শনিবার, জুন ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

বিভাগীয় মামলায় নির্দোষ প্রমাণিত, দায়মুক্তি পেলেন বিশেষ পুলিশ সুপার শামীমা

‘অসদাচরণের’ অভিযোগে হওয়া বিভাগীয় মামলার তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (ট্রেনিং) শামীমা ইয়াসমিন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডি ও ইতঃপূর্বে ডিটেকটিভ ট্রেনিং স্কুলের বিশেষ পুলিশ সুপার (ট্রেনিং) শামীমা ইয়াসমিন কর্মরত থাকাকালে নিয়মিত অফিসে অনুপস্থিত থাকার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে মৌখিকভাবে বারবার বলতেন। এ সত্ত্বেও তার আচরণের কোনো পরিবর্তন পরিলক্ষিত না হওয়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অফিসে অনুপস্থিত থেকে ট্রেনিং বিষয়ক এবং অন্যান্য অফিসিয়াল কার্যাদিসহ রুটিন মাফিক অফিসের কর্মসম্পাদন না করা এবং অনুপস্থিতির বিষয়ে তার কাছে কৈফিয়ত চাওয়া হয়। দীর্ঘদিন জবাব না দেওয়ার অভিযোগে গত বছরের ২২ সেপ্টেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার পর কারণ দর্শানো হয়। তিনি কারণ দর্শানোর জবাব দেন। তার ব্যক্তিগত শুনানির অনুরোধের পরিপ্রেক্ষিতে এ বছরের ৮ ফেব্রুয়ারি ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে অভিযুক্ত কর্মকর্তার লিখিত জবাব, উভয়পক্ষের বক্তব্য এবং অন্যান্য প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ দালিলিক তথ্য-প্রমাণাদির আলোকে তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে গুরুদণ্ড আরোপের প্রয়োজনীয়তা থাকায় গত ২৯ এপ্রিল সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৭(২)(ঘ) বিধি মোতাবেক তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে তদন্ত শেষে গত ২০ আগস্ট প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে মন্তব্য করেন। এমতাবস্থায়, বর্তমানে সিআইডির বিশেষ পুলিশ সুপার ও ডিটেকটিভ ট্রেনিং স্কুলের সাবেক বিশেষ পুলিশ সুপার (ট্রেনিং) শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে তোলা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিবেচনায় তাকে বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অবৈধ অভিবাসীদের সুখবর দিলো আরব আমিরাত

অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচের দেশ আরব আমিরাত। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। এই সময় অবৈধ অভিবাসী বৈধতা পাওয়ার পাশাপাশি যারা নিজ দেশে ফিরতে চান তারাও বিনা জরিমানায় ফিরে যেতে পারবেন। খবর খালিজ টাইমসের। বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি)। আইসিপি জানিয়েছে, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ধরনেরবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করা শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি এসেছিল ৫০টি। সম্প্রতি আসা সেসব গাড়ির অধিকাংশই এখন আটকা পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। কারণ বিলাসবহুল সেই গাড়ি শুল্কমুক্ত সুবিধায় খালাস করতে পেরেছেন ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং নায়ক ফেরদৌসসহ কয়েকজন। পারেননি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ বেশিরভাগ এমপি-মন্ত্রী। বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, শেখ হাসিনার সরকার বিলুপ্ত হওয়ায় এসব বিলাসবহুল গাড়ি এখন আর শুল্কমুক্ত সুবিধায়বিস্তারিত পড়ুন

