মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

তৃণার সঙ্গীতশিল্পী হয়ে ওঠার গল্প কিংবা ‘অন্য প্রাণের সুর’

তৃণা মাহবুব নামের একজন উঠতি সঙ্গীত শিল্পীর গল্প। শিল্পী হিসেবে তার সম্ভাবনা যখন তুঙ্গে তখন গান পাগল এক যুবকের সাথে তার বিয়ে হয়। কিন্তু বাধ সাথে তার শশুরবাড়ি। সে বাড়ির কেউ তার গান করাটা পছন্দ করেনা। ফলে তৃণার গান গওয়া সম্পুর্ণ বন্ধ হয়ে যায়। তৃণার স্বামী একটি বিজ্ঞাপনী সংস্থায় সম্মানজনক পদেই কাজ করতেন। উপার্জনও ভালো ছিল। কিন্তু আকস্মিক বড় রকমের অসুখ ধরা পড়ে তার। চিকিৎসায় চলে যায় পরিবারসহ নিজের সকল সঞ্চয়।বিস্তারিত পড়ুন

হজের কার্যক্রম শুরু আগামীকাল

আজ মঙ্গলবার ২৯ আগস্ট সৌদি আরবে ৭ জিলহজ । হজ পালনেচ্ছুদের উদ্দেশ্যে আজ পবিত্র কাবা শরিফে হজের আরকান-আহকামসহ কিভাবে যথাযথভাবে হজ সম্পাদন করতে হবে তার ওপর গুরুত্বপূর্ণ নসিহত করা হবে। যারা হজে তামাত্তু পালনে মক্কায় অবস্থান করছেন। তারা ইতিমধ্যে ওমরা সম্পাদন করে হালাল হয়ে গেছেন। তারা আজ থেকে আবার হজের ইহরাম বেঁধে হজের প্রস্তুতি গ্রহণ করবেন। আর যারা হজে কিরান এবং ইফরাদ আদায়ে পবিত্র নগরীতে অবস্থান করছেন, তারা ইহরাম অবস্থায়ই রয়েছেন।বিস্তারিত পড়ুন

শক্ত খাবারও খাচ্ছেন না কান্না থামাচ্ছেন না রাম রহিম

ধর্ষণে অভিযুক্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে সোমবার স্থানীয় সময় দুপুর দুইটা ১৬ মিনিটে ২০ বছরের কারাদণ্ড দেয় ভারতের একটি বিশেষ আদালত। রায় ঘোষণার পর থেকে কান্না থামছিল না ধর্ষক রাম রহিমের। ডেরা সাচ্চা সওদা প্রধান ৫০ বছর বয়সী এই ধর্মগুরু দুই নারীকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। সিবিআই’র বিচারপতি জগদ্বীপ সিং তার সাজা ঘোষণার পর তিনি কাঁদতে কাঁদতে বলতে থাকেন, ‘আমি নির্দোষ। আমাকে ক্ষমা করো। তিনি এই রায়েরবিস্তারিত পড়ুন

ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউ ! আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু !

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২ জন নারী। জানা গেছে, ঊরিশাল সদরের বাসিন্দা মো. আবদুল মালেক সরদার (৭৪) সোমবার মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএম ০৮৭২৮৫১ ও পিলগ্রিম নম্বর ১২৭৭০১০। একই দিন কুমিল্লা হোমনার বাসিন্দা নুরুল ইসলাম (৮৫) মারা যান। তার পাসপোর্ট নম্বরবিস্তারিত পড়ুন

ধর্ষণে অভিযুক্ত রাম রহিম কারাগারে ডাল-রুটি খেয়ে রাত পার করলেন !

ধর্ষণে অভিযুক্ত হওয়ার পর হরিয়ানা রাজ্যের রোহতকের সুনারিয়া কারাগারে রয়েছেন স্বঘোষিত ‘গুরু’ গুরমিত রাম রহিম সিং। দুই নারী ভক্তকে ধর্ষণের মামলায় রাম রহিমকে কারাগারে রাখা হয়েছে। আগামীকাল সোমবার জানা যাবে তাঁর সাজার মেয়াদ। তাঁর কয়েদি নম্বর ১৯৯৭। পঞ্চকুলা কারাগার থেকে রোহতককে আনার পরপরই রাম রহিম অসুস্থ বোধ করছেন বলে জানান। তবে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষার পর জানান, রাম রহিম সুস্থ আছেন। কারা কর্তৃপক্ষ বলছে, রোহতকের কারাগারে রাম রহিম গতকাল মধ্যরাত পর্যন্তবিস্তারিত পড়ুন

পর্নো তারকা মিয়া খলিফাকে আইএসের শিরশ্ছেদের হুমকি!

