বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা, কোন দল কেমন হলো ?

১ থেকে ১৮ জুন ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসর। যেখানে অংশ নেবে আট দল। দলগুলো দুইটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামবে। ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। ৫ জুন ইংল্যান্ডের ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফের সুফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। চলুন দেখে নেয়াবিস্তারিত পড়ুন

এলাকাবাসীকে আশপাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ ! যাচ্ছে সোয়াত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী শিবনগর গ্রামের আফসার আলী জেন্টুর বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এরপর বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিরপত্তার স্বার্থে এলাকাবাসীকে আশপাশ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বাড়িটির আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদেরও নিরাপদ দূরত্বে (২০০ গজ দূরে) থাকতে বলা হয়েছে। নাম প্রকাশবিস্তারিত পড়ুন

গুলি ছুড়ছে জঙ্গিরা !

জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর গ্রামের একতলা বাড়িটি আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ঘিরে রাখা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এসি ওয়াহিদুজ্জামান নূর। তিনি সকাল সাড়ে ৮টার দিকে জানান, একতলা ভবনটি যখন কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঘিরে ফেলে তখন ভেতর থেকে গুলি ছোড়া হয়। এরপর বাড়িটির চারপাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো সদস্য মোতায়েন করাবিস্তারিত পড়ুন

মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে

দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতে মাজেদুর রহমান (৪৫) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। মঙ্গলবার রাত ১২টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ঘটনায় গত সোমবার মনোরঞ্জন রায় (৩৬) ও শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মিলের ব্যবস্থাপক রঞ্জিত বসাক (৫০) এবংবিস্তারিত পড়ুন

খণ্ডকালীন চাকরির অফার ঈদকে কেন্দ্র করে !

ঈদ ও রমজান সামনে রেখে খণ্ডকালীন বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে তৈরি পোশাক ও অন্যান্য প্রতিষ্ঠানের বড় বড় ব্র্যান্ডশপ বা আউটলেটে। অগ্রাধিকার দেওয়া হবে স্নাতক পড়ুয়াদের। আড়ং আড়ং ঢাকাসহ সারা দেশের আউটলেটগুলোতে এক মাসের জন্য দুই থেকে আড়াই হাজার সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে। আড়ং প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগে কর্মরত রিনি জানান, এইচএসসি পাস ও স্নাতক লেভেলে অধ্যয়নরতরা সিভি ড্রপ করতে পারবেন। সিভি ড্রপ করা যাবে আড়ংয়ের যেকোনো আউটলেটে। এরই মধ্যে শুরু হয়েবিস্তারিত পড়ুন

আস্তানায় জঙ্গি দম্পতি! ধারণা করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট

শিবগঞ্জ উপজেলায় মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানায় এক ‘জঙ্গি দম্পতি’ রয়েছে বলে ধারণা করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সদস্যরা। সিটিটিসি জানিয়েছে, দুই মাস আগে বাসাটি ভাড়া নেয় আবু বক্কর নামে এক ‘জঙ্গি’ ও তার স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘সিটিটিসি কাজ করছে। আমরা তাদের সহযোগিতা করছি। তবে ভেতরের পরিস্থিতি কি, তা বলতে পারব না। শুনছি ভেতর থেকে জঙ্গিরা গ্রেনেড নিক্ষেপ করছে। ‘বিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানায় সোয়াট যাচ্ছেঃ বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট

স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিক্স (সোয়াট) টিম রওয়ানা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের ত্রিমোহনীর উদ্দেশ্যে। বিশেষ এই বাহিনীটির সদস্যরা আজ বুধবার ২৬ এপ্রিল দুপুরের মধ্যেই সেখানে পৌঁছাতে পারবেন বলে জানা যায়। ইতোমধ্যে জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনীর একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। সকাল পৌনে ৮টার দিকে তাদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি করে জঙ্গিরা। বাড়ির ভেতর আবু বক্কর নামে এক জঙ্গি ও তার স্ত্রী রয়েছেন বলে ধারণা করছেনবিস্তারিত পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ফলঃ মুক্তিযোদ্ধারাদের জন্য সুখবর !

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া ঘোষণা অনুযায়ী আজ বুধবার (২৬ এপ্রিল) থেকে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ৮ এপ্রিল শনিবার বিকেলে মানেকশ কনভেনশন সেন্টারে নরেন্দ্র মোদির ওই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২৫ এপ্রিল) ভারতীয় হাইকমিশন এই তথ্য জানালো। মোদির ওই ঘোষণায় তিনি বলেছিলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ১০ হাজারবিস্তারিত পড়ুন

সুখবর: হজ নিবন্ধনের সময় বেড়েছে আরও ২ দিন

ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়ের মধ্যে কোটা পূরণ না হওয়ায় আরও দুইদিন বৃদ্ধি করা হয়েছে হজ নিবন্ধনের সময়। পূর্ব ঘোষণা অনুযায়ী অপূরণকৃত পদ প্রাক নিবন্ধনকৃত অপেক্ষমাণ তালিকা থেকে পূরণ করার জন্য নিবন্ধনের সময়সীমা দুইদিন বৃদ্ধি করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার প্রাক নিবন্ধনকারী দুই লাখ ২০ হাজার ৬৫৪ ক্রমিক পর্যন্ত নিবন্ধন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়। গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ-১) মো.বিস্তারিত পড়ুন

ঢাকায় আসছেন ডেভিড ক্যামেরন

একদিনের ব্যক্তিগত সফরে আজ ঢাকায় আসছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সংক্ষিপ্ত এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ক্যামেরন যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া ক্যামেরন ডিএফআইডির অর্থায়নে একটি প্রকল্প এবং একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন। ক্যামেরন ফ্রাগলিটি কমিশনের চেয়ারম্যান এবং ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) এরই একটি কার্যক্রম।