আবারো প্লাবিত পরশুরাম-ফুলগাজীর ৫ গ্রাম


উজান থেকে নেমে আসা পানিতে আবারো ফেনীর পরশুরাম-ফুলগাজীর ৫ গ্রাম প্লাবিত হয়েছে।
আজ রবিবার সকাল থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকে মুহুরী-কহুয়া নদীর পানি। মুহুরী নদীর ভাঙ্গন কবলিত অংশগুলো দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এর ফলে পরশুরামের মালিপাথর, উত্তর শালধর, ফুলগাজীর উত্তর দৌলতপুর, পশ্চিম ঘনিয়া মোড়া ও কিসমত ঘনিয়া মোড়া গ্রামের প্রায় ৮ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
পশ্চিম ঘনিয়া মোড়া গ্রামের মিজানুর রহমান জানান, রবিবার দুপুর ১২টার দিকে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে গ্রামে পানি প্রবেশ করে। এ গ্রামের কয়েকশত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত ২১ শে আগষ্ট কিসমত ঘনিয়া মোড়া ফুলগাজী পুকুরের পাশে, উত্তর দৌলতপুর সামছুল হক পাটোয়ারী বাড়ির পাশে ও উত্তর শালধরে মুহরী নদীর বেড়িবাঁধের ৩ স্থানে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়।
এ ব্যাপারে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক জানান, মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় গ্রামগুলোতে পানি ঢুকছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













