Archives
now browsing by author
নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু


কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত সিরাজুল হক (৬৫) উপজেলার ঢালুয়া ইউপির গোরক মুড়া গ্রামের বাসিন্দা। রবিবার বিকাল ৫টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। এলাকাবাসী জানায়, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোটের নদী অঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। রবিবার বিকালে গোরক মুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক ব্যক্তিকে নদী পার করতে যান সিরাজুল হক। আসার পথে পানির স্রোতে ও অতিরিক্ত বাতাস থাকায় তার নৌকা উল্টে তিনি নিখোঁজ হয়ে যান। পরে সন্ধ্যার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। স্থানীয় জুবায়ের হোসেন নামে একজন বলেন, নিখোঁজ হওয়ার পর আমাদের স্পিডবোটের খুব প্রয়োজন ছিল তাকে উদ্ধারের জন্য। আমরা স্পিডবোট না পাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে সোমবার দুপুর ১২টার দিকে খোঁজাখুঁজি করে সিরাজুল হকের লাশ উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ওই এলাকায় অনেক পানি হওয়ায় তাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে; কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে না। আমাদের কাছে পর্যাপ্ত স্পিডবোট নেই। কারণ এই এলাকায় সচরাচর বন্যা হয় না।’
আনসারুল্লাহর প্রধান জসিম উদ্দিন রাহমানী জামিনে মুক্ত


ব্লগার রাজীব হায়দার হত্যায় দণ্ডিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন। কাশিমপুর হাই সিকিরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সকাল সোয়া ১১টার দিকে ছাড়া পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের ডেপুটি জেলার রেজাউল করীম। মুফতি জসীম উদ্দিন রাহমানী ‘আনসারুল্লা বাংলা টিম’ (এবিটি) এর আধ্যাত্মিক গুরু ও এর প্রধান। ইয়েমেনি আল-কায়েদার নেতা আনোয়ার আল-আওলাকির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এই সংগঠনের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন বলে জানা যায়। ২০১৩ সালেরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় জয়-জায়েদ-সাজু-সুইটিও আসামি


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা হয়েছে। সেই মামলার আসামিদের তালিকায় বিনোদন অঙ্গণ থেকে অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম, চিত্রনায়ক জায়েদ খান এবং অভিনেত্রী তানভিন সুইটির নামও রয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ব্যান্ড সংগীতশিল্পী আসিফ ইমাম। মামলায় মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহারবিস্তারিত পড়ুন
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত


৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। রবিবার বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের ১ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আরও বলা হয়েছে, স্থগিতকৃত মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে যথাসময়ে জানানো হবে। এপ্রিলের প্রথম দিকে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে পাস করে ১১বিস্তারিত পড়ুন
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু


দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার দেশ ছাড়ার পর বাংলাদেশের রাজনৈতিক চিত্রে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে। সেটা আমাদের বুঝতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে একটি নতুন আকাঙ্ক্ষা ও একটি নতুন প্রত্যাশা দেশের মানুষের মধ্যে জন্মে গেছে। বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আপনার রাজনীতি স্বচ্ছ, পরিষ্কার ও সৎ হতে হবে।’ রবিবার নোয়াখালীর বেগমগঞ্জে সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়ে বন্যার্তদেরবিস্তারিত পড়ুন
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব স্থগিত


বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাছরিন ইসলাম এবং তাদের পুত্র-কন্যার ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা


বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হন জিল্লুর রহমান। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, সজিব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম আরাফাত রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, হাসানুল হক ইনু, শামিম ওসমান, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। এছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মামলায় আসামি রয়েছেন। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০০-৪০০ জনকে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) ফইম উদ্দিন। তিনি বলেন, গত ৪ আগস্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র জনতার একদফার আন্দোলনে এসে নিহত হন জিল্লুর রহমান। এ ঘটনায় নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন। নিহত জিল্লুর গাবতলী পৌর বিএনপির নেতা ছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের যৌক্তিক সময় দেওয়া হবে: মির্জা ফখরুল


‘গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের যৌক্তিক সময় দেওয় হবে, তবে সেটা অনির্দিষ্টকালের জন্য নয়’ এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন, ‘প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার যখন দেশকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে, দেশ যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখন ভারতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। এটি সফল হবে না। অতীতের সকল জঞ্জালে পরিষ্কার করে সত্যিকারার্থে একটিবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় তিন বিষয়ে গুরুত্ব দিতে বললেন আবদুল আউয়াল মিন্টু


বন্যাকবলিত এলাকায় কিছু বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে সহায়তার কাজ করতে দলীয় নেতাকর্মী, অনুসারী ও স্থানীয় লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এখনো পানিবন্দি লোকজনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া; অসুস্থ, গর্ভবতী ও শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও ত্রাণের বিষয়ে সচেতন থাকতে নির্দেশনা দিয়েছেন তিনি। রবিবার বন্যাকবলিত ফেনীর সোনাগাজী পরিদর্শনের সময় তার দলীয় নেতাকর্মী এবং অনুসারীদের এ তাগিদ দেন সাবেক এফবিসিসিআই সভাপতি মিন্টু। বিএনপিবিস্তারিত পড়ুন
এবার স্থগিত হলো নাফিজ সরাফাত ও সাংবাদিক নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব


পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খানের ব্যাংক হিসাব স্থগিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে এই দুজনের স্ত্রী ও পুত্র-কন্যাদের ব্যাংক হিসাবও স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের এই আর্থিক গোয়েন্দা বিভাগ। রবিবার এ সংক্রান্ত নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বিএফআইইউ। বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনোবিস্তারিত পড়ুন













