Archives
now browsing by author
ত্রাণ দেওয়ার প্রলোভনে প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬


কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছর বয়সি মানসিক প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৬ বখাটে যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো—ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের মৃত মনু মিয়ার ছেলে টিম ম্যানেজার আলীনুর প্রকাশ আলী (৪৫), চকের বাড়ির মৃত বাচ্চু সরকারের ছেলে সিএনজি বাবু (৪০), হরিপুর চকের বাড়ির ঘটক মোখলেস মিয়ার ছেলে সিএনজি চালক ইদন (২৫), হরিপুরের নুরবিস্তারিত পড়ুন
গণত্রাণ সংগ্রহ: টিএসসিতে চাল-ডাল-আলু দেওয়ার আহ্বান শিক্ষার্থীদের


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিক্ষার্থীদের উদ্যোগে টানা নয় দিন ধরে বন্যার্তদের জন্য চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হন বিদেশিরাও। ত্রাণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যারা যোগ দিয়েছেন তারা বলছেন, এখন আর কাপড়ের প্রয়োজন নেই। দরকার শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলুসহ রান্নার সামগ্রী। এর আগে গণত্রাণ কর্মসূচির অষ্টম দিনে নগদ অর্থসহ ত্রাণসামগ্রী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করেন সাধারণ মানুষ। উদ্দেশ্য একটাই, একসঙ্গে চলমান দুর্যোগ মোকাবিলার। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে।
একযোগে ৪৪ বিচারককে বদলি


জেলা পর্যায়ের ৪৪ জন বিচারককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের ৪৪ সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো। উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘বর্ণিত বিচারকদেরকে জেলা ও দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ০৩.০৯.২০২৪ তারিখে এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদেরকে প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’ বদলি হওয়া বিচারকদের তালিকা নিচে দেখুন-
২০০৯ এবং তারপরে অস্ত্র লাইসেন্স পেয়েছেন? আপনি বেসরকারি ব্যক্তি? কীভাবে থানায় জমা দেবেন অস্ত্র
ব্যক্তিগত নিরাপত্তা বা আত্মরক্ষার জন্য দেশের যেকোনো বৈধ নাগরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে পারেন। বেসামরিক কোনো ব্যক্তি অস্ত্র কেনার জন্য আগে সরকারের অনুমতি বা লাইসেন্স নিতে হয়। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে অনেকেই অস্ত্রের লাইসেন্স নিয়েছেন। সম্প্রতি এসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। একইসঙ্গে অস্ত্র আর সংশ্লিষ্ট গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দিতে বলা হয়েছে। নইলে সেসব অস্ত্র অবৈধ গণ্য হবে।বিস্তারিত পড়ুন
ঢাবির নতুন রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হয়েছেন মুন্সী শামস উদ্দিন আহম্মদ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মুন্সী শামস উদ্দিন আহম্মদ ঢাবির ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের আদেশ মোতাবেক সাময়িকভাবে মুন্সী শামস উদ্দিন আহম্মদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করা হয়েছে। এ পদে তিনি বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
হাছান মাহমুদের শ্বশুরবাড়ি থেকে সরকারি গাছ জব্দ


সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের শ্বশুরবাড়ি থেকে অবৈধভাবে কাটা সরকারি গাছ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মাস্টারবাড়ি থেকে সরকারি ওই গাছ জব্দ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। স্থানীয় বাসিন্দারা জানান, হাছান মাহমুদের শ্যালক জসিম উদ্দিন, মুহাম্মদ আজিজ ও হেলাল উদ্দিন স্থানীয় মান্নান চেয়ারম্যান বাড়ি সড়ক থেকে ১০ লাখ (আনুমানিক) টাকা মূল্যের আকাশমণিসহ কয়েক প্রজাতির গাছবিস্তারিত পড়ুন
ইস্টার্ন রিফাইনারির সঙ্গে এস আলমের চুক্তি বাতিল: জ্বালানি বিভাগ


জ্বালানি তেল পরিশোধনাগার নির্মাণে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এর সঙ্গে এস আলম গ্রুপের চুক্তি বাতিল করেছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-২ প্রকল্পটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ও এস আলম গ্রুপ যৌথ উদ্যোগে বাস্তবায়নের কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)বিস্তারিত পড়ুন
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার: মির্জা ফখরুল


প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বিকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ সোয়া ঘণ্টা বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আশাবাদী, অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তাদের আন্তরিকতা,বিস্তারিত পড়ুন
‘রাষ্ট্রের প্রকৃত সংস্কার করতে সরকারকে আলোচনার উদ্যোগ নিতে হবে’


অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কারের জন্য সকল পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের যে ঐতিহাসিক বিজয় এবং গণঐক্য তৈরি হয়েছে তাকে সত্যিকারের জাতীয় ঐক্যে রূপান্তর করে রাষ্ট্রের প্রকৃত সংস্কার করতে হবে। কয়েকজন সংসদ সদস্য বা বিচারপতি যেন এই আকাঙ্খাকে পরিবর্তন করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সংস্কার সংলাপে রাজনৈতিক নেতৃবৃন্দ এসব দাবি তুলেবিস্তারিত পড়ুন
ফেনীতে সেনাবাহিনীর আট মেডিকেল টিম, যোগাযোগ করবেন যে নম্বরে


বন্যা পরিস্থিতি মোকাবেলায় আজ (২৯ আগস্ট ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। এ সময় সেনাবাহিনীর আর্মি এভিয়েশন গ্রুপ ছয়টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে নোয়াখালী পুলিশ লাইন, নোয়াখালী, বেগমগঞ্জ ও বকশীগঞ্জ এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। হেলিকপ্টারের মাধ্যমে চারজন মুমূর্ষু রোগীকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর ও ১৩ জন ব্যক্তিকে দুর্যোগপূর্ণ এলাকা হতে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ১৮৪০ কেজি ত্রাণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বর্তমানে সেনাবাহিনীর তিনটি ফিল্ড হাসপাতাল ও ১৮টি মেডিকেল টিম বন্যা দুর্গতদের চিকিৎসা সেবা দিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এর মধ্যে ফেনী জেলায় বন্যা কবলিত জনসাধারণকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য সেনাবাহিনীর আটটি মেডিকেল টিম কাজ করছে। শুধু ফেনী জেলায় দ্রুত চিকিৎসা সেবা পেতে ০১৫৫৭৭০৩৫৬৬, ০১৩২৯৭৬৮০৬৬, ০১৪০৭০৯৫০৩৬ ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে। – আইএসপিআর













