শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আপনারা সবাই এগিয়ে আসুন, ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

আপনার একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে রাজবাড়ী সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের মেধাবী ছাত্র গোলাম রব্বানী রাঙা (২৩)।

দীর্ঘদিন ধরে তার একটি কিডনি সম্পূর্ণ অকেজো। অপর কিডনিটি অর্ধেক অকেজো হয়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন কিডনি স্থানান্তরের মাধ্যমে রাঙা ফিরে পেতে পারে তার সচ্ছল জীবন ও পরিবারের সবার মুখে হাসি। এজন্য প্রয়োজন মাত্র ১০ লাখ টাকা।

রাঙা রাজবাড়ী জেলা শহরের পৌর ভবানীপুর এলাকার মৃত মো. আবুল হোসেনের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে রাঙা ছোট। বড় বোনের বিয়ে হয়েছে। বাবার সামান্য পেনশনের টাকা দিয়ে চলছে তাদের সংসার। সেই টাকা দিয়ে রাঙার চিকিৎসার ব্যয়ভার বহন করা কোনোভাবেই সম্ভব না।

রাঙাকে বাঁচাতে সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সহপাঠী ও পরিবারের লোকজন। কিন্তু এ চেষ্টায় চিকিৎসার খরচ জোগানো সম্ভব হচ্ছে না। আসুন আমরা সবাই এই মেধাবী ছাত্রের পাশে দাঁড়াই এবং সাহায্যের হাত বাড়িয়ে দেই।

রাঙার বন্ধু জুয়েল, সাদ্দাম, সোহেল রানা ও তুলি জানান, আমরা আমাদের বন্ধুকে হারাতে চাই না। তাই আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি টাকা জোগাড়ে। এ জন্য আমরা জেলার স্কুল-কলেজ, জনপ্রতিনিধি, সমাজের বৃত্তবানদের সহযোগিতা কামনা করছি।

রাঙার মা শিউলী বেগম জানান, একটি মাত্র ছেলে আমার। যে কোনো উপায়ে আপনারা আমার ছেলেকে বাঁচান। আমি আমার ছেলেকে হারাতে চাই না। সমাজের বৃত্তবানদের কাছে অনুরোধ, আমার ছেলের চিকিৎসার জন্য আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন।

রাঙাকে সাহায্য পাঠাতে পারেন এই হিসাব নম্বরে। সঞ্চয়ী হিসাব নং-৩৪১২৩০৩২, সোনালী ব্যাংক লিমিটেড, রাজবাড়ী শাখা, রাজবাড়ী। বিকাশ : ০১৭৭৪-৭০০৩১১ (ব্যক্তিগত)।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত