প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, বখাটে গ্রেপ্তার


প্রেমে সাড়া না দেয়ায় স্কুলে যাওয়ার পথে মাদারীপুরের কালকিনিতে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে।
ছাত্রীর নাম নিতু মণ্ডল। সে উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো। পরে বখাটে যুবক মিলনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার সকাল ৯টার দিকে উপজেলার নবগ্রাম এলাকায় নিতুকে কুপিয়ে হত্যা করা হয়। নিতু উপজেলার আইলসাকান্দি গ্রামের নির্মল মণ্ডলের মেয়ে।
জানা গেছে,একই এলাকার বিরেন মণ্ডলের বখাটে ছেলে মিলন নিতুকে নানা সময়ে প্রেমের প্রস্তাব দেয়ার নামে উত্ত্যক্ত করে আসছিল। বার বার প্রস্তাব প্রত্যাখ্যান করার বখাটে মিলন ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে মিলন তাকে হত্যার পরিকল্পনা করে। পরে আজ সকালে স্কুলে যাওয়ার পথে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহত স্কুলছাত্রীর চাচাতো বোন রিনা জানান, অনেক দিন ধরে নিতুকে এলাকার বখাটে মিলন মণ্ডল উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিতো সে। কিন্তু নিতু বরাবরই তা প্রত্যাখান করে আসছে। এ কারণে ক্ষুব্ধ মিলন রবিবার সকালে স্কুলে যাওয়ার পথে নিতুকে কুপিয়ে হত্যা করে।
ডাসা থানার ওসি ইমদাদুল হক জানান, সকালে স্কুলে যাওয়ার পথে নিতু মণ্ডল খুন হয়েছে। তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













