Archives
now browsing by author
মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী


সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বিকেলে মহিউদ্দিন চৌধুরীর ষোলশহর চশমা হিলের বাসায় যাবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাসার আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন তিনি। সেখানে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কর্মসূচি নির্ধারিত রয়েছে। নৌবাহিনীর কর্মসূচি শেষেবিস্তারিত পড়ুন
শপিংমলে অগ্নিকাণ্ডঃ ফিলিপাইনে নিহত ৩৭


ফিলিপাইনে একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ম্যানিলা থেকে ৮শ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দাভাও শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর বিবিসি। শনিবার সকালে শপিংমলের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খুব দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা কয়েক ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেছেন। একটি কল সেন্টারের বেশ কয়েকজন কর্মী ভেতরে আটকা পড়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। দুর্ঘনায় নিখোঁজবিস্তারিত পড়ুন
আজ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল


বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর ২৮তম কেন্দ্রীয় কাউন্সিল আজ রোববার অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিতব্য এ কাউন্সিলের উদ্বোধন করবেন শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মাতা সেলিনা আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক প্রধান এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক জিএস ডা. মুশতাক হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেকবিস্তারিত পড়ুন
২১ নারী পোশাক কর্মী আহত বাসে ট্রাকের ধাক্কায়


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডে একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে পণ্যবাহী একটি ট্রাক। এতে বাসটি খাদে পড়ে কমপক্ষে ২১ নারী কর্মী আহত হয়েছেন। আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। আহত পোশাক শ্রমিকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, সকাল সাতটার দিকে রায়েরবাগ এলাকা থেকে কমল পরিহনের একটি যাত্রীবাহী বাস এই পোশাক শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডেরবিস্তারিত পড়ুন
মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা


মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার ঢাকা মহানগর নাট্যমঞ্চে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। বেলা ১১টায় সমাবেশে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিকেল ৩টায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুক্তিযোদ্ধা সমাবেশে যোগবিস্তারিত পড়ুন
শরিয়তে মৃতদের স্মরণের সঠিক দিকনির্দেশনা রয়েছে


আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠজনের মধ্য থেকে যাঁরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাঁদের কথা সবার মনে পড়ে। তাঁদের জন্য কিছু করতে ইচ্ছা হয়। ইসলামী শরিয়তে মৃতদের স্মরণের সঠিক দিকনির্দেশনা রয়েছে। এর জন্য কোনো নির্দিষ্ট দিবস বা সময়ের বাধ্যবাধকতা নেই। কোনো অনুষ্ঠানেরও প্রয়োজন নেই। নিম্নে এর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো— এক. মৃত ব্যক্তির ভালো কাজগুলো আলোচনা করা। ইবনে ওমর (রা.) সূত্রে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের মৃতদের ভালো কাজগুলোর আলোচনাবিস্তারিত পড়ুন
মুক্তামনি ফিরছে বাড়ি


বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মুক্তামনি প্রায় ছয় মাস পর অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। বৃহস্পতিবার ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী মুক্তামনিকে ছাড়পত্র দেয়া হয়েছে। শুক্রবার সে তার পরিবারের সঙ্গে বাড়ি যাবে। মুক্তামনির চিকিৎসা এখনো সম্পন্ন হয়নি জানিয়ে সামন্ত লাল বলেন, তাকে (মুক্তামনি) আমরা ফলোআপে রেখেছি। তাকে আবার হাসপাতালে আসতে হবে। হেমানজিওমাবিস্তারিত পড়ুন
ভারত জেরুজালেম ইস্যুতে আমেরিকার বিপক্ষে ভোট দিল


প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়াল না ভারত জেরুজালেম নিয়ে বিতর্কে। জাতিসংঘের সাধারণ পরিষদে ওয়াশিংটনের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিল নয়াদিল্লি। চলতি মাসের গোড়ার দিকে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী বলে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় ওঠে সমগ্র বিশ্ব জুড়ে। আমেরিকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে ওঠে বিভিন্ন দেশ। অনেক দেশে আবার এই সিদ্ধান্তের প্রতিবাদে মার্কিন পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। বিতর্কিত এই বিষয়টিকে হস্তক্ষেপ করে জাতিসংঘ। চরম সিদ্ধান্তের জন্য ভোটাভুটির আয়োজন করাবিস্তারিত পড়ুন
পান্ডিয়ার বিয়ে!


ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পান্ডিয়া। জুনিয়র নয়, সিনিয়র পান্ডিয়া। ২৭ ডিসেম্বর বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। তার আগেই বাগদত্তা পানখুরি শর্মার সঙ্গে ওয়েডিং ফটোশ্যুট সেরে ফেললেন ক্রুনাল পান্ডিয়া। সেই ওয়েডিং ফটোশ্যুটের থিমও অভিনব, ব্যাট-বল কিংবা উইকেট তুলে নিয়ে ক্যামেরার সামনে ফ্রেমবন্দি হবু কাপল। সাদা কালো পোশাকে সেই শ্যুটেই ছবিই এখন ভাইরাল। শ্যুটে ট্রফি হাতে একসঙ্গে ছবি তুলেছেন ক্রুনাল-পানখুরি। ভাই হার্দিক পান্ডিয়ার সঙ্গে দেশের জার্সিতে ২০১৯ বিশ্বকাপ খেলতে চান সিনিয়র পান্ডিয়া।বিস্তারিত পড়ুন
শহীদ বুদ্ধিজীবী দিবস আজঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা


শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। আজ সকাল ৮টা ৫০ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীবিস্তারিত পড়ুন













