শনিবার, জুন ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সব পদ স্থগিত করা হয়েছে। বুধবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় শামা ওবায়েদ ও বাবুল অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনার পর এই দুই নেতার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো। বুধবার সদর উপজেলায় এইবিস্তারিত পড়ুন

ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল

অবশেষে নির্বাচন কমিশনের নিবন্ধন পেল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘ঈগল’ প্রতীকে দলটির নিবন্ধন নম্বর- ০৫০। উচ্চ আদালতের নির্দেশের পর বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত ১৯ আগস্ট দলটিকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এবি পার্টির একটি রিটের শুনানি শেষে সোমবার এ আদেশ দেওয়ার পাশাপাশি নিবন্ধনের সব শর্ত পূরণ সত্ত্বেও দলটিকে নিবন্ধন নাবিস্তারিত পড়ুন

থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি

সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা নিতে দেরি না করতে থানাগুলোকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকালে জনস্বার্থে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সব মহানগরের পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারের (এসপি) কাছে পরিপত্রটি পাঠানো হয়েছে। জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে জারি হওয়া পরিপত্রে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। পরিপত্রে বলা হয়, ‘প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছেবিস্তারিত পড়ুন

আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব

কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনে নিহত কর্মীর সংখ্যা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার বিকালে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। বলেন, ‘কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত হয়েছেন।’ বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপিই সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে তিনি দাবি করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারেরবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদসহ ২৫০ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করা হয়েছে। ৫ আগস্টের পর এটি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। চট্টগ্রামের এটি দ্বিতীয় মামলা। রবিবার রাতে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরামের মা জোছনা বেগম বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, সাবেক শিক্ষাবিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন প্রথম কাজ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নিজ দপ্তরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের প্রথম প্রায়োরিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়।’ অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানান, ‘ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহেবিস্তারিত পড়ুন

ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের

দুই কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার। রবিবার সকাল থেকে সাদা রঙের এই গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬) পড়ে ছিল রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায়। সেটির মালিকের খোঁজ মিলছিল না। এই সুযোগে কে বা কারা গাড়িটির লুকিং গ্লাস খুলে নিয়ে যায়। অবশেষে খবর পেয়ে এদিন মধ্যরাতে গাড়িটি র‌্যাকারে করে অন্যত্র সরিয়ে নিয়ে যায় সেনাবাহিনী। এরপরই গাড়ির নম্বর অনুযায়ী খোঁজখবর করে জানা যায়, সেটি আসলে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানবিস্তারিত পড়ুন

বিমানের নতুন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী

রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের’ নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে আব্দুল মুয়ীদকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর দক্ষিণসহ ১২ সিটি করপোরেশনের মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারিত মেয়ররা হলেন— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনে আবুলবিস্তারিত পড়ুন

গণহত্যা: শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ ২৭ জনের নামোল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমাবার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ের প্রধান কো-অর্ডিনেটর বরাবর এই আবেদন দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হাসান আলভীর পিতা মো. আবুল হাসান। অভিযোগকারীর পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. আসাদ উদ্দিন। আসামিদের মধ্যে আরও রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানবিস্তারিত পড়ুন