বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশের কানের পর্দা ফাটালেন চেয়ারম্যানের ভাগ্নে

শরীয়তপুরে এক পুলিশ কনস্টেবলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ভাগ্নে। এক চিকিৎসককে গালাগাল করতে নিষেধ করায় ওই ভাগ্নে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে এ ঘটনা ঘটান।

আহত পুলিশ কনস্টেবলের নাম মো. সেলিম মাতুব্বর (৪২)। তিনি জেলা পুলিশ লাইনে কর্মরত। সদর হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেছেন চিকিৎসকরা।

কানের পর্দা ফাটানো ভাগ্নের নাম আক্তার হোসেন ঢালী (২৭)। তাঁর মামা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন হাওলাদার।

সদর হাসপাতাল ও পালং থানা সূত্র জানায়, আক্তার হোসেন ঢালী আজ দুপুরে তাঁর ভাইস চেয়ারম্যান মামার নির্দেশে সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক দেবাশীষ সাহাকে তাঁদের ইচ্ছেমতো একটি চিকিৎসা সনদ দিতে বলেন। তাঁদের পছন্দমতো চিকিৎসা সনদ দিতে রাজি না হওয়ায় আক্তার হোসেন ডা. দেবাশীষ সাহাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় সেখানে চিকিৎসা নিতে আসা বুকে পেসমেকার বসানো পুলিশ কনস্টেবল মো. সেলিম মাতুব্বর চিকিৎসককে গালাগাল করতে নিষেধ করেন। তখন আক্তার চড়াও হয়ে সেলিমের ডান কানে চড় মারেন। এতে সেলিম মেঝেতে পড়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।

সেলিম মাতুব্বর মাদারীপুরের রাজৈর উপজেলার সাতকরিয়া গ্রামের বাসিন্দা।

শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও সিভিল সার্জন মো. মসিউর রহমান টগর পুলিশ সদস্য সেলিম মাতুব্বরকে দেখতে সদর হাসপাতালে যান।

কনস্টেবল সেলিম মাতুব্বর বলেন, ‘পুলিশ লাইনের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম আমাকে ডা. দেবাশীষ সাহার কাছে পাঠান। হাসপাতালে এসে দেখতে পাই আক্তার হোসেন ঢালী ডা. দেবাশীষ সাহাকে তাদের মতো করে চিকিৎসা সনদ দিতে চাপ দিচ্ছে। চিকিৎসক ভুয়া সনদ দিতে অস্বীকার করায় আক্তার তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমি আক্তারকে গালাগালি না করার কথা বললে সে আমার কানের ওপর চড় মারতে শুরু করে। আমি ফ্লোরে পড়ে যাই।’

ডা. দেবাশীষ সাহা বলেন, ‘আমি আমার রুমে বসে চিকিৎসাসেবা দিচ্ছিলাম। হঠাৎ করে আমার কক্ষে আক্তার হোসেন ঢালী তিন-চারজন লোক নিয়ে ঢোকেন। ঢুকেই সদর উপজেলার কাশিপুর গ্রামের হোসেন খন্দকারের নামে একটি অনৈতিক চিকিৎসা সনদ দিতে বলেন। আমি দিতে অস্বীকার করলে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। পুলিশ সদস্য সেলিম গালাগালি করতে নিষেধ করলে তাঁর কানে চড় মারতে শুরু করেন। সেলিম ফ্লোরে পড়ে যান। তখন আক্তার তাঁর লোকজন নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। আমরা সেলিমকে তাৎক্ষণিক ভর্তি করি এবং কানের চিকিৎসক দেখাই। চিকিৎসক জানিয়েছেন, সেলিমের কানের পর্দা ফেটে গেছে। আমরা তাঁকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেছি।’

এদিকে চিকিৎসককে লাঞ্ছিত, অনৈতিক চিকিৎসা সনদ চাওয়া ও হাসপাতালে পুলিশ সদস্য সেলিমকে মারধরের ঘটনায় সদর হাসপাতালের আটজন চিকিৎসক পালং মডেল থানায় ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, তাঁর ভাগ্নে আক্তার হোসেন ঢালী ও জাগরণের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

যোগাযোগ করা হলে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন হাওলাদার বলেন, ‘আমার ভাগিনা আক্তার যদি অপরাধ করে তা হলে তার আইনগত বিচার হবে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ‘কয়েকজন চিকিৎসক আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত