শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন প্রথম কাজ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর নিজ দপ্তরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের প্রথম প্রায়োরিটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়।’ অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জানান, ‘ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহেবিস্তারিত পড়ুন

ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের

দুই কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার। রবিবার সকাল থেকে সাদা রঙের এই গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬) পড়ে ছিল রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায়। সেটির মালিকের খোঁজ মিলছিল না। এই সুযোগে কে বা কারা গাড়িটির লুকিং গ্লাস খুলে নিয়ে যায়। অবশেষে খবর পেয়ে এদিন মধ্যরাতে গাড়িটি র‌্যাকারে করে অন্যত্র সরিয়ে নিয়ে যায় সেনাবাহিনী। এরপরই গাড়ির নম্বর অনুযায়ী খোঁজখবর করে জানা যায়, সেটি আসলে আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানবিস্তারিত পড়ুন

বিমানের নতুন চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী

রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের’ নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। একই সঙ্গে বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দীনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে আব্দুল মুয়ীদকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগেবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর দক্ষিণসহ ১২ সিটি করপোরেশনের মেয়র অপসারণ, প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারিত মেয়ররা হলেন— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনে আবুলবিস্তারিত পড়ুন

গণহত্যা: শেখ হাসিনা মেনন ইনুসহ ২৭ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ ২৭ জনের নামোল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমাবার ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ের প্রধান কো-অর্ডিনেটর বরাবর এই আবেদন দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহরিয়ার হাসান আলভীর পিতা মো. আবুল হাসান। অভিযোগকারীর পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মো. আসাদ উদ্দিন। আসামিদের মধ্যে আরও রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানবিস্তারিত পড়ুন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে

দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে নিউমার্কেট থানার দায়ের হওয়া হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার মামলার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর মো. সজিব মিয়া তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আসামিবিস্তারিত পড়ুন

নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, পাট ও বস্ত্রে সাখাওয়াত

অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। ইতোমধেই সবার দপ্তরও বন্টন হয়েছে। একইসঙ্গে আট উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন হয়েছে। কেউ কেউ পেয়েছেন বাড়তি দপ্তর। এরমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়ার হয়েছে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলমকে। একইসঙ্গে কৃষি মন্ত্রণালয় সামলাবেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। শুক্রবার রাতে উপদেষ্টাদের এই দপ্তর বন্টন হয়। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ২০০৩ সাল থেকে ২০০৬বিস্তারিত পড়ুন

নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নাহিদ-আসিফ

অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে। ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়াসহ পুরনোদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। তার স্থলে লে. কর্নেল জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদে আসা নাহিদ ইসলাম ওবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র থেকে সরানো হলো উপদেষ্টা সাখাওয়াতকে

স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বর্তমান উপদেষ্টারদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সদ্য শপথ নেওয়া সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলমকে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ও সামলাবেন তিনি।

নতুন চার উপদেষ্টা কে কোন দপ্তর পেলেন

অন্তর্বর্তীকালীন সরকারের আরও চার উপদেষ্টা শপথ নিয়েছেন। ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়াসহ পুরনোদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগসূত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়, মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, লে. জেনারেল জাহাংগীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় এবং আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।বিস্তারিত পড়ুন