Archives
now browsing by author
‘শরীর দেখতে যদি কারো ভালো লাগে ক্ষতি কী’


টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয় ক্যারিয়ারে ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘এক মুঠো ছবি’, ‘কাঁটাতার’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘চৌকাঠ’-এর মতো অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। আবেদনময়ী অভিনেত্রীর পাশাপাশি কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা। অভিনয় ও রূপের জাদুতে দুই বাংলায় রয়েছে তার অসংখ্য ভক্ত। ব্যক্তি জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা। সম্প্রতি ভারতীয়বিস্তারিত পড়ুন
যা বললেন এবার মাশরাফিঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ী নায়কদের বিষয়ে, শিহরিত হবেন সকলেই


১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে অস্ট্রেলিয়া। অসিদের এই সফর বাংলাদেশের জন্য দারুণ একটি সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে শুরু করেছে বাংলাদেশ। ঢাকা টেস্টে সফরকারীদের ২০ রানে হারিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নিয়েছে টাইগাররা। এমন ঐতিহাসিক জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মুশফিকুর রহিম। এমন জয়ে প্রত্যেক বাংলাদেশি উচ্ছ্বসিত, আনন্দিত। ব্যতিক্রম নন, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফিবিস্তারিত পড়ুন
১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার


১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে জেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, টেকনাফে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী তিনটি নৌকা ডুবে এই ১৬ জনের মৃত্যু হয়েছে। সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আমিন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী তিনটি নৌকা সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। সকালে জোয়ারের পানিতে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়াবিস্তারিত পড়ুন
অবশেষে বাড়ছে না ঈদুল আজহার ছুটি


কোরবানি ঈদে ছুটি বাড়বে কি-না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটির বিষয় নিয়ে আলোচনা হয়নি। ফলে কোরবানি ঈদে ছুটি বাড়াতে মন্ত্রিসভায় যে প্রস্তাব ওঠার গুঞ্জন ছিল সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঈদের আগে শেষ মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ছুটি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়নি। এ বিষয়ে আমরা কোনোবিস্তারিত পড়ুন
লাঞ্চে টিম টাইগারঃ এগিয়ে আছে ১৭৬ রানে


মিরপুর টেস্টের তৃতীয় দিন সকালে পরপর দুটি উইকেট হারালেও সেই ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। দেশসেরা ওপেনার তামিম ইকবাল যথারীতি ভরসা দিয়ে যাচ্ছেন দলকে। তার সঙ্গী হয়ে দুর্দান্ত খেলছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৩ উইকেট হারানোর পর ৬৬ রানের জুটি গড়েছেন দুজন। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ১৩৩ রান; লিড ১৭৬ রানের। তামিম ৭৫* এবং মুশফিক ২৫* রানে অপরাজিত আছেন। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা তাইজুল ইসলামের (৪) উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন
তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, যাত্রীরা ভোগান্তিতে!


ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ছে, সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু থেকে দাউদকান্দির হাসানপুর পর্যন্ত তিন কিলোমিটারজুড়ে শত শত গাড়ি আটকে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা যায়, রবিবার রাত ১২টার পর শুরু হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ যানজট সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় একই চিত্র চোখে পড়ে। তবে সকাল থেকে থেমে থেমে গাড়ি চলতে দেখা গেছে। এ ব্যাপারে বাসের যাত্রীরা জানান,বিস্তারিত পড়ুন
‘মেরে ফেলুন, তবুও ফেরত যেতে চাই না’


মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন থেকে রেহাই পেতে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে মুসলিম রোহিঙ্গারা। রাতের আঁধারে বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে দলে দলে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করছেন। বিজিবির কড়া নজরদারির মাঝেও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। ইতোমধ্যে প্রায় ৬ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিবিসি প্রকাশিত ভিডিওতে এক রোহিঙ্গা নারী কেঁদে কেঁদে জানাচ্ছেন, তারা সেখানে (রাখাইন) আর ফিরে যেতে চান না। সেখানে ফেরত গেলে মিয়ানমারের সেনাবাহিনী তাদের মেরে ফেলবে।বিস্তারিত পড়ুন
মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন মা! তা আবার ছাদ থেকে !


এক বার নয়, দুই বার। চারতলা বাড়ির ছাদ থেকে মেয়েকে মায়ের ধাক্কা। জখম মেয়েকে তুলে নিয়ে গিয়ে ছাদ থেকে ফের ছুড়ে ফেললেন মা। গত রবিবার বেঙ্গালুরুর জে পি নগরে এ ঘটনাটি ঘটে। নিহত মেয়েটির নাম আশিকা সরকার ওরফে শ্রেয়া(৯)। আর অভিযুক্ত মায়ের নাম স্বাতী সরকার। এই ঘটনার পরেই প্রতিবেশীরা স্বাতীকে লাইট পোস্টে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পুলিশ স্বাতীকে গ্রেপ্তার করেছে। এক প্রতিবেশী বলেন, ‘‘শ্রেয়া সবে মাত্র কথা বলতে শিখেছিল। তাওবিস্তারিত পড়ুন
পার পাওয়া অসম্ভবঃ অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে হুমকিদাতা আটক


উড়ো চিঠি পাঠিয়ে সফরকারী ক্রিকেট দলের ওপর হামলার হুমকি দেওয়ার ঘটনা বাংলাদেশে নতুন নয়। তবে বর্তমান বাস্তবতায় সে রকম কিছু করে পার পাওয়া অসম্ভব। কিশোরগঞ্জের এক তরুণ পার পানওনি। অস্ট্রেলিয়া দলকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর পুলিশ পাকড়াও করেছে তাঁকে। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে ওই তরুণ হুমকিদাতাকে নিয়েও আসা হয়েছে ঢাকায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় অস্ট্রেলিয়া দলে নিরাপত্তাহীনতার দাবানল ছড়াতে পারেনি বলেও জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। তবেবিস্তারিত পড়ুন
ইমরুলের বিদায়; তামিমের টানা তৃতীয় হাফ সেঞ্চুরি


যথারীতি ব্যাট হাতে দলকে ভরসা দিয়ে যাচ্ছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অজিদের বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ রান করার পর ক্যারিয়ারের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যান টানা তৃতীয় টেস্টে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। এর আগে কলম্বোতে দেশের শততম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রানের ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে করেছিলেন ৪৯ রান। ইমরুল কায়েসের (২) বিদায়ের পর তামিমের নতুন সঙ্গী হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা তাইজুল ইসলামের (৪) উইকেট হারিয়ে তৃতীয় দিনবিস্তারিত পড়ুন













