এই প্রথম একজন মহিলা লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছেন


সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে এই প্রথমবারের মত এক নারী লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হবার জন্য আবেদন করেছেন।
উপসাগরীয় এই দেশটিতে সম্প্রতি লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারকে অনুমোদন দিয়ে একটি নতুন আইন করা হয়েছে।
এ আইনের অধীনেই মহিলাটি আবেদন করেছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।
আইনজীবী আলি আল-মানসুরি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, মহিলাটি সব সময়ই অনুভব করতেন যে তিনি আসলে পুরুষ। তিনি এ ব্যাপারে গত চার বছর ধরে শারীরিক এবং মানসিক চিকিৎসা নিচ্ছিলেন।
একটি মেডিক্যাল কমিশন ওই মহিলার লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করার সুপারিশ করেছে।
মেডিক্যাল লায়াবিলিটি ল নামে একটি আইন এ মাসেই আমিরাতে কার্যকর হয়েছে। এতে মেডিক্যাল বা চিকিৎসা সম্পর্কিত কারণে লিঙ্গপরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
আবুধাবির একটি আদালত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে এ আবেদনটি বিবেচনার জন্য হাতে নেবে বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন


ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন













