Archives
now browsing by author
ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ


আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে চারজন স্বতন্ত্র পরিচালক ও দুজন প্রতিনিধি পরিচালক নিয়োগ করা হয়েছে। বুধবার আইএফআইসি ব্যাংকের পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে আলোচিত-সমালোচিত ব্যবসায়ী সালমান এফ রহমান ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে বাদ পড়লেন। নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হয়েছেন ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মো. মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহীবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বৃহস্পতিবার দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলন থেকে আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনারদের পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ইসির একাধিক সূত্র। বুধবার ইসি সচিবালয়ে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনের কথা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেই। এসময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ‘পদত্যাগ কবে করবেন?’ জবাবে তিনি বলেন, ‘কাল বৃহস্পতিবার বিস্তারিতবিস্তারিত পড়ুন
১৩ বছর পর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা বুধবার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আমীরে জামায়াত বলেন, দীর্ঘ তেরো বছর পর আজ আমরা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শফিকুর রহমান বলেন, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জামায়াতে ইসলামির সাবেক আমীর শহীদ অধ্যাপক গোলাম আযম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মরহুম মকবুল আহমাদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মাওলানা আবদুস সোবহান, অধ্যাপকবিস্তারিত পড়ুন
সরকার নয়, বিটিভিকে জনগণের মিডিয়া হতে হবে: নাহিদ ইসলাম


বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিটিভিকে গণমাধ্যমের প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিটিভিকে সরকার নয়, জনবান্ধব হতে হবে। তিনি বলেন, সরকারের এই গণমাধ্যমটির সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা করা এখন সময়ের দাবি। বুধবার রাজধানীর রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশনের কার্যক্রম পর্যবেক্ষণে সরেজমিনে বিটিভি ভবন পরিদর্শনকালে তিনি একথা বলেন। বিটিভি কর্তৃপক্ষের উদ্দেশে সুস্পষ্টবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। এসময় তিনি খালেদার জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। বুধবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় আসেন বিট্রিশ হাইকমিশনার। এসময় বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডাক্তার এফ এম সিদ্দিকী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
গুমের শিকার ব্যক্তিদের মুক্তি নিশ্চিতসহ ১২ দাবি সিএআই’র


গুমের শিকার ব্যক্তিদের তালিকা প্রকাশ ও তাদের দ্রুত মুক্তি নিশ্চিতসহ ১২ দফা দাবি জানিয়েছে কাউন্সিল অ্যাগাইনস্ট ইনজাস্টিজ (সিএআই)। শুক্রবার (৩০ আগস্ট) গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক নাগরিক সভায় সংগঠনটির নেতারা এসব দাবি জানান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এ নাগরিক সভার আয়োজন করে সিএআই। তাদের দাবিগুলো হলো: ১. পর্যবেক্ষণ কমিটি গঠন: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), সন্ত্রাস বিরোধী ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)- এর মতো বিশেষবিস্তারিত পড়ুন
বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪


দেশে দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনের দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ বন্যায় পানিবন্দি রয়েছেন ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার। শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যু তালিকায় দেখা গেছে, বন্যায় মৃতদের মধ্যে পুরুষ ৪১, নারী ৬ ও ৭ শিশু রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ফেনীতে ১৯, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬,বিস্তারিত পড়ুন
বন্যাকবলিত এলাকায় ১০ কোটি টাকার ত্রাণ দেওয়া হয়েছে: বিএনপি


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করছে বিএনপি। এই ত্রাণ তহবিলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ প্রায় ১০ কোটি টাকার বেশির ত্রাণ সংগ্রহ করে বন্যাকবলিত এলাকায় সরবরাহ করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান। বন্যাকবলিত মানুষদের পুনর্বাসনে বিএনপি কাজ করবেও বলে জানান তিনি। ডা. জাহিদ জানান, কেন্দ্রীয় ত্রাণ সহায়তা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গত ১০ দিন যাবৎ ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে। তিনি বলেন, বন্যার পানি ইতোমধ্যে কমতে শুরু করেছে, ফলে বন্যাকবলিত এলাকায় রোগবালাই বেড়ে যাবে সেজন্য আমাদের চিকিৎসকরা এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণ করছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকগণ ওষুধ ক্রয় করে সরবরাহ করছে। ‘দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার, শিশুদের কাপড়, মানুষের ব্যবহৃত কাপড়, মোমবাতি, দিয়াশলাই, বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে। রিকশাচালক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে,’ বলেন তিনি। ডা. জাহিদ বলেন, আজ আর্ন্তজাতিক গুম প্রতিরোধ দিবস। স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকতে বিগত ১৬ বছরে বিএনপির সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে। বিএনপি নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ এমনকি সেনাবাহিনীর কর্মকর্তাদেরও তারা গুম করেছিল। গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় ডা. জাহিদ সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং ভারত থেকে আসা পানির ফলে সৃষ্ট বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করেন। ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক ত্রাণ সহায়তা তদারকি করছেন। দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দলের অঙ্গ সংগঠনের নেতারা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ত্রাণ সরবরাহ কার্যক্রমে অংশ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ।
রাষ্ট্রের সংস্কার করে নির্বাচনের জন্য অনূকূল পরিবেশ তৈরি করবে সরকার: জামায়াত আমির


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকারকে জনগণই বসিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে, রাষ্ট্রের যে বিশাল ক্ষতিসাধন করা হয়েছে তার সংস্কার করা। রাষ্ট্রের যেসব জায়গায় ক্ষতি করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তারা এগুলোর পুনর্বিন্যাস করবেন। নির্বাচনের জন্য একটা অনূকূল পরিবেশ তৈরি করবেন।’ শুক্রবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা এই আয়োজনবিস্তারিত পড়ুন
কিশোরীকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা


কুমিল্লার মুরাদনগর উপজেলায় রাবেয়া আক্তার (১৫) নামে এক কিশোরীকে নিজ ঘরে ঢুকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) গভীর রাতে উপজেলার ইউছুফনগর গ্রামের দক্ষিণ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর। নিহত রাবেয়া আকতার ওই এলাকার প্রবাসী জাকির হোসেন এরশাদের মেয়ে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের লোকজন রাবেয়া আকতারের গলাকাটা লাশ পড়ে থাকতেবিস্তারিত পড়ুন













