তিস্তায় নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার


লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় গরু পাচার প্রতিরোধ করতে গিয়ে তিস্তা নদীতে নিখোঁজ বিজিবি সদস্য ল্যান্স নায়েক সুমন হাওলাদারের লাশ উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বুধবার সকাল ১০টায় তিস্তা নদীর ভারতীয় অংশ থেকে বিএসএফ সদস্যরা লাশটি উদ্ধার করে।
বিজিবি’র ১৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে সুমন মিয়ার লাশ বিএসএফের তিস্তা সংলঘ্ন অরুণ ক্যাম্পে রয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে বিজিবি।
ঈদের দিন রাতে সীমান্তে চোরাকারবারীদের ধরতে গিয়ে সুমন হাওলাদার নিখোঁজ হয়। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার আটঘরিয়া গ্রামে।
নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে অভিযান অব্যহত রাখে উদ্ধারে বিজিবি ও বিএসএফয়ের সদস্যরা। রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের আট সদস্যের ডুবুরী দলও উদ্ধার অভিযানে যোগ দেয়।
অন্যদিকে মঙ্গলবার সকালে তার নিখোঁজের খবর বাড়িতে পৌঁছলে সেখানে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বার বার জ্ঞান হারাচ্ছেন স্ত্রী জেসমিন।
পরিবারের সদস্যরা জানান, ২০১২ সালে তাদের বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। ১০ ভাই ৪ বোনের মধ্যে নিখোঁজ সুমন ১২তম।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













