Archives
now browsing by author
সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ডান আর বাম নয় সব পন্থির মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায়। বুধবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি এ দাবি করেন। বিএনপির মহাসচিব বলেন, সরকারের অপরাধ, দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। দেশটাকে তামাশায় পরিণত করেছে। তারা গণতন্ত্রের লেবাস পরে। আজ গোটা দেশটা দানবের কবলে পড়ে তছনছ হয়ে গেছে বলেও মন্তব্য করেন ফখরুল। তিনিবিস্তারিত পড়ুন
৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত


প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সবচেয়ে দুর্বল জায়গাগুলো এই জরিপে উঠে এসেছে। নতুন জরিপে ৬০ শতাংশ মানুষ তার নীতিমালা ও কার্যক্রমে ‘ডিসাপ্রুভাল’ (অসম্মতি) জানিয়েছেন। বাকি ৪০ শতাংশ মনে করেন তিনি তার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম চলছে। তা সত্ত্বেও, জনপ্রিয়তায় তিনি পেছনে ফেলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। বাইডেনের জনপ্রিয়তা কমার পেছনে মূল কারণ হিসেবে তার ভুল গাজা নীতির কথা উল্লেখ করেছে সিএনএন।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায়


থাইল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় তার সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ২৯ এপ্রিল দেশে ফিরেছেন। সফরকালে শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে (থাই প্রধানমন্ত্রীর কার্যালয়) থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ওবিস্তারিত পড়ুন
গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ধান উৎপাদনে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। এর মাধ্যমে শুধু কার্বন নিঃসরণ কমানোই নয়, পানির ব্যবহার কমানোর মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পথও সুগম হবে। কার্বন নিঃসরণ কমাতে পারলে আন্তর্জাতিক কার্বন ক্রেডিটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব হবে। ১ মে রাজধানীর পরীবাগে তাঁর বাসভবনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফেডারেশন অভ্ চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সিসকোর প্রতিনিধিদলেরবিস্তারিত পড়ুন
দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , দেশের দুই জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার (২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এই তথ্য জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বলা হয়, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবাবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত


হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে বুধবার (১ মে) রাত ১টা ১০ মিনিটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই সুজন চন্দ্র মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, দুর্ঘটনার স্থানে একটি বাস থেকে যাত্রী উঠানামা করাচ্ছিল, এমন সময় পেছন থেকে সিলেটগামী ট্রাকটি দ্রুতগতিতে ডানে মোড় নিলে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুছরে যায় এবং ট্রাকটি উল্টেবিস্তারিত পড়ুন
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান


যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দখল করে রাখা অ্যাকাডেমিক ভবন মুক্ত করতে অভিযান চালাচ্ছে নিউইয়র্ক পুলিশ। এসময় বেশ কয়েকজনকে গ্রেফতার করেও নিয়ে যান। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় অভিযান শুরু করে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় সকালে বিক্ষোভকারীরা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘হ্যামিল্টন হল’ ভবনে অবস্থান নেয়ার মধ্যদিয়ে ভবনটি দখলে নেয়। ভেতর থেকে এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, তারা গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর হাতে নিহত ছয় বছর বয়সি ফিলিস্তিনি শিশু ‘হিন্দ’-এর সম্মানার্থেবিস্তারিত পড়ুন
দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী


দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে নিজের প্রার্থীতার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় স্বশরীরে হাজিরে জেলা রির্টানিং অফিসার বরাবর মনোনয়ন প্রত্যাহারের কাগজ জমা দিয়েছেন। নির্বার্হী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন উপস্থিত থেকে তাঁর মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহন করেন। মনোনয়ন প্রত্যাহার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গাজী গোলাম মর্তুজ পাপ্পা বলেন, নেত্রীর ইচ্ছা আমার কাছে আদেশ। ১৯ বছর ধরে দলের সক্রিয়বিস্তারিত পড়ুন
মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের


মহান মে দিবস। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বিশ্বের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন। এমন মাহেন্দ্রক্ষণে আমি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এ উপলক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া সকল মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। মহান মে দিবস হচ্ছে শোষকের রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণা। মে দিবস লড়াই করতে শেখায় নির্যাতন-নিপিড়ন আর বৈষম্যের বিরুদ্ধে। এই দিনটি সত্য ওবিস্তারিত পড়ুন
উত্তরায় ৮০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার


রাজধানীর উত্তরা ১৭ নং সেক্টর সংলগ্ন ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেলের আওতাধীন বাউনিয়া মৌজার সিটি ১নং খতিয়ানের সিটি ২৩০২৭ দাগের ৮১ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। উদ্ধারকৃত সরকারি এ সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। জমিটি জি-১৭ নামক প্রতিষ্ঠানের দখলে ছিল। মঙ্গলবার (৩০ এপ্রিল) ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক এর সার্বিক তত্ত্বাবধানেবিস্তারিত পড়ুন












