শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনীতিকদের ছবিসহ পোস্টার সংস্কৃতির শেষ চান রাষ্ট্রপতি

রাস্তাঘাটে, যত্রতত্র নিজের এবং রাজনীতিবিদদের ছবি দিয়ে পোস্টার, ব্যানার ব্যবহারকে “বাজে সংস্কৃতি” বলে বর্ণনা করে এমন সংস্কৃতি বন্ধে নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদ’কে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সরকারি অফিস-আদালতে রাষ্ট্রপতির ছবি থাকবে স্বাভাবিক’; কিন্ত রাস্তাঘাটে ছবি থাকলে আর ভালো লাগেনা।

আব্দুল হামিদ বলেন, নিজের ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলার সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে। রাষ্ট্রপতি তার বক্তৃতায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি দক্ষ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশনের মেয়াদ শিগগির শেষ হতে যাচ্ছে। বিধায় তিনি একটি নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্য নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপআলোচনা করে যাচ্ছেন।

রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন সংক্রান্ত তাদের প্রস্তাবনা পেশ করছে বলে তিনি জানান।

রাষ্ট্রপতি বলেন, “আমি আশাবাদী, রাজনৈতিক দলগুলোর মতামত এবং আলোচনার ভিত্তিতে একটি দক্ষ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে”।

আব্দুল হামিদ বলেন, নির্বাচন গণতন্ত্রের মূল আকর্ষণ হলেও একমাত্র নির্বাচন দিয়েই গণতন্ত্রের বিকাশ ঘটেনা। বরং গণতন্ত্রকে শক্ত ভিত দিতে হলে রাজনৈতিক এবং প্রশাসনিক স্বচ্ছতার প্রয়োজন।

সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের উদাহরণ দিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, তিনি বিশ্বাস করেন দেশের পরবর্তী নির্বাচনগুলো অনুষ্ঠানের ক্ষেত্রে নারায়ণগঞ্জের নির্বাচন মডেল হিসেবে বিবেচিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুল মোবারক এবং ইলেকশন রিসোর্স সেন্টার প্রকল্পের পরিচালক এসএম আশফাক হোসেন অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