Archives
now browsing by author
সংখ্যালঘু বিহারী নারী কামরুন নাহার এর উপর হামলা ও ধর্ষণ


প্রতিবেদক: আশরাফুল তানজিল ঢাকার মিরপুরস্থ বিহারী পল্লীর সংখ্যালঘু নারী কামরুন নাহার হামলা ও ধর্ষণের স্বীকার হয়। গত ৯ এপ্রিল ২০২৩ রাত আনুমানিক ১১:০০ টায় তার নিজস্ব বাসায় একদল দুর্বৃত্ত হানা দেয়। দুর্বৃত্তরা বাসভবনে প্রবেশ করেই তার মুখ, হাত ও পা বেঁধে ফেলে এবং গৃহ বন্দী করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণ করে। ঘটনার প্রায় ৩ দিন পর তথ্য পেয়ে আমাদের কণ্ঠস্বর এর প্রতিনিধি সরাসরি কামরুন নাহার এর সাথে সাক্ষাত করেন। ভীতবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতনামাকে আসামি করে রাজশাহী মহানগর পুলিশের মতিহার থানায় মামলাটি করা হয়। ইতোমধ্যে এই মামলায় তসলিম আলী ওরফে পিটার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ মার্চ) বিকেলে বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হাফিজ। তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করাবিস্তারিত পড়ুন
রাজনৈতিক দলগুলোর সমঝোতার উদ্যোগ নেবে না ইসি


নির্বাচন কমিশন রাজনৈতিক সমঝোতার কোনো উদ্যোগ নেবে না বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, “দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট নিরসন করতে হবে।” রবিবার (১২ মার্চ) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে সিইসি জানান, “ওনারা (হাই কমিশনের প্রতিনিধি দল) আশাবাদ ব্যক্ত করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে, ফ্রুটফুল হবে। আমরা প্রিপারেশনেরবিস্তারিত পড়ুন
‘প্রেমের গুঞ্জন’ নিয়ে মুখ খুললেন ক্ষুব্ধ তামান্না
ভারতের সিনেপাড়ায় বহুদিন ধরেই গুঞ্জন বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। এমনকি এই জুটির অন্তরঙ্গ ছবি-ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে নীরবতা পালন করছেন দুজনেই। অবশেষে প্রেম গুঞ্জন মুখ খুললেন ক্ষুব্ধ বাহুবলীর নায়িকা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তামান্না বলেন, “আমরা একসঙ্গে একটি ছবিতে কাজ করেছি। কিছু গুঞ্জন চারপাশে শোনা যাচ্ছে। সেগুলো পরিষ্কার করার প্রয়োজন বোধ করছি না।বিস্তারিত পড়ুন
দেউলিয়া হওয়া ‘সিলিকন ভ্যালি ব্যাংক’ কিনতে চান ইলন মাস্ক


যুক্তরাষ্ট্রে দেউলিয়া হয়ে যাওয়া সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কিনতে চান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, রকেট কোম্পানি স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। শুক্রবার (১০ মার্চ) দেশটির অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যায়। এরপর ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনসুরেন্স কর্পোরেশন (এফডিআইসি)। ব্যাংকটি বন্ধ হওয়ার পর এ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান রেজারের প্রধান নির্বাহী মিন লিয়াং তান টুইট করে বলেন, “এসভিবি কিনেবিস্তারিত পড়ুন
টানা ৯১ ঘণ্টা ধরে ট্যাটু এঁকে গিনেস রেকর্ডে


একটানা ৯১ ঘণ্টা ধরে ট্যাটু এঁকে গিনেস রেকর্ডে জায়গা করে নিয়েছেন ভারতীয় এক যুবক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস। ইশান রানা নামে রেকর্ড করা ওই যুবক দেশটির গুজরাট রাজ্যের ভাদোদারার বাসিন্দা। গত ৩ মার্চ ট্যাটু আঁকা শুরু করেন রানা। একটানা ৯১ ঘণ্টা আঁকার পর তিনি ক্ষান্ত দেন ৭ মার্চ। এরমধ্যে তিনি ৬৪ জনের ৭৪টি ট্যাটু এঁকেছেন। আর এতে হয়ে গেছে বিশ্বরেকর্ড। মূলত বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য নিয়েই টানাবিস্তারিত পড়ুন
সাভারে গার্মেন্টস প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলা


নিজস্ব প্রতিবেদক: সাভারের বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় গার্মেন্টস প্রকৌশলী কাজী মোঃ আল আমীন (৩০) মারাত্বকভাবে সন্ত্রাসী হামলার শিকার হন। গত মার্চ ১০, ২০২৩ সকাল আনুমানিক ৯.০০ ঘটিকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার জামে মসজিদের উত্তর পাশে একদল সন্ত্রাসী প্রকৌশলী কাজী মোঃ আল আমীন এর উপর আকস্মিকভাবে হামলা চালায়। হামলায় কাজী মোঃ আল আমীন মারাত্বকভাবে আহত হন। হামলার এক পর্যায়ে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় আহত কাজী আমীনকে তাৎক্ষনিকভাবেবিস্তারিত পড়ুন
গুলশানে সন্ত্রাসী হামলায় স্থাপত্যশিল্পী আহত


নিজস্ব সংবাদদাতা: রাজধানী ঢাকার গুলশান এভিনিউ রোডে স্থাপত্যশিল্পী জনাব মুহাম্মদ নজরুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় মুহাম্মদ নজরুল ইসলাম মারাত্বক ভাবে আঘাত প্রাপ্ত হন। গত ১০ মার্চ, ২০২৩ আনুমানিক রাত নয়টার সময় ৪-৫ জন ব্যক্তি পিছন থেকে আকস্মিকভাবে জনাব নজরুল ইসলাম এর উপর হামলা চালায়। ঘটনার দিন নজরুল ইসলাম অফিসিয়াল কাজ শেষে গুলশান এভিনিউ রোড ধরে পায়ে হেটে নিজ বাসস্থানে ফিরছিলেন। পথিমধ্যে সিটি ব্যাংক গুলশান এভিনিউ শাখার পিছনেরবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯


সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ৫০টি চেয়ার, কি-বোর্ড, প্যাড ও হারমোনিয়াম ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। বাউল শিল্পীরা বলছেন, “অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মুসল্লিরা এ হামলা চালান।” সিরাজগঞ্জ বাউল শিল্পী গোষ্ঠীরবিস্তারিত পড়ুন
গরুর মাংস বহনের অভিযোগে বিহারে মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা


ভারতের বিহার প্রদেশে গরুর মাংস রাখার অভিযোগে নাসিম কুরেশি (৫৬) নামে এক মুসলিম ব্যক্তিকে “গণপিটুনিতে” হত্যা করা হয়। গত ৭ মার্চ এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ৩ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট পুলিশ। বিহারের রসুলপুর পুলিশ স্টেশনের প্রধান কর্মকর্তা রামচন্দ্র তিউয়ারির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতীয় সংবাদমাধ্যম দা হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত ব্যক্তি বিহারের সিওয়ান জেলার হাসানপুরা গ্রামের বাসিন্দা। ঘটনার সময় ঘটনাস্থলে থাকা তার ভাতিজাবিস্তারিত পড়ুন













