বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩৭ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা। আজ বুধবার ২৬ এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।

বাংলাদেশে পেপ্যাল সার্ভিস জুলাই থেকে দেশে শুরু হচ্ছে !

জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশে উদ্বোধন হচ্ছে বিশ্বজুড়ে অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় মাধ্যম পেপ্যাল। লেনদেন চালু করতে এরই মধ্যে সোনালী ব্যাংক ও পেপ্যাল চুক্তিপত্র চূড়ান্ত করেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতা। বিদেশে অর্জিত অর্থ দেশে আনতে দীর্ঘ দিন ধরেই পেপ্যাল সার্ভিস চালুর দাবি করে আসছে ফ্রিলান্সাররা। এমন দাবির পরিপ্রেক্ষিতে ২০শে মার্চ সোনালী ব্যাংককে পেপ্যালের সঙ্গে চুক্তির অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর সেবাটি চালু করতে গত দু বছর ধরেই কাজ করছে সোনালী ব্যাংক ও পেপ্যাল।বিস্তারিত পড়ুন

গলা ছেড়ে গান গাইলেন প্রধানমন্ত্রী এবারের বর্ষবরণে

পেশাদার শিল্পীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গলা ছেড়ে গান গাইলেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেখুন ভিডিওটি এই লিঙ্কেঃ https://www.facebook.com/amaderkonthosor/videos/1649326585084629/ গণভবনে অনুষ্ঠানের শুরু হয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি দিয়ে। পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী সুবির নন্দী, লাইলি ইসলাম, শামা রহমানসহ অন্য শিল্পীরা। এ সময় শেখ হাসিনাকে গলা ছেড়ে তাদের সঙ্গে গান গাইতে দেখা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগের শীর্ষবিস্তারিত পড়ুন

এই সেই ঝালকাঠির শারমিন । ‘সাহসী নারী’র পুরষ্কার নিতে যুক্তরাষ্ট্রে !

নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে দেয়া সেই বাংলাদেশী কিশোরীটিকে এবার সাহসী নারীর পুরষ্কার দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ। ঝালকাঠির মেয়ে শারমিন আক্তার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে ‘সাহসী নারী’র পুরস্কার নেবার জন্য এরই মধ্যে ওয়াশিংটন চলে গেছেন। শারমিন ছাড়াও এ বছর আরো বারোটি দেশের বারো জন নারীকে দেয়া হবে এই পুরস্কার। এদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, রাজনীতিবিদ, ব্লগার থেকে শুরু করে সৈনিক পর্যন্ত। শারমিন আলোচনায় এসেছিলেন গত বছরবিস্তারিত পড়ুন

ছাত্রশিবিরের সভাপতি, সম্পাদক আটকঃ দেবীগঞ্জ

আজ বুধবার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।সকালে উপজেলার করতোয়া নদীসংলগ্ন ময়নামতির চর এলাকা থেকে তিনজনকে আটক করে। এঁরা হচ্ছেন দেবীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সজিব এবং শিবিরকর্মী মিজান। পুলিশ জানায়, আটককৃতরা ময়নামতির চরে নাশকতা সৃষ্টির চেষ্টায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ছাত্রশিবিরের ওই ৩ নেতাকর্মীকেবিস্তারিত পড়ুন

চাঁদ দেখা গেছে। পবিত্র শবে মেরাজ এর তারিখ সুনির্দিষ্ট হলো

আজ বুধবার (১৪৩৮ হিজরি সন) বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আগামী ২৪ এপ্রিল সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সভায় তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস)বিস্তারিত পড়ুন

পবিত্র হজ নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হলো

ধর্ম মন্ত্রণালয় এ বছর হজ গমনেচ্ছুদের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজ গমনেচ্ছুদের নিবন্ধন সম্পন্ন করে নিবন্ধন সনদ গ্রহণ করতে বলা হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের (হজ-১) শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি প্রজ্ঞাপনে এ তথ্য জানা হয়। পূর্ব ঘোষণা অনুসারে, গত ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশবিস্তারিত পড়ুন

তবুও অদম্য এক মাশরাফি

বাংলাদেশ দলের এক দু;সাহসিক ক্রিকেট নায়কের নাম মাশরাফি বিন মুর্তজা। খেলার জীবনে অনেকবার ইনজুরিতে পড়েছেন তবু দেশ আর দেশের মানুষের একটুখানি আনন্দ দিতে দেশের মান রক্ষার্থে মাঠে নামলে নিজের সবটুকু দিয়েই তিনি চেষ্টা করেন। আজ শ্রীলংকার সাথে খেলার সময় তোলা নিচের ছবিটি দেখলে তাঁর সাহসিক অভিযানের কথা মনে করিয়ে দেয় সবাইকে।

একাধিক বার ইনজুরি, অস্ত্রোপচার ! তবুও এক অদম্য মাশরাফি

ইনজুরিতে পড়েছেন একাধিকবার। অস্ত্রোপচার হয়ে একাধিক বার। পায়ে অসংখ্য ব্যান্ডেজ! তবু দমে যাননি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নায়ক মাশরাফি। দেশের সফলতম অধিনায়ক এখনো নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে! শুধু কি তাই? ২২২টি উইকেট নিয়ে মাশরাফি এখন ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি। আজ মঙ্গলবার ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সময় তোলা নিচের ছবিটি তোলা হয়েছে।

হাতিরঝিলে প্রাণ গেল তরুণ-তরুণীর !

হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকলের চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে হাতিরঝিল পুলিশ বক্স পেরিয়ে পানিরপাম্প মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল। তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী দুজন। এতে ঘটনাস্থলেই মারা যায় যুবক। তরুণীও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত দুজনের মরদেহ ঢামেক মর্গে পাঠানো হচ্ছে।