শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে

প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। বৈরী আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সকাল থেকেই যাত্রীরা মেট্রোরেলের অপেক্ষায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটিবিস্তারিত পড়ুন

হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি

নোয়াখালীর হাতিয়া উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড়ের রেমালের আঘাতে ও জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিনত  সামুদ্রিক জলোচ্ছ্বাসে রবিবার (২৬ মে) রাতে নিঝুম দ্বীপের পুরো এলাকা পাঁচ থেকে সাত ফুট পানিতে প্লাবিত হয়েছে। জোয়ারে ও বাতাসে অধিকাংশ কাঁচাঘর বিধ্বস্ত হওয়ায়‌ নিঝুম দ্বীপের প্রায় ১০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া হাতিয়ার জনবসতিপূর্ণ চরাঞ্চল চর ঘাসিয়া, ঢালচর, বয়ারচর, সুখচর, নলচিরা, সোনাদিয়া, চর ঈশ্বর ও কেরিং চরের বিস্তির্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে সমগ্র হাতিয়ার প্রায় লক্ষাধিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘূর্ণিঝড় থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে। শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে নাপিতখালী গ্রামে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সন্ধ্যায় গ্রামের বাসিন্দা শওকাত মোড়ল (৬৫) বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় হয়ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।’ শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন বলেন, ‘সন্ধ্যার দিকে আমার শ্বশুর-শাশুড়ি দুজন মিলে নাপিতখালীবিস্তারিত পড়ুন

আরও মেট্রোরেলপথ নির্মাণ হবে ঢাকাতে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীবাসীর যাতায়াতের জন্য ঢাকাতে আরও কয়েকটি মেট্রোরেলপথ নির্মাণ করা হবে। বঙ্গবাজারে নতুন মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শনিবার (২৫ মে) একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর সংক্ষিপ্তি বক্তব্যে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ যত উন্নত হচ্ছে মানুষের কাজকর্ম ততো বাড়ছে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এরইমধ্যে রাজধানীবাসীর যাতায়াতের জন্য ঢাকাতে একটি মেট্রোরেলপথ তৈরি করা হয়েছে। আরও কয়েকটি মেট্রোরেলপথ নির্মাণ করা হবে। কিছু উপর দিয়ে যাবে,বিস্তারিত পড়ুন

সানরাইজার্স-নাইট রাইডার্স আইপিএল ফাইনাল রোববার

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স। সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ এসেছে সানরাইজার্সের সামনে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে তারাও উঠেছে ফাইনালে। রোববার চেন্নাই ফাইনালে লড়বে কেকেআর ও সানরাইজার্স।  আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৫ রান তোলে সানরাইজার্স। হাইনরিখ ক্লাসেন ৩৪ বলে ৫০, রাহুল ত্রিপাঠি ১৫ বলে ৩৭ ও ট্রাভিস হেডবিস্তারিত পড়ুন

কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত হবে ফ্লাইট

ফ্লাইট পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস ব্যবহার করছে যুক্তরাজ্যভিত্তিক ইজিজেট এয়ারলাইনস। সংস্থার বেডফোর্ডশায়ার নিয়ন্ত্রণ কেন্দ্রের ২৫০ জনের বেশি কর্মী দৈনিক প্রায় দুই হাজার ফ্লাইট পরিচালনা করেন। তাদের কাজের আওতায় রয়েছে রুট পরিকল্পনা, পাইলট ও কেবিন ক্রু বরাদ্দ, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও যাত্রীদের সঙ্গে যোগাযোগ। এসব কাজ সহজ করছে এআই টুল জেটস্ট্রিম। এ বিষয়ে ইজিজেট এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান লুন্ডগ্রেন বলেন, ‘‌আমরা গ্রাহকের অভিজ্ঞতা ও পরিচালনাগত দক্ষতা উন্নয়নে এআই টুল ব্যবহার করছি।বিস্তারিত পড়ুন

ইসরাইলের সঙ্গে নতুন আলোচনার প্রত্যাখ্যান হামাসের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে  গোষ্ঠী হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় ইসরাইল। তবে এ বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনায় বসতে চায় না বলে জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান। আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, আগামী মঙ্গলবার (২৮ মে) গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খরব ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত হয়। এসময় ইসরাইলের সঙ্গে এমন যুদ্ধবিরতির আলোচনার দরকার নেই বলে মন্তব্য করেন ওসামা হামদান। শনিবার (২৫ মে) আল জাজিরা আরবিকে দেয়া একবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন।  তিনি রোববার (২৬ মে) সকালে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান। মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবে। এরপর ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে। আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তের জন্যবিস্তারিত পড়ুন

সব কার্যক্রম বন্ধ ঘোষণা চট্টগ্রাম বন্দরের

চট্টগ্রাম বন্দরে ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। বন্দরের অপারেশনাল কাজ পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম বন্দরে ৯ নম্বর বিপৎসংকেত ঘোষণার পর সাড়ে ৯টায় চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। গত রাতে অ্যালার্ট-১ জারির পর জোয়ারের সময় জেটিতে থাকা সব জাহাজ বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। তিনি বলেন, ‘বন্দরে নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে।বিস্তারিত পড়ুন

ঘূর্ণিঝড় রেমাল, ১০ নম্বর মহাবিপদ সংকেত

ঘূর্ণিঝড় রেমাল প্রবল বেগে ধেয়ে আসছে । মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে রোববার (২৬ মে) সকালে ঘূর্ণিঝড় নিয়ে (১০ নম্বর) এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তারা কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণতবিস্তারিত পড়ুন