বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিরপুরে নিহত জঙ্গি মুরাদ সাবেক পুলিশ পরিদর্শকের ছেলে

মিরপুরে নিহত জঙ্গি মুরাদ কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁন্দপুর এলাকার বাসিন্দা পুলিশের সাবেক পরিদর্শক নুরুল ইসলামের ছেলে।

মুরাদরে প্রকৃত নাম জাহিদুল ইসলাম। তাদের বাসার নাম ড্রিম হাউজ। তারা দুই ভাই এক বোন। জাহিদ সবার বড়। জাহিদের স্ত্রীর নাম জেবুন্নাহার। তার দুইটি মেয়ে আছে। জাহিদদের আদি নিবাস সিলেটের ফেঞ্চুগঞ্জে।

স্থানীয় সূত্র জানায়, ৮৫ সালের দিকে নুরুল ইসলাম এখানে বাড়ি নির্মাণ করেন। ৩তলা ভবনের ২য় তলায় তিনি ও তার স্ত্রী জামিলা ইসলাম থাকেন। ১ম ও ৩য় তলা ভাড়া দেয়া হয়েছে। কিছুদিন আগে নুরুল ইসলামের হার্টে রিং পরানো হয়েছে। গত শুক্রবার চিকিৎসার জন্য স্ত্রীসহ ঢাকায় গেছেন। এখনও ফিরে আসেননি। জাহিদ জঙ্গি কাজে জড়িত কিনা তা এলাকাবাসী জানে না। সকালে সংবাদ মাধ্যমে তারা জাহিদ সম্পর্কে জেনেছেন। জাহিদ ৫/৬মাস আগে একবার এলাকায় এসেছিলো। রবিবার সকালে কুমিল্লা নগরীর লাগোয়া চাঁন্দপুরে গিয়ে জাহিদদের বাসার খোঁজ পাওয়া যায়। এলাকাবাসী মেজর মুরাদের ছবি দেখে জাহিদ বলে শনাক্ত করেছে।

ভাড়াটিয়া আবদুল বারেক, জয়নাল আবেদীন, তন্বী আক্তার জানান, তারা জাহিদকে এক দুইবার দেখেছেন। তবে এ বাড়িতে তার মা-বাবা থাকেন।
ঘটনাস্থলে যাওয়া কুমিল্লা কোতয়ালী মডেল থানার এসআই শাহীন জানান, কর্তৃপক্ষের নির্দেশে জাহিদের পরিবারের খোঁজে আসি। বাসায় ভাড়াটিয়া ছাড়া কেউ নেই। ছবি দেখে স্থানীয়রা জাহিদ বলে শনাক্ত করেছে।

এলাকার ইউপি সদস্য মো. ইউনুস মিয়া বলেন, জাহিদকে চিনি না। তার বাবার সাথে আমাদের পরিচয় রয়েছে। জঙ্গি কার্যক্রমে সে জড়িত ছিলো বলে আগে শুনিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত