Archives
now browsing by author
নবজাতকের লাশ উদ্ধার !


এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মেরী স্টোপস ক্লিনিকের পেছনের একটি পুকুর পাড় থেকে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, সকালে স্থানীয়রা কলা পাতা দিয়ে মোড়ানো লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কেউ শিশুটিকে হত্যা করে এখানে ফেলে দিয়েছে।
রোহিঙ্গাদের নির্বিচারে গুলি করছে !


নিরিহ বেসামরিক রোহিঙ্গারা জীবন নিয়ে পালানোর সময় তাদের ওপর নির্বিচারে গুলি করছে মিয়ানমারের সেনাবাহিনী। বিশেষ করে নারী ও শিশুসহ ভয়াবহ সহিংসতা থেকে বাঁচতে যারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে, তাদের ওপর হামলা চালাচ্ছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। শনিবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদক বাংলাদেশের ঘুমধুম সীমান্ত পোস্ট থেকে জানান, রোহিঙ্গাদের ওপর কয়েক ডজন মর্টার শেল ও অগণিত গুলি ছুঁড়তে দেখেন তিনি। এ সময় পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা দিয়ে রোহিঙ্গারা প্রাণপণ চেষ্টায় বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
৫০ বছরে শক্তিশালী ঝড় হার্ভে : বন্যার আশঙ্কা, মৃত ১


যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড় হার্ভের আঘাতে প্রবল বন্যার আশঙ্কা করা হচ্ছে। শক্তির দিক থেকে অর্ধশতাব্দীর সবচেয়ে মারাত্মক হলেও সবশেষ তথ্যানুযায়ী, এ ঝড়ে মারা গেছে এক জন। সচেতনতা ও কর্তৃপক্ষের তৎপরতায় ব্যাপকভাবে প্রাণহানি কমানো সম্ভব হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে টেক্সাসে আঘাত হানা ৪ ক্যাটাগরির হারিকেন হার্ভের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং হচ্ছে। প্রশাসন আশঙ্কা করছে, ভয়াবহ বন্যা হতে পারে। যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস শিল্পের প্রাণকেন্দ্রবিস্তারিত পড়ুন
পুলিশ-ব্যাংক কর্মকর্তাসহ অজ্ঞান পার্টির খপ্পরে ৪


রাজধানীতে পৃথক ঘটনায় পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ চারজন অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, ‘শনিবার রাতে ডেমরা থানার কনস্টেবল কবির হোসেন (৪২) ছুটি শেষে বরগুনার গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। পরে সায়েদাবাদ এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। একই রাতে ফার্স্ট সিকিউরিটিবিস্তারিত পড়ুন
প্রতিরোধঃ তামিম-সাকিবের ব্যাটে !


ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। স্কোর: লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ২৮ ওভারে ৯৬/৩। ব্যাট করছেন তামিম ইকবাল (৩৩) ও সাকিব আল হাসান (৪৮)। তামিম-সাকিব জুটির ফিফটি: দুজনই খেলতে নেমেছেন তাদের ৫০তম টেস্ট ম্যাচ। কিন্তু তামিম ও সাকিব যখন জুটি বাঁধলেন, ১০ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে দল। সেখান থেকে দুজন ধরলেন দলের হাল, গড়লেন প্রতিরোধ। ২১তম ওভারে নাথান লায়নের প্রথম বলে সাকিবের টপ-এজ হয়ে বল উঠে গেল আকাশে।বিস্তারিত পড়ুন
আবারও ৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ল


দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনা যখন যৌথ সামরিক মহড়া চালাচ্ছে, সেই সময় ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়াও! এমনটাই দাবি দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনার। আজ রবিবার সকালে স্বল্প পাল্লার তিনটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিম জং উনের দেশ। মার্কিন সেনা সূত্রে খবর, উত্তর কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশ থেকে ছোড়া হয়েছে ওই ক্ষেপণাস্ত্রগুলি। তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ২৫০ কিলোমিটার পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়েছে। আর একটি ছোড়ার কিছুক্ষণের মধ্যেই সাগরেবিস্তারিত পড়ুন
বন্ধুকে মোট তিনখানা চিঠি লিখেছিলেন আইনস্টাইন, আইনস্টাইনের লেখা চিঠি এবার নিলামে !


