Archives
now browsing by author
সিরিজ বাঁচার লক্ষ্যে


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হেরে বিপদে রয়েছে বাংলাদেশ। টাইগারদের লক্ষ্য এখন দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ রক্ষা করা। সেই লক্ষ্য নিয়েই সিলেটে নামছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। বুধবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। ম্যাচের আগে অনুশীলন করেনি দুদলই। তবে ফিটনেস ট্রেনিং করেছে টাইগাররা। চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা পরিকল্পনা সাজিয়েছে ম্যাচ জয় নিয়ে। নিজেদের সেরাটা দিয়ে সিরিজবিস্তারিত পড়ুন
যুদ্ধবিরতির আগে কোনো বন্দিবিনিময় নয়: হামাস


গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরের কায়রোতে হামাস, মিশর ও কাতারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এখনো আলোচনায় কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। এরইমধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, গাজায় যুদ্ধবিরতির পরই কেবল ফিলিস্তিনি বন্দি ও ইসরায়েলি জিম্মি বিনিময় হতে পারে। খবর: রয়টার্সের। মঙ্গলবার (৫ মার্চ) লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামদান যুদ্ধবিরতি চুক্তির জন্য তার দলের শর্ত ফের উল্লেখ করেন। এগুলো হলো- ইসরায়েলের সামরিক হামলা বন্ধ করা, গাজাবিস্তারিত পড়ুন
‘নিরাপত্তা নিশ্চিতে অন্যদের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়’


প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান রাখবে। র্যাব এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সন্ত্রাসের বিরুদ্ধে র্যাবের জোড়ালো অভিযান কার্যকর ভূমিকা রেখেছে। শেখ হাসিনা বলেন, সরকারে এসে ঘোষণা দিয়েছিলাম জঙ্গিবাদ সন্ত্রাসবাদে জিরো টলারেন্সের। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে র্যাব বড় ভূমিক পালন করেছে। দেশে একটি ঘটনা ছাড়া আর কোনো বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। তিনি বলেন, বিরোধী দলও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয়ে চলন্ত বাসে আগুন, পুলিশ পিটিয়ে হত্যা, হাসপাতালেবিস্তারিত পড়ুন
ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন


তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান নন-লেদার ফুটওয়্যারের ব্যবসায় নামছেন । দেশের নন-লেদার ফুটওয়্যারের বড় প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যৌথ উদ্যোগে ‘এসএএইচ ৭৫’ (SAH 75) শীর্ষক নতুন একটি ব্র্যান্ডের মাধ্যমে সাকিবের এ ব্যবসা শুরু হচ্ছে। স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার রাজধানীর একটি হোটেলে আমরা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ এবং নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করব। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারি থাকবে।’ তবেবিস্তারিত পড়ুন
জয়ার ‘ফেরেশতে’ পেল ইরানের জাতীয় পুরস্কার


জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় পুরস্কার জিতেছে। মঙ্গলবার জয়া আহসান তার অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন। জয়ার পোস্ট থেকে জানা যায়, প্রতি বছর ফজর চলচ্চিত্র উৎসবের পর, মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে ‘জাতীয় ইচ্ছার প্রতিফলন/বহিঃপ্রকাশ’ নামে সমাজের জন্য অনুকরণীয় চলচ্চিত্রগুলোকে জাতীয় পুরস্কার দেওয়া হয়। ‘খয়র-ই-মান্দেগার’ নামক একটি প্রতিষ্ঠান এই পুরস্কার দেয়, যা ইরানের সব দাতব্য প্রতিষ্ঠান, দাতা, এনজিও-এর প্রতিনিধিত্ববিস্তারিত পড়ুন
ট্রাম্পের বাধা দূর, কলোরাডো ব্যালট থেকে সরানো ছিল ভুল, মার্কিন সুপ্রিম কোর্ট


মার্কিন সুপ্রিম কোর্ট জানিয়েছেন, গত বছর কলোরাডোর প্রাথমিক ব্যালট থেকে ডোনাল্ড ট্রাম্পকে ভুলভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ টি রাজ্যেই ট্রাম্পের ব্যালটে উপস্থিত হওয়ার পথ পরিষ্কার হয়ে গেল। কলোরাডোর সুপ্রিম কোর্টের রায়কে সোমবার (৪ মার্চ) মার্কিন ফেডারাল সুপ্রিম কোর্ট অবৈধ বলে রায় দিয়েছে যার ফলে ২০২৪ সালের কলোরাডো নির্বাচনী ব্যালটে থাকতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে (কংগ্রেস ভবন) হামলা চালিয়েছিল।বিস্তারিত পড়ুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান- অর্ধশতাধিক দালাল আটক


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দালাল আটক করেছে। ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে সোমবার (৪ মার্চ) সকালে প্রায় ৬০ থেকে ৬৫ জন দালালকে আটক করেছে র্যাব-৩ এর গোয়েন্দা দল। এ বিষয়ে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে এসব দালাল চক্রকে চিহ্নিত করা হয়েছে। আমরা অল্প সংখ্যক দালালকে ধরতে পেরেছি। এ সংখ্যা আরও বেশি হবে বলে জানান তিনি।বিস্তারিত পড়ুন
ছুটি কাটানোর সময় বৃষ্টি হলে সিঙ্গাপুরের হোটেল উলটো টাকা দেবে আপনাকে !


সিঙ্গাপুরে বছরে গড়ে ১৭১ দিন বৃষ্টিপাত হয়। তবে সে বৃষ্টিতে শহরে ঘুরতে আসা অতিথিদের ছুটি যাতে নষ্ট না হয় সে ব্যবস্থাই নিচ্ছে সিঙ্গাপুরের হোটেল ‘ইন্টারকন্টিনেন্টাল’। আর্থিক ঝুঁকি থাকলেও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ‘রেইন রেজিস্ট ব্লিস’ প্যাকেজের অন্তর্ভুক্ত কোনো অতিথির পূর্ব পরিকল্পিত কার্যক্রম বৃষ্টিতে ভেসে গেলে তাকে অতিরিক্ত এক রাত থাকার সমপরিমাণ ক্ষতিপূরণ দেবে। হোটেলটির মহাব্যবস্থাপক আন্দ্রেয়াস ক্রেমার সিএনএনকে বলেন, ‘আমি একদল বন্ধুর সাথে বিলাসবহুল ভ্রমণের সুবিধাগুলো কী হবে তা নিয়ে আড্ডা দিচ্ছিলাম এবংবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি


গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের গুদামে লাগা আগুন ১৭ ঘণ্টা পর আজ (৫ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পুরোপুরি নেভানো যায়নি। অগ্নিনির্বাপক কর্মকর্তারা বলছেন, গুদামে মজুত থাকা এক হাজার কোটি টাকা মূল্যের প্রায় এক লাখ টন অপরিশোধিত চিনির কারণে আগুন নেভানোর প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। অপরিশোধিত চিনি অত্যন্ত দাহ্য পদার্থ। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পুণ্য চন্দ্র বলেন, অপরিশোধিত চিনিতে আগুন লাগলে তাতেবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।


সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে এক শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরিফকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ডান পায়ে গুলিবিদ্ধ তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আবির তমাল ওই মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রয়েছেন। আজ সোমবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে ডা. রায়হান শরিফকে গ্রেপ্তার করা হয়। “অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নেওয়া হয়েছে। ওই শিক্ষক যে পিস্তল দিয়ে শিক্ষার্থীকে গুলি করেছিল,বিস্তারিত পড়ুন













