Archives
now browsing by author
হাতিরঝিলে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
রাজধানীর হাতিরঝিল সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কাইয়ুম সরকার (২৭) নামে এক পুলিশ সদস্য গুরুতর জখম হয়েছেন। শনিবার দিবাগত রাতে হাতিরঝিলের রেড ক্রিসেন্ট সোসাইটির গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় কাইয়ুম সরকারকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছুরিকাঘাতকারীরা ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর জাগো নিউজকে জানান, রাতে তাকে হাতিরঝিলে রক্তাক্ত অবস্থায় পড়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশে মুক্তিপণ, লিবিয়ায় অপহরণ


শতাধিক বাংলাদেশিকে লিবিয়ায় অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবি করার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিন বিকাশ এজেন্টসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন কোথা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, বা তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মমতা না, রোহিঙ্গাদের ‘পুশব্যাক’ করতে চান মোদি


উৎখাত হয়ে মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ‘পুশব্যাক’ করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। দেশটির রাজ্যগুলোকেও এই নীতি মেনে চলতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কেন্দ্রীয় সরকারের এ নির্দেশ মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন বলা হয়েছে, সরকারের শীর্ষ মহলের সিদ্ধান্ত, উদ্বাস্তু রোহিঙ্গারা এ রাজ্যে (পশ্চিমবঙ্গ) থাকতে চাইলে মানবিকতার খাতিরেই তাদের থাকতে দেয়া হবে। কোনো অবস্থাতেই জোর করে ফেরত পাঠানো হবে না। রাজ্য প্রশাসনের একবিস্তারিত পড়ুন
শেষ পর্যন্ত কি হবে কেউই জানতো না, অবশেষে ওয়েস্ট ইন্ডিজ পারলো না, ইংল্যান্ডেরই জয় !


জেমস অ্যান্ডারসন কী জানতো, পরেরদিন তার জন্য কী অপেক্ষা করছে? আগেরদিনই নতুন উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছিলেন তিনি। ৫০০ উইকেটের ক্লাবে ৬ষ্ঠ সদস্য হিসেবে নাম লেখান। মানুষ ভবিতব্য জানলে হয়তো উদযাপনটাও আগে থেকে করে নিতো। জানতো না বলেই শেষ পর্যন্ত লড়াই করে যেতে হয়েছে। তাতেই ব্যক্তিগত ক্যারিয়ারে নতুন ইতিহাস রচনা করলেন অ্যান্ডারসন। ২০.১ ওভার বল করে ৪২ রান দিয়ে নিলেন ৭ উইকেট। টেস্টে ব্যাক্তিগত সেরা বোলিং এটা তার। অ্যান্ডারসনের এই বিধ্বংসী বোলিংয়েরবিস্তারিত পড়ুন
ফ্লোরিডা ছাড়ছে ৬৩ লাখ বাসিন্দা


কিউবার উত্তর উপকূলে আঘাত হানা ভয়াবহ ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা একটু দুর্বল হয়ে ৩ মাত্রায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে শুরু করেছে। মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে, ইরমার প্রভাবে শনিবার রাত থেকেই তুমুল ঝড়ো-হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে ফ্লোরিডায়। ঝড়ের সর্বশেষ সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। রোববার সকালে পুরোপুরি শুরু হতে পারে ইরমার তাণ্ডব। বিবিসির খবরে বলা হয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গত এক সপ্তাহে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ইরমার তাণ্ডবলীলায়বিস্তারিত পড়ুন
দেশে ভোট চুরির সংস্কৃতি চালু শুরু করে বিএনপিই : প্রধানমন্ত্রী


দেশে ভোট চুরির সংস্কৃতি চালু করার জন্য বিএনপিকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ভবিষ্যতে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই যথাসময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কাউকে জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেবো না। ’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় ভাষণকালে একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন,বিস্তারিত পড়ুন
বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তে। নিহত সোহেল রানা (২১) বুড়িমারী স্থলবন্দর এলাকার মহসীন আলীর ছেলে। নিহতের চাচাতো ভাই আজগর আলী জানান, গরু আনতে সোহেলসহ একদল বাংলাদেশি শুক্রবার রাতে ভারতের অভ্যন্তরে যায়। সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে দেশটির ৬১ কোচবিহার বিএসএফ ব্যাটালিয়নের একটি টহলদলের সামনে পড়ে দলটি। এ সময় অন্যরা পালিয়ে দেশে আসতে পারলেও সোহেলকে আটক করে ভারতীয়বিস্তারিত পড়ুন
‘মুশফিক কথা শোনেনি, নিজের সিদ্ধান্তে সব করেছে’


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চট্টগ্রাম টেস্ট হারার পর ২৪ ঘণ্টা না যেতেই অধিনায়কের দিকে আঙুল তুললেন। তিনি বললেন, ‘চট্টগ্রাম টেস্টে চারে ব্যাট করতে বলা হয়েছিল মুশফিকুরকে। ও কথা শোনেনি। ও নিজের সিদ্ধান্তে সব করেছে। ‘ গতকাল শুক্রবার নিজের বাসায় চট্টগ্রাম টেস্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলে বিসিবি সভাপতি। বিসিবি সভাপতি বলেন, ‘মুশফিক কিপিং চালিয়ে যাবে কিনা, তার কাছে জানতে চেয়েছিলাম। চারে সে ব্যাট করবে কিনা, সেটাও জিজ্ঞেস করেছিবিস্তারিত পড়ুন
অবিশ্বাস্যঃ আটজনকে অঙ্গ দান করেছে এই কিশোরী একাই !


একাই আটজনকে তার অঙ্গ দান করেছে ইংল্যান্ডের সমারসেট অঞ্চলের এক কিশোরী (১৩)। এদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। কিশোরীর নাম জেমিমা লেজেল। ২০১২ সালে তার মৃত্যু মস্কিষ্কের এক জটিল রোগের কারণে। তার দান করে যাওয়া অঙ্গগুলো হলো হার্ট (হৃদয়), প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়), লাঞ্চ (ফুসফুস), কিডনি (বৃক্ব), স্মল বাওয়েল (ক্ষুদ্রান্ত্র) ও লিভার (যকৃত)। জেমিমার মা-বাবা বলেন, সে খুব চতুর, সহানুভূতিশীল ও সৃজনশীল ছিল। ব্রিটিনের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) জানিয়েছে, এর আগে একজনের কাছ থেকেবিস্তারিত পড়ুন
বাংলাদেশের প্রস্তাবঃ রাখাইনেই রোহিঙ্গাদের জন্য নিরাপদ এলাকা তৈরিতে


মায়ানমারের রাখাইন রাজ্যেই সেফ জোন বা নিরাপদ এলাকা তৈরি করার প্রস্তাব রেখেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ। আর ওই সেফ জোনগুলো বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন পরিচালনা করবে। রেডক্রসের আন্তর্জাতিক কমিটির মাধ্যমে মায়ানমার সরকারের কাছে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের দেয়া তথ্য অনুসারে, গত ২৫ আগস্ট থেকে সহিংসতা শুরু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৭০ হাজার রোহিঙ্গা মায়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। ৪বিস্তারিত পড়ুন













