বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

যে ভিডিও দেখতে সময় লাগবে ২৪ ঘণ্টা! [ভিডিও]

ঘরে বসে টাকা উপার্জনের আধুনিক মাধ্যমগুলোর একটি হচ্ছে, ইউটিউব। ইউটিউবে ভিডিও পোস্ট করে তা জনপ্রিয় করতে পারলে টাকা কামানো যায়। যে ধরনের ভিডিওতে বেশি দর্শক টানা যাবে, সে রকম ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে ছাড়েন অনেকেই। ইউটিউবে নিয়মিত ভিডিও পোস্ট করে যারা সেখানে থেকে আয় করেন তাদের বলা হয় ইউটিউবার। এমনই একজন ইউটিউবার হচ্ছেন, মি বিস্ট। যুক্তরাষ্ট্রের এই তরুণ তার ইউটিউব চ্যানেলে এক সপ্তাহ আগে খুব সাধারণ, আসলে বলা যায় বিরক্তিকরবিস্তারিত পড়ুন

শেষটা রাঙানোর অপেক্ষায় তাসকিন

ক্যারিয়ারের প্রথম টেস্টে অনেক পালা বদল দেখলেন তাসকিন আহমেদ। নতুন এই শিক্ষায় রোমাঞ্চিত তিনি। বলছেন, শেষটা ভালো হলে বড় পাওয়া হবে। ‘অনেক কঠিন টেস্ট ক্রিকেট। শরীরে অনেক ধকল যায়। প্রায় দেড়শ’ ওভার ফিল্ডিং, ২৯ ওভার বোলিং করেছি। কষ্টকর শরীরের জন্য।’ মন্তব্য করে তাসকিন বলেন, ‘তবে আমি দারুণ উপভোগ করেছি। আমার জন্য অনেক বড় পাওয়া, টেস্ট খেলেছি। আরও বড় পাওয়া হবে শেষটা ভালো হলে।’ ২৯ ওভার বল করে ১৪১ রানে ১ উইকেটবিস্তারিত পড়ুন

খেলবেন মুশফিক, অনিশ্চিত ইমরুল

ইনজুরির কারণে শেষ দিনে ব্যাট হাতে ইমরুলকে দেখা যাবে কিনা এনিয়ে রয়েছে গভীর শঙ্কা। কিন্তু কাল ২২ গজে দেখা যাবে দলনেতা মুশফিকুর রহিমকে। ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনের শেষে এমন স্বস্তি খবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার। প্রথম ইনিংসে ২৬০ বলে ২৩ চার ও ১ ছক্কায় করেন ১৫৯ রান করেন মুশফিক। তখনও হাতে ব্যথা ছিল। কিন্তু তৃতীয় দিন ব্যথা বেড়ে যাওয়ার আর মাঠে নামানো হয়নি তাঁকে। মুশফিকের জায়গায় কিপিং করেছেনবিস্তারিত পড়ুন

সিনেমা হলেই জ্ঞান হারাচ্ছেন দর্শকরা! দুর্বল হার্টের মানুষরা দেখবেন না (ভিডিওসহ)

১৯৮১ সালে মুক্তি পেয়েছিল ‘ইভিল ডেড’-এর প্রথম পর্ব। তুমুল আগ্রহের সঙ্গে সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কিন্তু, সিনেমার মাঝ পথেই অ্যাম্বুল্যান্স ডাকতে হয়। সিনেমার ভয়াবহ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যান এক দর্শক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তাঁর। ২০১৭ সালে এমনই পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। সৌজন্যে, ফরাসি ছবি ‘র‌্য’। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় রয়েছে ছবিটি। শুধু মাত্র নিরামিষ খাওয়া এক কলেজ ছাত্রী কীভাবে নরখাদক হয়ে উঠবে, তাবিস্তারিত পড়ুন

বাংলাদেশি শ্রমিক নিয়োগে সৌদি আরবে চাকরি মেলা

অধিক পরিমাণে বাংলাদেশি শ্রমিক নিয়োগের ব্যবস্থা করতে রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবের দুটি শহরে চাকরি মেলার আয়োজন করছে। তিন দিনব্যাপি এ চাকরি মেলা আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি রাজধানী রিয়াদ ও জেদ্দায় অনুষ্ঠিত হবে। রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহর বরাত দিয়ে সৌদি আরবের জাতীয় দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশি শ্রমিক নিয়োগে সৌদি কোম্পানিগুলোর মনযোগ কাড়তে ওই মেলার আয়োজন করছে দূতাবাস।বিস্তারিত পড়ুন

