Archives
now browsing by author
অবাক সবাই, সাকিব আল হাসানকে নাকি চেনেই না ভারতের মিডিয়া!


বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চেনেই না ভারতের মিডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করায় প্রশংসায় ভাসছেন সাকিব আল হাসান। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ সাকিবের দারুণ প্রশংসা করেছেন। তিনি সাকিবকে বর্তমান সময়ের সবচেয়ে ব্যাবহারযোগ্য খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন। এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে ভারতের ইংরেজি ‘জি নিউজে।’ খবরে তারা মোহাম্মদ কাইফের সাথে সাকিবের ছবি দিতে চেয়েছে। কিন্তু আসলে কাইফের পাশের ছবিটি সাকিবের নয়। ওটা বাংলাদেশের আরেক ক্রিকেটার সাব্বির রহমানের।বিস্তারিত পড়ুন
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু


গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে চলা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়েছে। আজ রোববার বেলা ১১টার পর মোনাজাত শুরু হয়। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করছেন। ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিত মঞ্চ থেকে এ মোনাজাত পরিচালনা করা হচ্ছে। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব।বিস্তারিত পড়ুন
বাসা থেকে বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নেবেন খালেদা জিয়া
রাজধানীর গুলশানের বাসায় বসে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি জানিয়েছেন। টঙ্গীর তুরাগতীরে চলা বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হতে পারে। তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি দিল্লির মারকাজের শূরা সদস্য হজরত মাওলানা মুহাম্মদ সা’দ আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষভাবে স্থাপিতবিস্তারিত পড়ুন
রাজশাহীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু


রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়ে লাবণ্য প্রভা (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার ভোর রাত ৩টার দিকে উপজেলার কায়ামাজমপুর এলাকার নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লাবণ্য প্রভা ওই গ্রামের মৃত নিরঞ্জন মন্ডলের স্ত্রী। এর আগে শনিবার মধ্যরাতের পর আগুন লাগে লাবণ্য প্রভার বসতবাড়িতে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে মারা যান তিনি। দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবরবিস্তারিত পড়ুন
গণভবন থেকে বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী


সরকারি বাসভবন গণভবন থেকে বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল থেকে গণভবনে এ সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়। জানা গেছে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিবারের সদস্যরাও মোনাজাতে অংশ নেবেন। এ সময় দলের নেতারাও গণভবনে উপস্থিত হয়ে মোনাজাতে শামিল হবেন।
বড় বোনের পথে শিশু অরিপ্রা


ফুটফুটে চাঁদের মতো দেখতে শিশুটির নাম তাবাসসুম সাফাইয়া অরিপ্রা। বয়স মাত্র ৩ বছর। এ বয়সে অরিপ্রার ছুটোছুটি করে খেলাধুলা করার কথা। থাকার কথা বাবা-মায়ের কোলজুড়ে। অথচ অরিপ্রার ঠিকানা হয়েছে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল। সেখানে হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহের তত্ববধানে চিকিৎসা নিচ্ছে অরিপ্রা। ডাক্তাররা জানিয়েছেন, অরিপ্রা acute lymphoblastic leukemia- CNS negative (ব্লাড ক্যান্সার) রোগে আক্রান্ত। ব্যয়বহুল হলেও প্রাথমিক অবস্থায় এ রোগ ধরা পড়লে শিশুদের ক্ষেত্রে ৯০ থেকে ৯৫ শতাংশবিস্তারিত পড়ুন
‘গান্ধীর ছবির কারণে ভারতীয় মুদ্রার মান কমছে’


ভারতের হরিয়ানা রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা অনিল ভিজ বলেছেন, মহাত্মা গান্ধীর ছবি থাকার কারণেই মুদ্রার মান দিন দিন কমছে। অনিল ভিজ বলেন, ‘যখন থেকেই ভারতীয় রুপিতে মহাত্মা গান্ধীর ছবি ছাপা হয়েছে, তখন থেকেই রুপির মান কমছে। তাই ধীরে ধীরে রুপি থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ফেলা হবে।’ সম্প্রতি ভারত সরকারের অধীনে পরিচালিত প্রতিষ্ঠান ‘খাদি এন্টারপ্রাইজ’-এর ক্যালেন্ডার থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে ফেলা হয়। সেখানে যোগ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরবিস্তারিত পড়ুন
বিচারকদের কর্মশালায় প্রধান বিচারপতি
দেওয়ানি কার্যবিধি ব্যবহারের অনুপযোগী


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, দরিদ্র, নারী ও শিশু, সংখ্যালঘু সম্প্রদায় এবং আর্থিকভাবে অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হলে একটি জুডিশিয়াল পলিসি করতে হবে। এই পলিসি প্রণয়ন ছাড়া সৃষ্ট বিশাল মামলার জট থেকে উত্তরণ সম্ভব নয়। একটি আধুনিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই শুধু জনগণকে সময়মতো, কার্যকর ও মানসম্মত বিচার দেওয়া এবং ৩০ লাখ মামলার জট থেকে মুক্তি সম্ভব। ‘অধস্তন আদালতের জন্য মামলা ব্যবস্থাপনা পলিসিরবিস্তারিত পড়ুন
মেসি-সুয়ারেস জেতাল বার্সাকে


ধারাবাহিকভাবে একের পর এক ম্যাচে গোল করে চলেছেন মেসি। সেই সঙ্গে সতীর্থদের দিয়ে গোল করানো তো আছেই। বার্সা সুপারস্টার মেসি আর এমএসএন এর অন্যতম সুয়ারেসের গোলে লাস পালমাসের বিপক্ষে প্রত্যাশিত জয় পেল বার্সা। ক্যাম্প ন্যু তে ৫-০ গোলে অতিথিদের বিধ্বস্ত করল লুইস এনরিকের শিষ্যরা। একটি করে গোল করেন মেসি, তুরান ও আলেইশ ভিদাল। শনিবার রাতের ম্যাচে ১৪তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ডান-দিকের বাইলাইনের কাছ থেকে বাড়ানো বল প্রথম শটে কাছের পোস্টবিস্তারিত পড়ুন
কি আছে ‘আদিলের স্যুটকেসে’?


একটি স্যুটকেস পাওয়াকে কেন্দ্র করে নির্মিত নতুন খন্ড নাটক‘আদিলের স্যুটকেস’। কি আছে এই স্যুটকেসে। তা জানতে অস্থির সবাই। মজার এই নাটকটি রচনা করেছেন দয়াল সাহা। পরিচালনা করেছেন আর আই পি বিল্লাহ। নাটকটির মূল চরিত্রে রয়েছেন আনিসুর রহমান মিলন ও সুমাইয়া সিমু। রাজধানীর পূর্বাইলে চলছে নাটকটির শুটিং। আরটিভিতে ২৬ জানুয়ারি নাটকটি প্রচারিত হবে। নাটকটির কাহিনি তরুণ নাট্যকার দয়াল সাহা বলেন, ‘গ্রামের সহজ সরল গরীব ছেলে আদিল। ঘটনা পরম্পরায় সে একটি স্যুটকেস পায়।বিস্তারিত পড়ুন













