শনিবার, জুন ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যায় মামলা, আ.লীগের সভাপতি-সম্পাদকসহ আসামি ৬ হাজার

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট এবং পুলিশ সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত ১৫ পুলিশ সদস্যের মধ্যে ১৩ জন ৪ আগস্টে মারা যান এবং বাকি দুজন পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল। পুলিশ সুপার বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুলবিস্তারিত পড়ুন

এক দশকে পাঁচ হাজার কোটি টাকা লুট, পাঠ্যপুস্তক বোর্ড ঘেরাও প্রেস মালিকদের

পাঁচ হাজার কোটি টাকার লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে পাঠ্যপুস্তক বোর্ড অফিস ঘেরাও করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সদস্য প্রেস মালিকরা। গত দশ বছরে পাঠ্যপুস্তক বোর্ড অফিসের অনিয়ম দুর্নীতির প্রধান হোতা সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী জাহাঙ্গীর আলম (পানি জাহাঙ্গির), সাবেক শিক্ষা মন্ত্রী দিপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা, বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, বর্তমান সচিব নাজমা বেগম, সদস্য মো. সাইদুর রহমান এবং প্রেস মলিকবিস্তারিত পড়ুন

পুলিশের লুটকৃত অস্ত্র সাতদিনের মধ্যে জমা না দিলে ব্যবস্থা 

ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ কারো কাছে রক্ষিত থাকলে আগামী সাত দিন অর্থাৎ ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদপ্তর। অন্যথায় কারও কাছে এ ধরনের অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সারাদেশে বিভিন্নবিস্তারিত পড়ুন

ঢাবিতে যোগদান করলেন নতুন উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকালে ড. খান ঢাবি উপাচার্য হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। যোগদানের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে যোগদান করার প্রাক্কালে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। হাজারো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের শুভ সূচনা হলো তার ধারাবাহিকতায়বিস্তারিত পড়ুন

আন্দোলনকারী আনসারদের কথা-কাজের ধরনই বলছে উদ্দেশ্য ভিন্ন: সারজিস আলম

চাকরি জাতীয়করণসহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা যে আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যখন দেশের দুটি বিভাগে প্রায় ১০টি জেলায় লাখ লাখ মানুষ বন্যা কবলিত, তখন সেখানে সর্বোচ্চ সহযোগিতা না করে রাষ্ট্রকে এভাবে অস্থিতিশীল করার কারণ কী? নিজেদের চাকরি জাতীয়করণসহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েকদিন ধরে ঢাকায় বিক্ষোভ করছিলেন। রবিবার তারা সকালবিস্তারিত পড়ুন

আন্দোলনের সময় মীরপুরে গুলিবিদ্ধ রাফি-মমিনের সফল অস্ত্রোপচার সিএমএইচে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দুজন ছাত্র রাফি হোসেন ও মমিন হোসেনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তারা সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) চিকিৎসাধীন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্ততে বলা হয়, ঢাকা সিএমএইচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে গুলিবিদ্ধ মো. রাফি হোসেনের (১৪) সফল অস্ত্রোপচার করা হয়। তিনি গত ১৯ জুলাই ডান কাঁধে গুলিবিদ্ধ হন এবং তার ডান কাঁধের হাড় ও ধমনী ক্ষতিগ্রস্ত হয়। এই প্রেক্ষিতে তাকেবিস্তারিত পড়ুন

ফের পাঁচ দিনের রিমান্ডে শাকিল-রুপা, গোলাপ সাতদিনের

রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাত রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া একই মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক এ তিন আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদনবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত রূপকল্পের অপেক্ষায় আছে জাতি: এবি পার্টি

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার ও দেশ গঠনের যে রূপকল্পের কথা উল্লেখ করেছেন তা দ্রুত জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি- (এবি পার্টি)। পাশাপাশি প্রশাসনের সর্বস্তরে যে শ্লথগতি তা দূর করে অবিলম্বে সরকারের কার্যক্রমকে গতিশীল করারও আহ্বান জানান দলের নেতারা। সোমবার বিকাল চারটায় রাজধানীর বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত “জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ: মূল্যায়ন ও পর্যালোচনা” শীর্ষকবিস্তারিত পড়ুন

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল। এই নিয়ে চতুর্থ বারের মতো সাফের ফাইনালে উঠলো বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষক হিসেবে নামেন মোঃ আসিফ। টাইব্রেকারে আসিফই বাংলাদেশের জয়ের নায়ক। ভারতের প্রথম শটই তিনি প্রতিহত করেন। তাই টাইব্রেকারে শুরু থেকে বাংলাদেশ লিডে ছিল। বাংলাদেশ টানা চার শটে গোল করে ভারতকে চাপে রাখে। পঞ্চম শটে ভারতকে গোলবিস্তারিত পড়ুন

শৃঙ্খলাভঙ্গের দায়ে রোকেয়া প্রাচীকে অব্যাহতি

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহসভাপতির পদ থেকে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল। সোমবার এক ফেসবুক পোস্টে রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আশরাফুল আলম বাবলু। তবে সহসভাপতির পদ হারালেও সংগঠনটির সাধারণ সদস্য হিসেবে রোকেয়া প্রাচীর নাম থাকছে। এই অভিনেত্রী-প্রযোজককে অব্যাহতি দেওয়ার বিষয়ে টেলিপ্যাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনবিস্তারিত পড়ুন