Archives
now browsing by author
মাধ্যমিকে ফের চালু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ


মাধ্যমিকে আবারও শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ। বুধবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ না রাখার বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতেবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন সংবাদমাধ্যমকে তার গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মোবারক হোসেন বলেন, “সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে মহাখালী ডিওএইচএস থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মোহাম্মদপুর থানার তিনটি মামলা রয়েছে। আগামীকাল আদালতেবিস্তারিত পড়ুন
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের রিভিউ আবেদন


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন। কালকে এ বিষয় নিয়ে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন সংবাদ সম্মেলন করবেন। এর আগে ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন
শিক্ষা ভবনের সামনে সড়কে শুয়ে শিক্ষকদের অবরোধ


দেশের বেসরকারি অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আব্দুল গনি রোডে দ্বিতীয় দিনের কর্মসূচি চলাকালে সন্ধ্যার পর তারা রাস্তা অবরোধ করেন। দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার হুমকি দিয়ে রাস্তায় শুয়ে পড়েছেন শিক্ষকরা। এ বিষয়ে কলেজ শিক্ষক মোস্তাফা বলেন, “আমরা যথাযথ আশ্বাস না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়বো না। আমাদের রাস্তা থেকে উঠে যাওয়ার জন্য পুলিশ অনুরোধবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৮৬ জন। বুধবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৩০৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৭, বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে ২৬৭, খুলনা বিভাগেবিস্তারিত পড়ুন
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদসহ শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমর ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা দেওয়া চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপসী তাবাসুম ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার আইডিবিস্তারিত পড়ুন
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক


রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নুরুল হুদা চৌধুরীর আদালত এসব আদেশ দেন। এ ছাড়া রাজধানীর মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, বাড্ডা, বনানী থানার প্রায় অর্ধশতাধিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপুবিস্তারিত পড়ুন
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে


মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানেরা এই ফল প্রকাশ করবেন। প্রতিবারের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান এবং বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসবেবিস্তারিত পড়ুন
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজার আনন্দ বিশেষ আনন্দে পরিণত হয়েছে। দেশজুড়ে যেটা সবাই উপভোগ করছে। এ আনন্দ আরেকটু বেড়ে গেলো এজন্য, একদম নির্বিঘ্নে সব জায়গায় পূজার অনুষ্ঠান হচ্ছে। সবাই চেষ্টা করেছে, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে, কোনো আতঙ্কজনক পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। এজন্য সরকার এবং সরকারের বাইরে সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছে।” শনিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিস্তারিত পড়ুন
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা


শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটে অংশ নেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। দুর্গাপূজার শুভ বিজয়ার একদিন আগেই সমুদ্র পাড়ে দুর্গারূপে ধরা দিলেন তিনি। গত বছর নওশাবা ঢাকার ব্যস্ততার প্রেক্ষাপটে দুর্গারূপে হাজির হন। এবার তার ফটোশুটের থিম “দুর্গার সমুদ্র”। তাই তার এবারের ছবিগুলোতে সমূদ্র বড় ভূমিকা পালন করেছে। প্রতিটি ছবিতে উঠে এসেছে সমুদ্র বিষয়ক নানা কার্যক্রম। এই ফটোশুটের বিশেষ দিক হলো- সমসাময়িক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোকে দেবী রূপেবিস্তারিত পড়ুন













