Archives
now browsing by author
চলে গেলেন প্রিয় নায়করাজ রাজ্জাক না ফেরার দেশে


বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুরুতর অবস্থায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার জীবনের অবসান ঘটে বলে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। এই নায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের (বর্তমান ভারতের) কলকাতার টালিগঞ্জে। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতেবিস্তারিত পড়ুন
নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক !


জীবনের মায়া কাটিয়ে চলে গেলেন ঢাকাই ছবির কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। আজ সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের চলচ্চিত্র জগতে রাজ্জাকের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যু দেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র।’ শেখ হাসিনা নায়করাজের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারেরবিস্তারিত পড়ুন
খবরটি শুনে এখনো বিশ্বাস করতে পারছি না, এত স্মৃতি ভুলব কেমন করে : শাবনূর


মারা গেছেন নায়করাজ রাজ্জাক। খবরটি মুহূর্তের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ে। তবে বেশিরভাগ মানুষই সন্দেহ প্রকাশ করেন এটি সত্যি নাকি মিথ্যে কোনো গুজব। বিশ্বাস করতে চাননি ঢাকাই ছবির দর্শকনন্দিনী নায়িকা শাবনূরও। কল রিসিভ করে পরিচয় দিতেই বলে উঠলেন, খবরটা কী সত্যি? রাজ্জাক আংকেল নেই? জবাবে হ্যাঁ বলতেই যেন আৎকে উঠলেন। বলে চললেন, ‘চলচ্চিত্রে আমি অনিয়মিত হওয়ায় অনেকেই মন খারাপ করতেন। তাদের মধ্যে রাজ্জাক আংকেল ছিলেন অন্যতম। গেল বছরের আগেরবার তার জন্মদিনে দেখাবিস্তারিত পড়ুন
সেদিনের গ্রেনেড ছিল পাকিস্তানের: ভয়াল ২১ আগস্ট


২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্তের ভার পড়েছিল সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্সি আতিকুর রহমানের উপর। কিন্তু আলোচিত ‘জজ মিয়া নাটকের’ পর এখন এই মামলার অন্যতম আসামি তিনি। বর্তমানে জামিনে থাকা সাবেক এই পুলিশ কর্মকর্তা গ্রেনেড হামলার নানা বিষয়ে কথা বলেছেন একটি গণমাধ্যমের সাথে। গ্রেনেড হামলার পরদিন রাজধানীর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়। প্রথমে মতিঝিল থানার এসআই আমীর হোসেন ও পরে ঢাকাবিস্তারিত পড়ুন
শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলা হলো না অস্ট্রেলিয়ার সাথে


স্মিথ বাহিনী ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল দুই দিন আগে থেকেই। কিন্তু বিসিবি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল ম্যাচটি মাঠে গড়ানোর। গতকাল (রোববার) বোর্ড সিইও নিজাম উদ্দিন চৌধুরী এবং গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া জানান সোমবার জানা যাবে অস্ট্রেলিয়ান রা খেলবে কি না? (সোমবার) সকাল পৌনে আটটা বাজতেই ফতুল্লা যান অজি অধিনায়ক স্মিথ, কোচ ড্যারেন লেহম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলসহবিস্তারিত পড়ুন
সেদিন মাহবুবাকে মৃত ভেবে লাশ ঘরে রাখা হয় !


ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী আজ। হামলার পর ওইদিন মৃত ভেবে লাশের সঙ্গে রেখে দিয়েছিল তাকে। লাশঘরে বেওয়ারিশ অবস্থায় পড়ে ছিলেন অনেকক্ষণ। সেই দুর্বিষহ স্মৃতির কথা আজও মনে পড়লে ভয়ে চিৎকার করে কেঁদে ওঠেন। দীর্ঘ ১৩ বছর পরও দুঃসহ যন্ত্রণাময় জীবনের অবসান ঘটেনি ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় আহত ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা পারভীনের। শরীরের স্প্লিন্টারগুলোর পাশাপাশি সেদিনের ভয়াবহতার স্মৃতিগুলো সঙ্গে নিয়েই জীবন কাটছে তার।বিস্তারিত পড়ুন
পাসপোর্ট করতে বেশি দুর্নীতি পুলিশি ছাড়পত্রে: টিআইবির গবেষণা


পাসপোর্ট করতে গিয়ে সেবাগ্রহীতারা সবচেয়ে বেশি দুর্নীতি ও হয়রানির শিকার হন পুলিশি ছাড়পত্রের (ভেরিফিকেশন) ক্ষেত্রে। পুলিশি তদন্তে সেবাগ্রহীতাদের ৭৬ দশমিক ২ শতাংশ অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছেন এবং ৭০ দশমিক ৩ শতাংশ সেবাগ্রহীতাকে পুলিশকে ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ দিতে হয়েছে। ‘পাসপোর্ট সেবায় সুশাসন: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এই গবেষণা কার্যক্রমবিস্তারিত পড়ুন
খালেদার বিরুদ্ধে গ্যাটকো মামলা চলবে, আবেদন খারিজ


গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ-টু আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে নিম্ন আদালতে মামলাটি চলতে আর বাধা নেই। রায় ঘোষণার নির্ধারিত তারিখ আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এরআগে গতকাল এ বিষয়ে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। আদালতে আজ খালেদা জিয়ার পক্ষেবিস্তারিত পড়ুন
বারবার শেখ হাসিনাকেই টার্গেট করেছিলেন মুফতি হান্নান!


গ্রেনেড হামলার আগে ও পরে সারাদেশে বিভিন্নস্থানে মোট ১৩ নাশকতামূলক ঘটনারও পরিকল্পনাকারী ছিলেন জঙ্গি নেতা মুফতি হান্নান। এসব ঘটনায় নিহত হয়েছে ১০১ জন। আহত হয়েছে ৬০৯ জন। মুফতি হান্নানের নাশকতামূলক এসব হত্যা ও হত্যাচেষ্টার মোট মামলা হয়েছে ১৭টি। এসব মামলার বিচার শেষ হয়েছে মাত্র দুটি। আরও ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেনবিস্তারিত পড়ুন
পবিত্র কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে কিশোর গ্রেফতার


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি মাজারের কাছে কোরআনের পাতা পোড়ানোর অভিযোগে একজন খ্রিস্টান কিশোরকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা বলছেন। স্থানীয় পুলিশ বলছে, আসিফ মাসিহ নামের ১৮ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ আনা হয়েছে। ‘১২ অগাস্ট রাতে পুলিশের কাছে অভিযোগ আসে যে প্রদেশের একটি মাজারের সামনে পবিত্র কোরআন পোড়াচ্ছে এক খ্রিস্টান কিশোর’ -বার্তা সংস্থা এএফপিকে বলে পুলিশ কর্মকর্তা আসগর আলী। স্থানীয় পুলিশ কর্মকর্তা পারভেজ ইকবাল এ ঘটনা তদন্তবিস্তারিত পড়ুন