বিহারে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

ভারতের বিহারের পাটনায় ঘুড়ি ওড়ানো দেখতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন ২৬ জন। তবে এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। রবিবার সকাল থেকে তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। খবর এনডিটিভির। গতকাল শনিবার সন্ধ্যায় বিহারের গঙ্গায় ৪০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে। হিন্দুদের ধর্মীয় উৎসব মকর সংক্রান্তিতে যোগ দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে রবিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত ছয় জনকে উদ্ধার করা হয়েছে। এদেরবিস্তারিত পড়ুন

মুসলিম নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার করছে পাকিস্তানি সেনাবাহিনী

জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পাশতুন মহিলাদের যৌনদাসী বানাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। বিচ্ছিন্নতাবাদী পাশতুন নেতা উমর দাউদ খট্টকের এই মন্তব্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পাশতুন নেতা বলেন, মিলিটারি অপারেশনের নামে সোয়াত ও ওয়াজ়িরিস্তানে জোর করে প্রবেশ করছে পাকিস্তানি সেনা। মানবাধিকার লঙ্ঘন করে তারা যুবতিদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। এরপর লাহোরের পতিতালয়ে যৌনদাসী হিসেবে তাদের ব্যবহার করা হচ্ছে। মিলিটারি অপারেশনের নামে প্রহসন করছে তারা। প্রশাসন কোনওবিস্তারিত পড়ুন

বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্যের খণ্ডচিত্র’ প্রদর্শনী করবে আ’লীগ

বহুল আলোচিত ৫ জানুয়ারির নির্বাচন বন্ধে বিএনপি-জামায়াতের আন্দোলনে সৃষ্ট ‘নৈরাজ্যের’ খণ্ডচিত্র প্রদর্শন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনের তৃতীয় বছরে এসে দুই দিনব্যাপী এ আয়োজন করছে দলটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ। রোববার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের খণ্ডচিত্র প্রদর্শন করা হবে ১৬ ও ১৭ জানুয়ারি। রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এর আয়োজন করা হবে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় একই স্থানে এক আলোচনা সভার আয়োজনবিস্তারিত পড়ুন

বন্দিদের গলা কেটে হত্যার ভিডিও প্রকাশ করল আইএস

গলা কেটে বন্দিদের হত্যা করা আইএস জঙ্গিদের কাছে তুচ্ছ ব্যাপার। বন্দিদের এভাবে হত্যা করার প্রথা প্রথম বিশ্বের সামনে এনেছিল ওসামা বিন লাদেনের আল-কায়দা। ২০০১ সাল থেকে ২০১০ সালের মধ্যে, আল-কায়দা ইরাকে বন্দিদের গলা কেটে মেরে ফেলার ভিডিও প্রকাশ করত। নৃশংসতার সেই ছবিকেও যেন ছাপিয়ে যেতে চাইছে আইএস, যাদের আল-কায়দার উত্তরসূরী বলা হচ্ছে। বন্দিদের গলা কতটা নৃশংসভাবে কেটে ফেলা যায় সেই নমুনাই বারবার দিতে ভয়ঙ্কর সব ভিডিও প্রকাশ করে গেছে আইএস। সম্প্রতিবিস্তারিত পড়ুন

ওবামার যে চিহ্ন মুছতে পারবেন না ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তৈরি করা সমস্ত নিয়ম ও কর্মকর্তাদের সরিয়ে দিতে বেশ পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প৷ তবে বিদায়ী প্রেসিডেন্টের একটা চিহ্ন চাইলেও কোনও দিন মেটাতে পারবেন না এই নয়া প্রেসিডেন্ট৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলযান রোভার কিউরিওয়িটির গায়ে একটি অ্যালুমিনিয়াম প্লেটে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর রয়েছে৷ আর এই চিহ্ন চাইলেও কোনও দিন সরাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প৷ সম্প্রতি বিদায়ী প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্ক কিউরিওসিটিবিস্তারিত পড়ুন