সাবেক পর্নো তারকা মিয়া খলিফাকে হত্যার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)। সম্প্রতি দ্য স্পোর্টস জাঙ্কিস নামে একটি রেডিও চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন লেবানীয় বংশোদ্ভূত মার্কিন এই তারকা। সাক্ষাৎকারে মিয়া খলিফা জানান, উপহাস করে বিভিন্ন ছবি পাঠিয়ে তাঁকে হুমকি দেয় আইএস। তবে এ বিষয়ে দুর্বল হওয়া যাবে না। কারণ, এটাই আইএস চায়। তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন বলে জানান। ১০ বছর বয়সেই লেবাননের রাজধানী বৈরুতবিস্তারিত পড়ুন

পিতার শেষকৃত্যের দিন মা জননীর মৃত্যু, দুই নবজাতকের কী হবে এখন ?

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় গত ১১ জুলাই দুর্বৃত্তের গুলিতে নিহত হন জেভান সুকু। এর ঠিক তিনদিন পর তাঁর স্ত্রী স্টিফেনি ক্যাসেরেসের কোলজুড়ে আসে যমজ সন্তান। বাবার আদর বঞ্চিত এই দুই নবজাতকের মায়ের কোলেও ঠাঁই হয়নি বেশি দিন। কারণ বাবা সুকোর শেষকৃত্যের দিনই মৃত্যু হয় মা স্টিফেনির। দুই নবজাতক ছাড়াও স্টিফেনি-সুকু জুটির কেইলানি নামের দুই বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে। বাবা হারা ওই তিন শিশুকে নিয়ে দিশেহারা হয়েবিস্তারিত পড়ুন

এলো নতুন অতিথি মুক্তি রানীর ঘরে !

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মুক্তি রানী নামের এক হাতি প্রথম সন্তানের মা হয়েছে। আবদ্ধ পরিবেশে বন্য হাতির শাবক প্রসবের ঘটনা দেশে এটিই প্রথম। পার্কে গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে হাতিটি বাচ্চা প্রসব করে। এ নিয়ে পার্কে হাতির সংখ্যা দাঁড়িয়েছে সাতে। সন্তান প্রসবের পর মা হাতি ও তার শাবক সুস্থ রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. নিজাম উদ্দিন চৌধুরী জানান, জন্ম নেওয়া শাবকটির ওজন প্রায় ৬০বিস্তারিত পড়ুন

স্বয়ং কৃষকই গোখরা সাপের প্রাণ বাঁচালেন (ভিডিওসহ)

তীব্র বিষধর সাপ গোখরো। একটা ছোবলেই অল্পসময়ের মধ্যেই প্রাণ কেড়ে নিতে পারে এই সাপ। কিন্তু সেই গোখরাটিকে গিলে ফেলেছিল আস্ত একটা সাপ। এমনই ঘটনা ঘটল ভারতের মহারাষ্ট্রে। রশিদ খান নামে এক কৃষকের নজরে পড়ে এ ঘটনাটি। তিনি গোখরোটিকে সাহায্য করতে এগিয়ে যান। ভেতরে থাকা সাপটিকে যাতে উগরে ফেলতে পারে। তিনি দ্বিতীয় সাপটির লেজ ধরে সেটির শরীরে লাঠি দিয়ে চাপ দিতে থাকেন। বেরিয়ে আসে গোখরা সাপটি।

অজি বোলারদের শাসন করছেন তামিম, সাজঘরে তাইজুল

পঞ্চাশতম টেস্টের প্রথম ইনিংসে তামিম ইকবাল খেলেছিলেন অর্ধশতকের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এই বাঁহাতি ওপেনার। চলে গেছেন আরো একটি অর্ধশতকের দ্বারপ্রান্তে। তবে আজ তৃতীয় দিনে খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তাইজুল ইসলাম। দিনের ষষ্ঠ ওভারে নাথান লায়নের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ৬১/২। ৪২ রান করে অপরাজিত আছেন তামিম। মিরপুর টেস্টের প্রথম দুই দিনই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসেবিস্তারিত পড়ুন