অ্যালবার্ট আইনস্টাইন ও অ্যাডলফ হিটলার দুই জনই বিশ্বের বিখ্যাত ব্যাক্তিত্ব। একজন নেতা। অন্যজন বিজ্ঞানী। সাধারণত বিজ্ঞানীর ক্ষেত্র বিজ্ঞান হলেও আইনস্টাইন সেই প্রকৃতির মানুষ ছিলেন না। জার্মানে হিটলারের প্রতিপত্তি নিয়ে চিন্তিত ছিলেন তিনি। হিটলারকে উদ্দেশ্য করে তিনি তাঁর বন্ধুকে চিঠি লিখেছিলেন। সেই চিঠিই এবার নিলামে। একটা বা দুটি নয়৷ বন্ধুকে মোট তিনখানা চিঠি লিখেছিলেন আইনস্টাইন৷ আইনস্টাইনের সেই বন্ধু ছিলেন সুইস-ইতালিয় ইঞ্জিনিয়ার মিশেল বেসে৷ আইনস্টাইনের সেই চিঠিগুলির মধ্যে একটির নিলামি হবে আমেরিকায়৷ সেইবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?


ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় কয়েকশো কোটি টাকা। সর্বভারতীয় দৈনিক ‘দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস’-এর খবর অনুযায়ী, তিন বছর আগে দিনে বাবার রোজগার ছিল ১৬ লক্ষ ৪৪ হাজার ৮৩৩ টাকা। তার পর ১১০০ দিনে আরও প্রায় ১০ গুণ বেড়ে গিয়েছে বাবার ‘ডেরা’র দৈনিক রোজগার। আরেকটি দৈনিক ‘জনসত্তা’ জানাচ্ছে, ২০১০-’১১ সালে ডেরা সচ্চা সৌদার বার্ষিক রোজগার ছিল ১৬ কোটি ৫২ লক্ষ ৪৮ হাজার ৪৫৫ টাকা। তার পরেরবিস্তারিত পড়ুন
কাশ্মীর সংবাদঃ জঙ্গি হামলায় সেনা-পুলিশ সদস্যসহ নিহত ১১


তিন জঙ্গি নিহত হয়েছেন কাশ্মীরের পুলওয়ামাতে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে। শহিদ হয়েছেন আট নিরাপত্তা কর্মী। শহিদদের মধ্যে চারজন জন্মু-কাশ্মীরের পুলিশ সদস্য এবং চারজন সিআরপিএফ জওয়ান। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আরও পাঁচ জওয়ান গুরুতর জখম বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ। জানা গেছে, আজ রবিবার ভোর সাড়ে চারটার দিকে পুলিশ লাইনে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। সূত্রের খবর, এক-৪৭, গ্রেনেডসহ ভয়ানক সব অস্ত্রশস্ত্র নিয়ে হামলাবিস্তারিত পড়ুন
সেই তরুণীঃ প্রেমের টানে এই চার সন্তান রেখেই মালয়েশীয় থেকে চলে আসেন


মালয়েশিয়ান তরুণী জুলিজা বিনতে কামিসের (২২) সঙ্গে ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সখীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঈমান আলীর ছেলে ও সখীপুর সরকারি মুজিব কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মনিরুলের (১৭)। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের গভীরতা বেড়ে যায়। অবশেষে মালয়েশিয়া থেকে প্রেমের টানে ২৫ আগস্ট শুক্রবার সকালে ওই তরুণী মনিরুলের কাছে সখীপুরে চলে আসেন। এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে জুলিজা বিনতে কামিসের পূর্বের স্বামী মো.বিস্তারিত পড়ুন













