Archives
now browsing by author
বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা


প্রতিবারের মতো এবারও বছরের শুরুতেই শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যকে সামনে রেখে পুরোদমে কাজ চলছে। এবার প্রাক-প্রাথমিক থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩৭ কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, নতুন বই মুদ্রণের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর থেকে টেন্ডার উন্মুক্ত করার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এবার পাঠ্য পুস্তকের গুণগত মানের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরন করা হবে।বিস্তারিত পড়ুন
বাংলাদেশের সংস্কার উদ্যোগে সমর্থন পুনর্ব্যক্ত করলো জাতিসংঘ


নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগে জাতিসংঘ দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স রোজমেরি ডিকার্লো এবং সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের মধ্যে এক বৈঠকে এ সমর্থন জানানো হয়। পররাষ্ট্র সচিব বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতিসংঘের সমর্থন ‘গুরুত্বপূর্ণ’বলে অভিহিত করেন।বিস্তারিত পড়ুন
নোবেল শান্তি পুরস্কার জিতল জাপানি সংস্থা নিহন হিদানকিও


চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেল পরমাণু অস্ত্রবিরোধী জাপানি সংস্থা নিহন হিদানকিও। শুক্রবার নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে স্থানীয় সময় বেলা ১১টায় ও বাংলাদেশ সময় বিকাল তিনটায় বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার অনুষ্ঠান নেবেলপ্রাইজ.ওর্গ এবং ফেসবুক, এক্স, ইউটিউবে নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এ বছরের শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬ জন প্রার্থীর নাম নিবন্ধন করে। যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি এবংবিস্তারিত পড়ুন
জেলে হত্যার প্রতিবাদ বাংলাদেশের, মিয়ানমারকে উসকানি থেকে বিরত থাকার আহ্বান


মিয়ানমারের নৌবাহিনীর হাতে বাংলাদেশি জেলে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা।সরকারে এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গত বুধবার টেকনাফ উপজেলার কোনা পাড়া, শাহ পরী দ্বীপে ওসমান (৬০) নামে একজন বাংলাদেশি জেলেকে হত্যার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকায় মিয়ানমার দূতাবাসে পাঠানো এক কূটনৈতিক নোটে বলা হয়েছে, ‘এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।’ এতে বলা হয়েছে, মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমারবিস্তারিত পড়ুন
টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা


ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘টাটা ট্রাস্ট’-এর চেয়ারম্যান হলেন সদ্য প্রয়াত রতন টাটার সৎভাই নোয়েল টাটা। এত দিন এই পদে ছিলেন রতন টাটা। গত বুধবার ৮৬ বছর বয়সে রতন টাটার মৃত্যুর পর পদটি শূন্য হয়। শুক্রবার মুম্বাইয়ে এক বৈঠকে এই পদের জন্য ৬৭ বছর বয়সি নোয়েল টাটাকে বেছে নেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা। টাটা সন্সের সাবেক বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণ এ প্রসঙ্গে বলেছেন, ‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ।বিস্তারিত পড়ুন
হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র


বাড্ডা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক সৈয়দ ইমরুল সাহেদ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নওগাঁ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ২০০৮ সালবিস্তারিত পড়ুন
শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির বৈঠক


তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার এই সিরিজ বৈঠক শুরু হবে। এদিন বিকাল সাড়ে ৫টায় আমার বাংলাদেশ পার্টির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বিষয়টি নিশ্চিক করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। মঞ্জু বলেন, ‘প্রধান উপদেষ্টার সাথে এবি পার্টির প্রতিনিধি দলের বৈঠক ও আলোচনা আগামীকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মাহফুজ আলম আজ (শুক্রবার)বিস্তারিত পড়ুন
বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি নেতা খন্দকার নাসিরের মতবিনিময়


ফরিদপুরের বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে বিএনপির এই নেতা খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আজ আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, মিটিং করতে পারছি শুধুমাত্র আমাদের দেশের ছাত্রসমাজের অগ্রণী ভূমিকার কারণে। তপ্ত বুলেটের সামনে তারা যেভাবে বুক চিতিয়ে দিয়েছে তার কাছেবিস্তারিত পড়ুন
জাতিসংঘ মহাসচিবকে নিরাপত্তা পরিষদের সমর্থন, নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন


ইহুদিবাদী ইসরায়েলের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের পূর্ণ সমর্থন পেয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সমর্থন জানানো হয়। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব বা জাতিসংঘের সঙ্গে সম্পর্ক না রাখা কোনোভাবেই ইতিবাচক ফলাফল বয়ে আনবে না। যদিও বিবৃতিতে সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করা হয়নি, তবে নিষেধাজ্ঞার বিপরীতে মহাসচিবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়েছে।। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরবিস্তারিত পড়ুন
তারেক রহমানের নির্দেশে আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া


বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, তারেক রহমানের নির্দেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দিবস-২০২৪ উপলক্ষে শিক্ষক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিশুদের মাতৃত্বসুলভ, আধুনিক, যুগোপযোগী ও গবেষণাভিত্তিক শিক্ষাব্যবস্থার শুরু কিন্ডারগার্টেন থেকে। বিএনপি সরকার গঠন করলে কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সব যৌক্তিক দাবি মেনে নেয়া হবে। এই শিক্ষক নেতা আরও বলেন, দেশে বিশাল সংখ্যক বেকারবিস্তারিত পড়ুন













