শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের ভোটের প্রচারণার কাজে ৩০ মিনিটের ভিডিও রেকর্ড করেছেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান। রবিবার (১৩ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আয়োজন প্রচারিত হবে। এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আগামী রবিবার রাতে ইউটিউব চ্যানেল এশিয়ান–আমেরিকানবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেছেন, “গত ৫ আগস্ট পুলিশের ওপর হামলা ও হত্যার ঘটনায় অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।” শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপকমিশনার সারোয়ার জাহান বলেন, “৫ আগস্টের আগে আন্দোলনকে কেন্দ্র করে হওয়া মামলাগুলো ঊর্ধ্বতনদের নির্দেশমতো ক্লোজ করা হয়েছে। তবে যেগুলো হত্যা মামলা সেগুলোর কাজ চলছে। হত্যা মামলাগুলোরবিস্তারিত পড়ুন

উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না

দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “যারা সবসময় দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত থাকে, অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সঙ্গে যুক্ত তারাই পূজায় বিশৃঙ্খলা করেছে।” শনিবার (১২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ সদরের পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। আদিলুর রহমান খান বলেন, “প্রত্যেকটি ধর্মের নাগরিক বাংলাদেশে যেন স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে সে চেষ্টা চলছে। প্রত্যেক নাগরিকেরবিস্তারিত পড়ুন

অবৈধভাবে ভারত যাওয়ার সময় ওএসডি হওয়া যুগ্ম সচিব আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে আটক করেছে। শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা সীমান্তের পুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। কিবরিয়া মজুমদার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন আহম্মদ মজুমদারের ছেলে এবং তিনি ঢাকার বাসাবো থানার দক্ষিণগাঁওবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রের বাহক হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন তো হতেই হবে। সুতরাং যত কম সময়ে সম্ভব, নির্বাচন ব্যবস্থায় ফিরে গিয়ে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই।” শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, “ফ্যাসিস্ট সরকারের ঘুষ-দুর্নীতি ও বাজার সিন্ডিকেটের কারণে দেশের মানুষের জীবনমান দরিদ্র সীমারবিস্তারিত পড়ুন

ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ভারতের ২৯৭ রানের লক্ষ তাড়া করতে গিয়ে বাংলাদেশ মাত্র ১৬৪ রানে তুলতে সমর্থ হয়। প্রথম ১০ ওভারে ৯৪ রান করে বাংলাদেশ কিছুটা আত্মবিশ্বাস অর্জন করলেও, শেষপর্যন্ত লক্ষের কাছাকাছিও পৌঁছাতে পারেনি। শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসের প্রথম বলেই পারভেজ হোসেন ইমন ফিরে গেলে বাংলাদেশের চাপে পরে। যদিও তানজিদ হাসান ও নাজমুল হোসেন কিছু রান তোলার চেষ্টাবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উদযাপিত, আজষ্টমী ও কুমারী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। গতকাল বৃহস্পতিবার ছিল মহাসপ্তমী। আজ অনুষ্ঠিত হবে মহাষ্টমী ও কুমারী পূজা।আজ মহাষ্টমীর দিনে রামকৃষ্ণ মিশনসহ বেশ কয়েকটি পূজামণ্ডপে কুমারীপূজা অনুষ্ঠিত হবে। মহাষ্টমীতে আজ সকাল ৭টা ১৭ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ করা। বেলা ১১টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে এ কুমারীপূজা অনুষ্ঠিত হবে। এ জন্য অল্পবয়সী একটি মেয়েকে কুমারী হিসাবেবিস্তারিত পড়ুন

যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে: সরকারকে সেলিমা রহমান

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। ৫ আগস্টের স্বাধীনতা কোনো একনায়কত্ব চায় না। বাংলাদেশকে স্বপ্ন দেখায়। কোনো বৈষম্য থাকবে না।’ তার অভিযোগ, ‘উচ্ছৃঙ্খলতা ও চাঁদাবাজি এখনো চলছে। সে বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যান।’ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসববিস্তারিত পড়ুন

রাস্তা দ্রুত মেরামত না হলে উত্তর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি

বিকল্প সড়ক না রেখে রাজধানীর উত্তরার উত্তরখান ও দক্ষিণখান এলাকার অধিকাংশ রাস্তার উন্নয়ন কাজ শুরু করলেও সড়ক খুড়ে দীর্ঘ দিন ধরে ফেলে রাখা হয়েছে। এতে সামান্য বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা ও ড্রেনের ময়লা পানি সড়কে এসে জমা হওয়ায় ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। এমন পরিস্থিতিতে রাস্তার উন্নয়নকাজ দ্রুত শেষ না হলে উত্তর সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ওই এলাকার বাসিন্দারা। শুক্রবার রাজধানীর দক্ষিণ খান বাজারে দক্ষিণ খান ও উত্তরখান বাসীর আয়োজনে রাস্তার উন্নয়নবিস্তারিত পড়ুন

ডিমের বাজারে আগুন: মিডিয়াকে দুষলেন প্রাণিসম্পদ উপদেষ্টা

বাজারে হুহু করে বাড়ছে গরিবের ‘আমিষ’ ডিমের দাম। এ নিয়ে সবাই সিন্ডিকেটকে দায়ী করলেও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দুষলেন গণমাধ্যমকে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্ক হওয়া উচিত বলে মনে করছেন তিনি। শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মিডিয়ার নিউজ প্রচারণার বিষয়ে সতর্ক হওয়া উচিত। এমনভাবে হেডলাইন করা হচ্ছে, দেশে ব্যবসায়ী ও ভোক্তা দু’দিকেই আতঙ্ক সৃষ্টি করছে। তাই ডিমের দাম বাড়ারবিস্তারিত পড়ুন