Archives
now browsing by author
লন্ডন গেলেন মাননীয় রাষ্ট্রপতি চিকিৎসার জন্য


চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আব্দুল আবদুল হামিদ। শনিবার সকাল সাড়ে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন জানান, আবদুল হামিদ মুরফিল্ডস আই হাসপাতাল এবং বুপা ক্রোমওয়েল হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাবেন। আট দিনের সফর শেষে আগামী ২৯ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমা রোগে ভুগছেন।বিস্তারিত পড়ুন
বন্ধু ফাদার মারিনো রিগন আর নেই !


বাংলাদেশের সম্মানসূচক নাগরিক ও মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগন আর নেই। ইতালির ভিচেঞ্চায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ফাদার রিগন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৯২৫ সালের ৫ ফেব্রুয়ারি ইতালির ভেনিসের অদূরে ভিচেন্সার ভিল্লা-ভেরলা গ্রামে জন্মগ্রহণকারী খ্রিস্টান ধর্মযাজক মারিনো রিগন প্রায় ৬০ বছর ধরে বাংলাদেশে অবস্থান করেছেন। এই ক্যাথলিক ধর্মপ্রচারক ২৬ বছর বয়সে ফাদার পদে অভিষিক্ত হওয়ার দুই বছরবিস্তারিত পড়ুন
এবার তামিমের জায়গায় মুমিনুল


ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশে খেলতে পারবেন না তামিম ইকবাল। আগামীকাল দেশে ফিরবেন তিনি। বাংলাদেশ দলের এই সফরে এখনও একটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে। টি-টোয়েন্টি সিরিজে তামিমের বদলে দলে ঢুকবেন মুমিনুল হক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘ওয়ানডে দলের সঙ্গে মুমিনুল হক রয়েছে। সে দলের সঙ্গেই থাকবে। টি-টোয়েন্টি সিরিজে তামিমের জায়গায় সে দলে ঢুকবে’। আগামীকাল অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেরবিস্তারিত পড়ুন
আফগানিস্তানে দুই মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২


আফগানিস্তানের দু্টি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। হামলার এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। শুক্রবার রাজধানী কাবুল এবং ঘোর প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় কাবুলের পশ্চিমাংশে দাস্ত-ই-বারসি এলাকার ইমাম জামান শিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩৯ জন মারা যান। এর কিছু সময় পর গর প্রদেশেরবিস্তারিত পড়ুন
দুর্ভোগে নগরবাসী টানা বৃষ্টি


রাজধানীতে জনজীবন বিপর্যস্ত বৃহস্পতিবার থেকে টানা বর্ষণে। বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নিম্নচাপের প্রভাবে শুক্রবারও রাতভর বৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। শনিবার সকালে দেখা যায়, রাজধানীর বেশির ভাগ এলাকায় রাস্তাঘাটে হাঁটুপানি। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বেশি দুর্ভোগে পড়ে স্কুলগামী শিক্ষার্থীরা। এ ছাড়া কর্মস্থলে যেতে গিয়ে যানবাহনের অভাবে বৃষ্টিতে ভিজতে দেখা যায় অনেককে। তবে শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা যায়। রাজধানীর মতিঝিল, আরামবাগ,বিস্তারিত পড়ুন
১৩৫ বাংলাদেশি আটক সৌদি আরবে


সৌদি আরবের দাম্মামে গত তিন দিনে ১৩৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। বৈধ কাগজপত্র থাকলেও অনুমতিহীন কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানান বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা ফায়সাল আহমেদ। সৌদি আরবে নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতার লিখিত অনুমতি নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আটককৃতরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন। সৌদি প্রবাসীরা নিয়োগদাতার সঙ্গে মৌখিক চুক্তির ভিত্তিতে অনেকেই পেশার বাইরে কাজ করে থাকেন। যাকে ফ্রি ভিসা বলে থাকেনবিস্তারিত পড়ুন
সেপ্টেম্বরেও বেড়েছে মূল্যস্ফীতি


চলতি অর্থবছরের (২০১৭-১৮) শুরু থেকেই মূল্যস্ফীতি বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। আর গত সেপ্টেম্বর শেষে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ১২ শতাংশ। যা গত অর্থবছর ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ। বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় মূল্যস্ফীতি বেড়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার একনেক সভাশেষে পরিকল্পনা কমিশনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী। এসময় পরিকল্পনা কমিশনের সচিবও উপস্থিত ছিলেন। বিবিএসের তথ্যানুযায়ী, প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন
কমেছে দারিদ্র্য, বেড়েছে বৈষম্য


দেশে দারিদ্র্যের হার কমলেও বেড়েছে বৈষম্যের হার। গত ছয় বছরে দেশে দারিদ্র্যের হার কমেছে ৭ দশমিক ২ শতাংশ। অন্যদিকে বৈষম্যের হার বেড়েছে। এর মানে ধনী ব্যক্তির আয়ের হার যে হারে বেড়েছে, গরিব মানুষের আয়ের হার সে তুলনায় বাড়েনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এ ফলাফল প্রকাশ করা হয়। ২০১০ সালের খানা আয়-ব্যয় জরিপে ১২ হাজার খানার তথ্য নেয়া হয়েছিল।বিস্তারিত পড়ুন
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ঔদার্যের প্রশংসায় আইওএম
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং রোহিঙ্গা সংকটকে ভয়াবহ মানবিক সংকট হিসেবে অভিহিত করে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি মহাঔদার্য প্রদর্শনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকট ইস্যুতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে এক মতবিনিময় বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রশংসা করেন। জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। আইওএম মহাপরিচালক বলেন, সীমান্ত খোলা রেখে এবং নিজেদের সাধ্যমতো সহায়তাবিস্তারিত পড়ুন
কেনিয়ায় স্কুলের শিক্ষার্থীদের থাকার ভবনে গুলি, নিহত ৬


কেনিয়ায় একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচ শিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, বহিষ্কৃত এক শিক্ষার্থী এই হামলার নেতৃত্ব দিয়েছে। স্কুলের শিক্ষার্থীদের থাকার ভবনে দুজন বহিরাগত নিয়ে এসে হামলা চালায় সে। গুলি চালিয়ে ছয় জনকে হত্যা করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। স্কুলের দুই মেয়েকে ধর্ষণ করেছে তারা। এ ঘটনায় আহত হয়েছে ১৮ জন। প্রধান সন্দেহভাজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে গেলে সেখানে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হানাবিস্তারিত পড়ুন













