মৃত্যুর সময়ও সন্তানকে আগলে রাখলেন মা


পৃথিবীর সবচেয়ে মধুর ডাক ‘মা’। আনন্দ-বেদনা আর কল্পরাজ্যের যতসব অনুভূতির আলোড়ন সবই মাকে ঘিরে। ‘মা’ শব্দটি নিজেই একটি অসমাপ্ত গল্প, শ্রেষ্ঠ কবিতা, সময়ের সেরা উপন্যাস। একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে অধিক প্রিয় কোনো কিছুই এই পৃথিবীতে নেই। সন্তানের জন্য যে মায়ের মন সব সময়ই ব্যাকুল থাকে তা আরেকবার প্রমাণ করলো খাগড়াছড়ির ভয়াবহ সড়ক দুর্ঘটনার একটি মর্মস্পর্শী ছবি। ওই ছবিতে দেখা গেছে মৃত্যুর সময়ও একজন মা কিভাবে তার সন্তানকে বুকে আগলে রাখতে পারেন!
বুধবার সকালে এমএ মোর্শেদ (চট্টগ্রাম-জ ১১-০০০৭) নামের যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় এসে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ওই মা ও শিশুসহ তিনজন নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বেদনাদায়ক ছবিটি নিজের মোবাইল ফোনে তোলেন হাফছড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. আরমান হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













