Archives
now browsing by author
বুধবার বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ


নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার প্রকাশিত গেজেট বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দেবে আপিল বিভাগ। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদেশের জন্য মামলাটি আপিল বিভাগের মঙ্গলবারের কার্যতালিকায় দুই নম্বরে ছিল। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীরুল ইসলাম। গত ১১ ডিসেম্বর অধস্তন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলাবিধিমালার গেজেট প্রকাশ করে সরকার। এরপর ১৩ ডিসেম্বরবিস্তারিত পড়ুন
রাজনৈতিক আলাপনঃ সকালে নির্বাচন ডিক্লেয়ার করলে বিকেলে ‘উই আর রেডি’


প্রকৃতিতে শীতের হিমেল হাওয়ার পরশ থাকলেও দেশের নির্বাচনী আবহাওয়া উষ্ণ। বর্তমান সরকারের মেয়াদপূর্তির সময় যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনৈতিক পরিমণ্ডলে। আগামী সাধারণ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো এখন ব্যস্ত যার যার মতো করে চূড়ান্ত হিসেব কষতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতারাও নিজেদের জানান দিতে শুরু করেছেন, বিভিন্নভাবে নিজেদের মেলে ধরছেন। আগামী নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে কথা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপবিস্তারিত পড়ুন
এবার সর্বনাশ ! দেশের বাজারে অবাধে বিক্রি হচ্ছে ভারী ধাতু মিশ্রিত মাছ


দেশের বাজারে অবাধে হেভি মেটাল (ভারী ধাতু) মিশ্রিত মাছ বিক্রি হচ্ছে। ঢাকায় বিমান ও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করে যে সকল মাছ দেশের বাজারে বিক্রির জন্য আনা হচ্ছে তার অধিকাংশ চালানেই জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লেড, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও মার্কারি পাওয়া যাচ্ছে। এসব আমদানিকৃত মাছের চালান ল্যাবরেটরি টেস্টের ফলাফল ছাড়া খালাস না করতে অনুরোধ জানিয়ে কাস্টমসকে চিঠি দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বাংলাদেশ ফুড সেইফটি অথরিটি)। আজ (সোমবার) নববর্ষের প্রথম দিনবিস্তারিত পড়ুন
সত্যিকার কোচের ভূমিকায় এবার মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসান


আগামী তিন জাতি ক্রিকেট আর শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগে যে বিদেশি হেড কোচ আসবেন না বা কোচ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবেনা-তা বোঝাই যাচ্ছিল আপাতত। আর সে কারণেই সহকারি কোচ রিচার্ড হ্যালস্যালের সঙ্গে গত চার বছরের ম্যানেজার ও অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজনকে টেকনিক্যাল ডিরেক্টর করে যৌথ কোচিং প্যানেলের মত তৈরি করা হয়েছে। ভাবা হচ্ছিল, রিচার্ড হ্যালস্যাল ক্রিকেটারদের নিয়ে খাটা-খাটনির কাজটুকু করলেও গেম প্ল্যান, লক্ষ্য ও পরিকল্পনা প্রণয়ন এবং কৌশল আঁটবেন খালেদবিস্তারিত পড়ুন
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত


বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার। তবে সম্মেলন প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আগামী দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আজকের সম্মেলন। গতকাল সোমবার রাতে যুক্তরাজ্য বিএনপির অফিসে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। এসময় বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। বিশেষ সভায় বিএনপির নেতাদেরবিস্তারিত পড়ুন
অজানা গল্পঃ গহীন অরণ্যে এক সংগ্রামী নারী


গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি গ্রাম ফুলানিরসিট। সে গ্রামটির চারপাশেই রয়েছে সংরক্ষিত বনবিভাগের গহীর অরণ্য। অরণ্যের বুক চিড়ে রয়েছে একটি সড়ক। সেই সড়ক ধরে দুই কিলোমিটার গন্তব্যে কোনো ধরনের জনবসতি নেই। যে কেউ সড়ক ধরে যাতায়াত করলে গা ছমছম করে উঠবে। তবে এই রাস্তার উপরেই রয়েছে একটি ছোট চায়ের দোকান। যেখানে দোকানদারের দায়িত্বে রয়েছে ১২ বছর বয়সী আয়েশা আক্তার। মায়ের অনুপস্থিতিতে বাবা ও ভাইকে নিয়ে গড়া সংসারের দায়িত্বপালন ওবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে আতিকুল ইসলামের বৈঠক


বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম গণভবনে গেছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ মিনিট বৈঠক করেছেন। আতিকুল ইসলাম ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। এ বিষয়টি জানানোর জন্য তিনি গণভবনে গিয়েছিলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে আলোচনায় আছেন তিনি। শনিবার বেলা ২টার দিকে তিনি গণভবনে যান। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণভবনে ডেকে পাঠিয়েছেন বলেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর বাড়িতে শিশুদের দুরন্তপনা


রথ দেখতে গিয়ে কলা বেচার মতো ঘটনা ঘটালো শিশুরা। প্রধানমন্ত্রীর হাত থেকে গণভবনে নতুন বছরের বই নিতে গিয়ে বাড়ির আঙ্গিনায় খেলে আসলো তারা। আর শিশুদের এই দুরন্তপনা উপভোগ করলেন সরকার প্রধান। গণভবনে শিশুদের খেলার উপকরণ দেখে সেখানে সময় কাটাতে শেখ হাসিনার কাছে আবদার করেছিল শিশুরা। আর তিন সানন্দে সে অনুমতি দেন। শনিবার বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিশুরা গিয়েছিল গণভবনে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরবিস্তারিত পড়ুন
টুয়েন্টি সেভেন্টিনঃ ৭ জয়, ২০ হার


২০১৭, বেশ খারাপই কেটেছে মাশরাফি-সাকিবদের। অবশ্য অর্জনের পাল্লাও কম নয়। শততম টেস্টের জয়টা এ বছরই ঝুলিতে পুরেছে টিম বাংলাদেশ। তবে জয়-পরাজয়ের হিসেবটা দেখলে মুখটা বেজার হওয়া স্বাভাবিক। ক’দিন বাদে বিদায় নেবে ২০১৭। আসবে নতুন বছর। ২০১৮’কে স্বাগতম বলার আগে পেছনটা একবার ফিরে তাকানো যাক। ২০১৭ সালে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে মোট ৩০টা ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ৭টিতে জিতেছে, হেরেছে ২০টি, বাকি ৩ ম্যাচ হয়ে ড্র। চলুন দেখে নিইবিস্তারিত পড়ুন
বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন আজঃ থাকবেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আগামী ১ জানুয়ারি সারাদেশে ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপন করা হবে। খবর বাসসের। সরকারি সূত্র জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার তার সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।’ সূত্র জানায়, এ বছর সারাদেশে চার কোটি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ভকেশনাল, এসএসসি ভকেশনাল, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিকবিস্তারিত পড়ুন













