শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

অনাবৃষ্টি, তীব্র রোদে সংকটে সিলেটের চা-বাগানগুলো

অনাবৃষ্টি, তীব্র রোদে সংকটে পড়েছে সিলেটের চা-বাগানগুলো। অতিরিক্ত গরমে ‘রেড স্পাইডারের আক্রমণের আশঙ্কা করা হচ্ছে। কয়েক দিন আগে বৃষ্টিতে বাগানগুলো কিছুটা চাঙ্গা হয়ে উঠলেও এখন পুড়ছে প্রচণ্ড খরতাপে। সিলেট আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের রেকর্ড। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি। এদিকে চায়ের নিলাম বাজারে দাম না ওঠায় বাগান মালিকরা এই শিল্পকে টিকিয়েবিস্তারিত পড়ুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সমুদ্রবন্দরে সতর্কতা 

সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে।  নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটিবিস্তারিত পড়ুন

সচিব পদে পদোন্নতিতে বিমান এর এমডি ও সিইও কে সংবর্ধনা 

২৩ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয় বলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরিচালক প্রশাসন ও মানবসম্পদ জনাব মো: মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিমানবিস্তারিত পড়ুন

গাজার রাফাতে হামলা বন্ধে ইসরাইলকে আইসিজের নির্দেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই নির্দেশ দেন।এদিন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের প্রেসিডেন্ট নওয়াফ সালাম বলেন, মার্চ মাসে আদালতের শেষ আদেশের পর থেকে রাফাতে মানবিক পরিস্থিতির ‘আরও অবনতি হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নওয়াফ বলেন, রাফাতে মানবিক পরিস্থিতি এখন ‘বিপর্যয়কর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। আদালত নিশ্চিত নয় যে, গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরায়েল যে ব্যবস্থা গ্রহণবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন সরকার সুষম ও টেকসই উন্নয়নে বিশ্বাস করে। শুক্রবার (২৪ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে দুইদিন ব্যাপী আয়োজিত লিডারশিপ, টেকনোলজি অ্যান্ড ট্রেন্ডজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘ইনফোকম ঢাকা ২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দি ডেইলি স্টার, আইসাকা ঢাকা চ্যাপ্টার এবং জেসিআই বাংলাদেশ-এর সহযোগিতায় ভারতের এবিপি গ্রুপ এ সম্মেলন আয়োজন করে। সম্মেলনের এবারের থিমবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শুক্রবার (২৪ মে) দিনাজপুর আদালত প্রাঙ্গণে নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, প্রত্যেক মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশের পবিত্র সংবিধানে মানুষের মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। ন্যায়কুঞ্জ আদালত চত্বরে আসা বিচারপ্রার্থী ও সাক্ষীদের আরাম-আয়েশের একটি নিরাপদ আশ্রয়স্থল। মানুষ আদালত চত্বরে এসে ঘোরাঘুরি করতেবিস্তারিত পড়ুন

কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। শনিবার (২৫ মে) ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে সর্বজনের শ্রদ্ধায় সিক্ত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এদিন সকালে থেকে কবির সমাধিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। র‍্যালি নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। শ্রদ্ধা জ্ঞাপন করেন কবিবিস্তারিত পড়ুন

বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান, ৬৫ বোমাসহ আটক ৩

রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বোমা তৈরির কারখানায় ৬৫ বোমাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। যেগুলো বিস্ফোরণ ঘটালে ৩০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে সক্ষম। গ্রেপ্তারকৃত তিনজন হলেন, ফাহিম, লিমন ও আকুল। এরা সবাই জুতার কারখানা কাজ করে। বুধবার (২২ মে) সন্ধ্যায় র‍্যাব–৩ এর অধিনায়ক মো. ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেন।  র‍্যাব–৩ এর অধিনায়ক জানান, বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরীর কারখানার সন্ধান পাওয়া গেছে। আমরা ৮–১০বিস্তারিত পড়ুন

ভারতের মুম্বাইয়ে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪ 

মুম্বাইয়ের কাছে থানের ডোম্বিওয়ালিতে এক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫ জনের বেশি। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে এনডিটিভি।  কর্মকর্তারা জানিয়েছে, এমডিসি ধাপ ২-এ অবস্থিত কারখানাটির ভেতরে বয়লারের বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানান, তারা কারখানায় তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র বলেছেন, অন্তত আটজনকে উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়েছে, আগুন নেভাতে ১৫টি ইঞ্জিন কাজ করছে।  বিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারী ছিলেন বলে দেশটির গণমাধ্যমে সংবাদ হয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি কী ছিলেন, সেটা বড় কথা নয়। তার জনপ্রিয়তা দেখেই দল তাকে মনোনয়ন দিয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলটির নবগঠিত যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্যদের পরিচিতিসভা ও ঈদ পুনর্মিলনী সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। চিকিৎসার কথা বলে ভারত গিয়েছিলেনবিস্তারিত পড়ুন