ছয় আনসার সদস্যকে দুই দিনের রিমান্ডে পেল পুলিশ

চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অবরুদ্ধ করে ভাঙচুর ও হামলার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার হওয়া ছয় আনসার সদস্যের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শরিফুল ইসলাম, আহসান হাবিব, মনিরুজ্জামান, হাসিবুর রহমান, নাসির মিয়া ও শফিকুল ইসলাম। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এ দিন কারাগারে আটক ছয় আসামিকে আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক সাইমুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মীর মামলার বাদী হয়ে ২০৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও তিন হাজার আনসার সদস্যকে আসামি করে মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ আগস্ট রাত ৯টার সময় বাংলাদেশ সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় কিছু আনসার সদস্য পল্টন মডেল থানাধীন জিরো পয়েন্ট এলাকায় চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে রাজপথ অবরোধ করে রাখে। এ সময় পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধ অমান্য করে রাস্তা অবরোধের মাধ্যমে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা তাদের দাবি-দাওয়ার প্রতি পূর্ণ সমর্থন দিয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ আনসারদের পক্ষে কয়েকজন প্রতিনিধির সঙ্গে তাৎক্ষণিক বৈঠক করেন এবং আংশিক দাবি পূরণ করেন। এছাড়াও অন্যান্য যৌক্তিক দাবিগুলো একটি কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেন। কিন্তু সাধারণ আনসার সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার সিদ্ধান্তকে উপেক্ষা করে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তথা বাংলাদেশ সচিবালয়ের চারপাশে অবস্থান করে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। তারা জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান করবেন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, মৃত্যু বেড়ে ৩১: দুর্যোগ মন্ত্রণালয়

দেশের দক্ষিণ-পূবাঞ্চলে ১১ জেলায় চলমান বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। ইতোমধ্যে দেশের সব নদীর পানি কমতে শুরু করেছে। তবে এই বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব এ সব কথা বলেন। কেএম আলী রেজা বলেন, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুবিস্তারিত পড়ুন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের দ্রুত আলোচনা চায় বিএনপি

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনায় বসা প্রয়োজন বলে তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কী চায়, জনগণ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায়, তা জানার জন্য বর্তমান সরকারকে অতিদ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।’ ঢাকার গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।বিস্তারিত পড়ুন

আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা

দক্ষিণ-পূর্ব এশীয় জাতিরাষ্ট্র সমূহের সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন’ (আসিয়ান) এর সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস এই সংস্থার সদস্যপদ পাওয়ার আগ্রহ প্রকাশ করে মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেছেন। বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ হাশিম তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতুবিস্তারিত পড়ুন

এক সপ্তাহের মধ্যে পূর্ণ মাত্রায় ঢাবির কার্যক্রম চালুর আশা উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এক সপ্তাহের মধ্যে পূর্ণ মাত্রায় চালুর আশা ব্যক্ত করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে একশভাগ নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না। যতটুকু পারি শুরু করব।’ বুধবার উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ‘আমার টিম এক সপ্তাহের মধ্যে পূর্ণ মাত্রায় কাজ শুরু করতে পারবে বলে আশা করছে। দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ক্রমাগত অংশীজনদের সঙ্গে কথাবিস্তারিত পড়ুন

পুরুষের ফার্টিলিটি বাড়ায় অশ্বগন্ধা! জব্দ রাখে ডায়াবেটিসও

শেষ দুই-তিন দশকে পুরুষের মধ্যে বন্ধ্যাত্বে আক্রান্তের সংখ্যা গুণিতক হারে বেড়েছে। তাই চিকিৎসকরা পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর দিকে নজর ফেরানোর পরামর্শ দিচ্ছেন। এ ক্ষেত্রে আপনার পরম বন্ধু হতে পারে অশ্বগন্ধা। আসলে অশ্বগন্ধা হলো একটি আয়ুর্বেদিক মহৌষধ। এতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু ফ্ল্যাভানয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট। তাই নিয়মিত এই ভেষজ সেবন করলে একাধিক রোগের ফাঁদ এড়িয়ে চলা সম্ভব হবে। এমনকি বাড়বে পুরুষের ফার্টিলিটিও। সুতরাং বাবা হওয়ার ইচ্ছা থাকলে আর দেরি না করে ঝটপট অশ্বগন্ধারবিস্তারিত পড়ুন

হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দিয়েছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। এর আগে ১৮ আগস্ট হারুন ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংকের হিসাব স্থগিত করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এবিস্তারিত পড়ুন