Archives
now browsing by author
আরও দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ নজরুল


অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন চার উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার। এছাড়া আগে দায়িত্ব পাওয়া ৮ উপদেষ্টার দপ্তর পুনঃবন্টন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন। আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন করে শপথ নেওয়া উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়বিস্তারিত পড়ুন
শেখ হাসিনার পতনে শাহবাগে দ্রোহের গান ও গণসেজদা


গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে শোকরানা সমাবেশ ও গণসেজদা কর্মসূচি পালন করেছে একদল ছাত্র ও নাগরিক সমাজ। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকার জাতীয় জাদুঘরের সামনে “ইনকিলাব মঞ্চ” নামে একটি সংগঠন এই আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। সেগুলোর মধ্যে- “ধনধান্য পুষ্প ভরা”, “কারার ঐ লৌহ কবাট”, “চল চল চল”, “মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম” ইত্যাদি। এরপর উপস্থিত ছাত্র-জনতা সেখানেই দুটি সেজদা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী আহমাদ আতাউল্লাহবিস্তারিত পড়ুন
জাতিসংঘ: ছাত্র আন্দোলনে সারাদেশে শিশুসহ নিহত ৬৫০


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত সারাদেশে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। জেনেভা থেকে প্রকাশিত এই প্রতিবেদনে “অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেপ্তার ও নির্যাতনকে” কেন্দ্র করে মানবাধিকার পরিস্থিতিরও বর্ণনা করা হয়েছে। “বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতার প্রাথমিক বিশ্লেষণ” শীর্ষক শিরোনামের প্রতিবেদন অনুযায়ী, গণমাধ্যম ও আন্দোলনকারীদের তথ্যমতে, গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬০০ জনেরওবিস্তারিত পড়ুন
এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই, বললেন নাহিদ


শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মী। আর হঠাৎ করেই বেশ উজ্জীবিত দেখা যাচ্ছে বিএনপিকে। এসবের মধ্যেই প্রশ্ন উঠেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন কোনো রাজনৈতিক দল গঠন হবে কি-না। তবে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি নাকচ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য নাহিদ ইসলাম। তিনি বলেছেন, “এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনও পরিকল্পনা আমাদের নেই।” শুক্রবারবিস্তারিত পড়ুন
রয়টার্সে বক্তব্য ভুলভাবে এসেছে বলে দাবি মাহফুজ আব্দুল্লাহর


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও লিয়াজোঁ কমিটির কমিটির সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠনের পরিকল্পনা করছেন না। তার দেওয়া বক্তব্য রয়টার্সে ভুলভাবে এসেছে বলে দাবি করেছেন তিনি। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেছেন। ফেসবুক পোস্টে মাহফুজ আব্দুল্লাহ বলেন, “রয়টার্সে দেওয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে। আর সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ প্রচার করেছে বাংলাদেশি মিডিয়াগুলো।”বিস্তারিত পড়ুন
আইসিটি টাওয়ারে কর্মচারীদের হামলার শিকার সাংবাদিক


রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। ঘটনার শিকার এস এম ইমদাদুল হক অনলাইন নিউজ পোর্টাল ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ইমদাদুল হক। অভিযোগে ইমদাদ জানান, দুপুরের দিকে আইসিটি টাওয়ারে গিয়ে তিনি দেখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীরা সংস্কারেরবিস্তারিত পড়ুন
টুকু-পলক-সৈকতকে আদালতে ডিম ও জুতা নিক্ষেপ


জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে আদালতে নেওয়ার পর ডিম ও জুতা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার তাদের রিমান্ড শুনানি শেষে কোর্ট হাজতে নেওয়ার সময় উত্তেজিত জনতা এ ঘটনা ঘটায়। এছাড়া রিমান্ড শুনানিতে আসামিদের এজলাসের নির্ধারিত খাঁচায় তোলা হয়নি। বৃহস্পতিবার বেলা ৩টা ২০ মিনিটে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে এই তিন আসামিকে একটি প্রিজন ভ্যানে করে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে নেওয়া হয়। এরপর রিমান্ড শুনানি শেষে তাদের কোর্ট হাজতে রাখা হয়। আদালতে বুধবারের তুলনায় বৃহস্পতিবার আসামিদের তুলনামূলক বেশি নিরাপত্তা দেওয়া হয়। তিন আসামিকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তার মধ্যে সিএমএ আদালতের দোতলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালতে তোলা হয়। পলক, টুকু ও সৈকতকে পুলিশি নিরাপত্তায় এজলাসের একপাশে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় তাদের খাঁচায় নিতে বিএনপিপন্থী আইনজীবীরা হইচই করেন। তবে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। বৃহস্পতিবার দুপুরে পলক, টুকু ও সৈকতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে একজন আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চান। শুনানি শেষে বিচারক তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর আগে পল্টন থানায় করা একটি মামলায় বুধবার রাতে তাদের গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৪৩ বছর পর টুঙ্গিপাড়ায় শেখ হাসিনাকে ছাড়াই শোক দিবস পালন


১৯৭৫ সালের ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে সপরিবারে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। ওই ঘটনার দীর্ঘ ৬ বছর পর নির্বাসন শেষে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। এরপর ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০০৮ সাল থেকে টানা প্রায় ১৬ বছর রাষ্ট্র ক্ষমতায় দলটি। আওয়ামী লীগ সরকারের আমলে ১৫ আগস্ট জাতীয়বিস্তারিত পড়ুন
নীরবতা ভাঙলেন মাশরাফী


ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নড়াইলে আগুনে পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায় মাশরাফী বিন মোর্ত্তাজার বাড়ি। বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্রদের পাশে মাশরাফিকে দাঁড়াতে না দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্রবিস্তারিত পড়ুন
হাসপাতালে সালাম-শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়ার জন্মদিন


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ। ১৯৪৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তবে জন্মদিন উপলক্ষে গত কয়েক বছরেরে ধারাবাহিকতায় এবারও করা হয়নি কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন। তবে আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। ২০১৮ সাল থেকে কারাগার, হাসপাতাল আর শর্তসাপেক্ষে মুক্তির সময়টিতে বাসাতেই কেটেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন। বিএনপির চেয়ারপার্সন বর্তমানে রাজধানীর বসুন্ধরা এলাকার এভার কেয়ার হাসপাতালেরবিস্তারিত পড়ুন













