নিখোঁজের তিন দিন পর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার


নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার তিন দিন পর সাবিকুন নাহার নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি কিন্ডারর্গান্ট স্কুলের শিশু শ্রেণির ছাত্রী এবং শিবপুর গ্রামের জহির কসাইয়ের মেয়ে।
শনিবার সকালে সে নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে থানায় একটি সাধারণ ডাইয়েরী (ডিজি) করা হয়। কিন্তু পুলিশ তাকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হয়। জহির পরিবার নিয়ে কৃঞ্চপুরা এলাকায় শংকরের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের মা আয়েশা জানান, শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে সাবিকুন নাহার নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে কৃঞ্চপুরা এলাকায় মনসুরের পরিত্যক্ত একটি ডোবায় লাশ ভেসে উঠে।
খবর পেয়ে পরিবারের লোকজন একমাত্র মেয়ে সাবিকুন নাহারের লাশ শনাক্ত করেন। নিহতের মায়ের অভিযোগ, পুলিশ সঠিভাবে চেষ্টা করলে তাকে জীবিত উদ্ধার করতে পারতো। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।


এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













