স্কটি মোর। ভগ্ন স্বাস্থ্যই তাকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। অবেশেষে শারিরীক আর বার্ধক্যজনিত কারণেই গত মঙ্গলবার মারা গেলেন রক সঙ্গীতে গীটারের এক প্রবীন অভিভাবক।

বিখ্যাত ‘রক এন্ড রোল’ খ্যাত তারকা শিল্পী এলভিস প্রিসলির খুব কাছের মানুষ ছিলেন স্কটি মোর। তার মূল দলের সঙ্গে গীটার বাজানো ছাড়াও ব্যক্তিগত ম্যানেজারও ছিলেন স্কটি মোর। হার্টব্রেক হোটেল, ব্লু সুইডি শো এবং জেল হাইজ রক গানগুলোতে এলভিস প্রিসলির সঙ্গে অসাধারণ বাজিয়েছেন স্কটি।

স্কটি মোরের গীটার বাজানো দেখে তার পরবর্তী সময়ে অনেকে তাকে অনুসরণ করে বিখ্যাত হয়েছেন। এরমধ্যে ‘দ্য রোলিং স্টোন’-এর বিখ্যাত গীটারিস্ট কেইথ রিচার্ড অন্যতম।

এক সময় স্কটি মোরের কাছে ঋণ স্বীকার করে এই গীটারিস্ট বলেন, আমি যখন স্কটি মোরের ‘হার্টব্রেক হোটেল’ শুনি, তখনই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি জীবনে আমি কী করতে চাই! কারণ গানটি শুনে হয়তো অনেকে এলভিস প্রিসলি হতে চেয়েছে, কিন্তু আমি ওই গানের মিউজিক শুনে আমি স্কটি মোর হতেই চেয়েছি।’

প্রসঙ্গত, মাত্র আট বছর বয়স থেকে গীটার বাজানো শুরু করেন স্কটি মোর। রোলিং স্টোনের মতে বিশ্বখ্যাত একশো গীটারিস্টের মধ্যে স্কটি মোর ২৯ নম্বর জায়গাটি দখল করে আছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত