শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

আসিফ নজরুল: সাকিবের প্রতি মানুষের ক্ষোভ অযৌক্তিক নয়

জনগণের প্রতিবাদ ও ক্ষোভের মুখে দেশে ফিরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তার অবস্থানের কারণে এ বিষয়টি অযৌক্তিক বলে মনে করেন না অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ক্রীড়া জগতের একের পর এক তারকা তাতে সমর্থন দিলেও সে সময় চুপ ছিলেন সাকিব আল হাসান। ক্ষমতা টিকিয়ে রাখতে দেশজুড়ে গণহত্যা চললেও সরকারের পক্ষেই অবস্থান ছিলবিস্তারিত পড়ুন

খুলনায় মসজিদে দানের ছাগল নিয়ে সংঘর্ষ, মুসল্লির মৃত্যু

খুলনার পাইকগাছা উপজেলার শ্যামনগরে মসজিদে দানের ছাগল বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ফজর আলী গাজী (৫৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন শাহিন নামে আরও এক ব্যক্তি। পুলিশ এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের আগে কপিলমুনি ইউনিয়নের শ্যামনগরের পূর্বপাড়া জামে মসজিদে এক ব্যক্তি একটি ছাগল দান করেন। জুম্মার নামাজ শেষে ছাগলের দাম ডাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একবিস্তারিত পড়ুন

নওগাঁয় কিশোর গ্যাংয়ের হামলায় সমন্বয়ক ও শিক্ষার্থী আহত, আটক ৩

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার ঘটনা ঘটেছে। এসময় সমন্বয়ক আরমানসহ মেহেদী নামে আরেক শিক্ষার্থীকে বেধড়ক পেটায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে ৮টায় দেশীয় অস্ত্র জব্দসহ কিশোর গ্যাংয়ের ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী। আটকরা হলেন – সান্নিধ্য, হাসান ও আলামিন। সমন্বয়ক আরমান হোসেন ঢাকা কলেজেরবিস্তারিত পড়ুন

প্রবারণা পূর্ণিমার বর্ণিল উৎসব বান্দরবানে

ড্রাগনের আদলে রথ টানা চলছে, আর রাতের আকাশে শত শত রঙবেরঙের ফানুস উড়ছে। রাতের আকাশ বর্ণিল রুপ ধারণ করেছে। পাহাড়ের বৌদ্ধ ধর্ম অনুসারীরা তাদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপনে মেতে উঠে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা, আলিকদম, রুমাসহ ৭টি উপজেলায় বৌদ্ধ ধর্ম অনুসারীরা এই উৎসবে মেতে উঠেন। বৌদ্ধ মন্দিরে মন্দিরে (ক্যায়াং) জ্বালানো হয় হাজারো প্রদীপ। ফানুস উত্তোলন আর রাতের আকাশে আতশবাজির ঝলকানি সত্যি নজর কেড়ে নেয়। বান্দরবানেবিস্তারিত পড়ুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারেক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) এক আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত বাজার সিন্ডিকেট নির্মূলকে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির এই নেতা বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সর্বস্তরের মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।” তিনি বলেন, “মানুষ যখন অর্ধভোজিত থাকবে তখনবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একের পর এক সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে চলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। চোটের অজুহাত দেখিয়ে নেশন্স লিগে ফ্রান্সের হয়ে না খেলে রিয়ালের জার্সিতে মাঠে নেমে এবং পরে সুইডেনে নৈশক্লাবে সময় কাটিয়ে সমালোচনার জন্ম দেন তিনি। এবার ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় তাকে পড়তে হলো খোদ রিয়াল মাদ্রিদের খাঁড়ার নিচে। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) খেলার বিরতিতে ছুটি পেয়ে সুইডেন গিয়েছিলেন এমবাপ্পে। সেখানে তিনি যেবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি

ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি প্রদানের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদানবিস্তারিত পড়ুন

মতিয়া চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত মতিয়া চৌধুরীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। এরপরই আমরা ইসিজি করে চিকিৎসা কার্যক্রম শুরু করি। শেষ পর্যন্ত আমরা সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত সফল হতে পারিনি। দুপুর ১২টা ৫৭বিস্তারিত পড়ুন

হাইকোর্টে ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত

হাইকোর্ট বিভাগে ১২ জন বিচারপতিকে আপাতত প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা। শিক্ষার্থীদের দাবির মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়। তবে এসব বিচারপতিদের পদত্যাগের জন্য রবিবার বিকেল পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে সমন্বয়করা। হাইকোর্টে ফ্যাসিবাদী সরকারের নিয়োগ পাওয়া আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে হাইকোর্ট প্রাঙ্গণেবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা গ্রাফিতি হেঁটে দেখলেন ড. ইউনূস

জুলাই ও আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তরুণদের আঁকা গ্রাফিতি হেঁটে হেঁটে দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রমুখ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন