শনিবার, জুন ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

আনসারদের রেস্ট প্রথা বাতিল হচ্ছে, দাবি-দাওয়ার বিষয়ে সুপারিশ কমিটি

আনসারদের রেস্ট প্রথা বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া তাদের জাতীয়করণের দাবি সুপারিশ কমিটির রিপোর্টের ভিত্তিতে বিবেচনা করা হবে। রবিবার বিকালে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর আন্দোলন স্থগিত করেছেন আনসার সদস্যরা। এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত কয়েক হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন। পরবর্তীতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ চলাকালেই সুসংবাদ পেলেন তিনি। পুত্র সন্তানের জনক হয়েছেন ২৪ বছর বয়সি এই পেসার। যদিও এই সময়ে স্ত্রীর পাশে থাকতে পারেননি এই তারকা। পরে চলমান টেস্টের প্রথম উইকেট পেয়ে তিনি সেটি উদযাপনও করেছেন। শাহিন আফ্রিদির পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোর পর থেকে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই দম্পতি। জানা গেছে, আফ্রিদি ও আনশার প্রথম সন্তানের নাম আগেই ঠিক করা হয়েছিল।বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও তাদের পরিবারের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের স্মারকমূলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্রবিস্তারিত পড়ুন

১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব

১৭ বছর পর খুলে দেওয়া হলো বিএনপির ভাইস চেয়ারম্যান ও দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব। পাশাপাশি তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছেলে তাবিথ আউয়ালের ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে তাদের ব্যাংক হিসাবের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) একটি কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করেছে। শনিবার বিকালে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ ব্যাপারে জানানো হয়। এসময় সাম্প্রতিক বন্যায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সরকারের সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করার অহ্বান জানান দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ওবিস্তারিত পড়ুন

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই। আমরা নির্বাচনের ওপর অনেক জোর দিতে চাই। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দিবেন, এটা আমি বিশ্বাস করি না। জনগণের অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা সবাই যোগ্য ব্যক্তি।’ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মজলুমবিস্তারিত পড়ুন

আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকালে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন অনেকে। এসময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।বিস্তারিত পড়ুন

রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ একটি দিন পার করল বাংলাদেশ। ১৩২ রানে পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নামে টাইগাররা। মুশফিকের সেঞ্চুরি আর মিরাজের অর্ধশতকে খুব সহজেই সেই রান টপকে লিড নেয় বাংলাদেশ। ৫৬৫ রানে অলআউট হওয়ার পর ১১৭ রানের লিড পায় নাজমুল শান্তর দল। বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৩ রান তুলে চতুর্থ দিনটা শেষ করেছে। এখনো তারা বাংলাদেশের চেয়ে ৯৪ রানে পিছিয়ে রয়েছে। বাংলাদেশকেবিস্তারিত পড়ুন

পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার

সারাদেশে গত ৫ আগস্টের সহিংসতায় লুণ্ঠিত এক হাজার ২৩৪টি অস্ত্র ও ২০ হাজার ৭৭৮টি গুলিসহ ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ধরনের এক হাজার ২৩৪টি অস্ত্র, ২০ হাজার ৭৭৮টি গুলি, এক হাজার ৪৮২টি টিয়ার গ্যাস সেল এবং ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত সাবেক পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্রদের এই কোটাবিরোধী আন্দোলন এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ এবং লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বুধবার রাত আটটা ২০ মিনিটে বাসভবনে পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা করেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৮ জুলাই মধ্যরাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরমধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্টবিস্তারিত পড়ুন